-
মহানবীর (সা.) অবমাননায় ক্ষুব্ধ ইরান: ভারতীয় রাষ্ট্রদূত তলব
জুন ০৬, ২০২২ ০৪:০৪ভারতের একটি টিভি টকশোতে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানানোর জন্য তেহরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ভারতে রাসূলুল্লাহ (সা.)-এর অবমাননার খবরে গোটা মুসলিম বিশ্বে যখন প্রতিবাদের ঝড় উঠেছে তখন তেহরান এ ব্যবস্থা নিল।
-
পারস্য উপসাগর থেকে গ্রিসের ২ তেল ট্যাংকার আটক করল ইরান
মে ২৮, ২০২২ ০৪:০৬আইন লঙ্ঘনের অভিযোগে পারস্য উপসাগর থেকে গ্রিসের দু’টি তেল ট্যাংকার আটক করেছে ইরান। গ্রিস তার পানিসীমা থেকে একটি ইরানি তেল ট্যাংকার আটক করার কয়েক দিনের মাথায় দেশটির দু’টি তেল ট্যাংকার আটক করল ইরান।
-
সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করল তেহরান
মে ০৩, ২০২২ ০৮:৩১ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মাত্তিয়াস লেন্টযকে তলব করেছে ইরান সরকার।
-
তেহরানে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
মে ০২, ২০২২ ০১:২৫সুইডেনে ভিত্তিহীন অভিযোগে একজন ইরানি নাগরিককে আটক করে রাখার কারণে তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। হামিদ নুরি নামের ওই ইরানি নাগরিক ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা। সুইডেনের আদালতে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
-
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া বিরোধী বক্তব্য; রাষ্ট্রদূত তলব
এপ্রিল ১৮, ২০২২ ০২:২৯ইহুদিবাদী ইসরাইলের রাশিয়া বিরোধী অবস্থানের প্রতিবাদে মস্কোয় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।রাশিয়া ইউক্রেনে ‘যুদ্ধাপরাধ’ চালিয়েছে বলে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিড মন্তব্য করার পর গতকাল (রোববার) ইহুদিবাদী রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
-
পাকিস্তানি রাষ্ট্রদূত মনসুর খানকে তলব করলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ১৭, ২০২২ ০২:৫৫আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদ জানাতে কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল (শনিবার) পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খানকে তলব করে তার সঙ্গে কথা বলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও উপ প্রতিরক্ষামন্ত্রী শিরিন আখুন্দ।
-
‘দ্বিপক্ষীয় সম্পর্ককে পরিপূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আমেরিকা’
মার্চ ২২, ২০২২ ০৩:৫২মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মার্কিন রাষ্ট্রদূতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তা দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘পরিপূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে’ নিয়ে গেছে।
-
পাকিস্তানে ‘দুর্ঘটনাক্রমে’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারতের দুঃখ প্রকাশ
মার্চ ১২, ২০২২ ০৪:৪২ভারত বলেছে, দেশটি গত সপ্তাহে ‘কারিগরি ত্রুটির’ কারণে দুর্ঘটনাক্রমে পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানার জের ধরে পাকিস্তান নয়াদিল্লিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করার পর গতকাল (শুক্রবার) শেষ বেলায় এই ব্যাখ্যা দিয়েছে ভারত।
-
ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে যে কারণে তলব করল পাকিস্তান
ডিসেম্বর ২৯, ২০২১ ০৪:১৩ভারতের হরিদ্বার ও দিল্লির ধর্ম সংসদে বিদ্বেষমূলক বক্তব্য ও মুসলিমদের গণহত্যা করার আহ্বানের ঘটনায় ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের সবচেয়ে সিনিয়র কূটনীতিককে তলব করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্স সুরেশ কুমারকে তলব করে এ ব্যাপারে তাদের ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে।
-
১০ দেশের রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক
অক্টোবর ২০, ২০২১ ০৭:৫৫আমেরিকা ও ফ্রান্সসহ দশটি দেশের রাষ্ট্রদূত ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফরাসি বংশোদ্ভূত তুর্কি সুশীল সমাজের নেতা ওসমান কাভালার আটক ও মামলা সম্পর্কে বিবৃতি দেয়ার পর এসব রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক।