-
মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া
সেপ্টেম্বর ১১, ২০২১ ০৫:৩২মার্কিন আসন্ন কংগ্রেস নির্বাচনে কথিত হস্তক্ষেপের অভিযোগ তোলায় মস্কোয় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। চলতি মাসের শেষ দিকে মার্কিন কংগ্রেসের এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
-
ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান
জুন ১৯, ২০২১ ১৮:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট মেকাইয়ারকে তলব করেছে তেহরান। গতকাল (শুক্রবার) ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের সময় ব্রিটেনে বসবাসরত ইরানি নাগরিকরা কূটনৈতিক মিশনগুলোতে ভোট দিতে গেলে তাদের ওপর দুষ্কৃতকারীরা হামলা চালায়।
-
ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইয়েমেন
জুন ১২, ২০২১ ১৩:৪১ইয়েমেনের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আল-এজ্জি বলেছেন, তার দেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ইয়েমেন সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক তৎপরতা উসকে দেয়ার জন্য ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়।
-
বিপক্ষে ভোট দেয়ায় ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করেছে ফিলিস্তিন
জুন ০৩, ২০২১ ১০:৫২জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পক্ষে তোলা একটি প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়ার কারণে ইউরোপের দেশ অস্ট্রিয়া, ব্রিটেন, বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। এসব রাষ্ট্রদূতকে ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এর ব্যাখ্যা দেয়ার অনুরোধ করেছে ফিলিস্তিন।
-
ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ক্ষেপেছে ইসরাইল; রাষ্ট্রদূত তলব
মে ২৭, ২০২১ ১২:১৩ইহুদিবাদী ইসরাইল একটি বর্ণবাদী রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লে ড্রিয়ান যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে তেল আবিব।
-
গুপ্তচরবৃত্তি: অবশেষে দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করল ইতালি
এপ্রিল ০১, ২০২১ ০৬:৫৭গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার দুই কর্মকর্তাকে বহিষ্কারের আদেশ দিয়েছে ইতালি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মায়িও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছেন।
-
এবার চীনা রাষ্ট্রদূত তলব করল ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ
মার্চ ২৪, ২০২১ ১৫:২২ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতদের তলব করেছে এই জোটের বহু সদস্য দেশ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর বেইজিং পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করার পর ইইউ এই পদক্ষেপ নিল।
-
ইইউ এবং ব্রিটেনের রাষ্ট্রদূত তলব করল চীন
মার্চ ২৪, ২০২১ ০৫:১৯চীনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের রাষ্ট্রদূতদের তলব করেছে বেইজিং। চীনের পশ্চিমাঞ্চলীয় সিংকিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিবাদে এসব রাষ্ট্রদূতকে তলব করা হয়।
-
চাভুলওগ্লুর বক্তব্যের প্রতিবাদ জানাতে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল ইরান
মার্চ ০১, ২০২১ ০৫:০২তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত দারিয়া উরুসকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর একটি অগ্রহণযোগ্য বক্তব্যের প্রতিবাদ জানাতে উরুসকে তলব করা হয় বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইসনা।
-
কূটনীতিককে কারাদণ্ড দেয়ার প্রতিবাদ: বেলজিয়ামের রাষ্ট্রদূতকে তলব করল ইরান
ফেব্রুয়ারি ১০, ২০২১ ০৫:০৪ভিত্তিহীন অভিযোগে বেলজিয়ামের একটি আদালতের পক্ষ থেকে একজন ইরানি কূটনীতিককে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে তেহরানে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, বেলজিয়ান আদালতের রায়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে বলে তেহরান ওই রায় মানে না।