-
রুশ রাষ্ট্রদূত হত্যা: নির্দেশ দেন গুলেন অনুসারি ছদ্মবেশী ‘ইমাম’
নভেম্বর ২৫, ২০১৮ ২১:৪০তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলভকে ফতেহউল্লাহ গুলেনের সন্ত্রাসী সংগঠন বা এফইটিও হত্যা করেছে। এ সংগঠনের এক ছদ্মবেশী ইমামের কাছ থেকে গুপ্তঘাতক হত্যার ১০ দিন আগে নির্দেশ পান। তুরস্কের সরকারি কৌঁসুলি অভিযোগপত্রে একথা বলেছেন।
-
খাশোগি হত্যা তদন্তে সহযোগিতা করছে না সৌদি: তুরস্ক
নভেম্বর ২৩, ২০১৮ ১৪:০২তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি এড়িয়ে যাওয়ার যে চেষ্টা করছেন তা গ্রহণযোগ্য নয়। তিনি আজ (শুক্রবার) নিউজ চ্যানেল 'সিএনএন-টার্কি' এর সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
-
ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করতে অস্বীকৃতি জানাল তুরস্ক
নভেম্বর ২২, ২০১৮ ০৩:৪০তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করার ব্যাপারে মার্কিন সময়সীমা মেনে চলতে অস্বীকার করেছেন।
-
গুলেনকে হস্তান্তরের দাবি জানিয়েছে তুরস্ক
নভেম্বর ২১, ২০১৮ ১৮:১৮আমেরিকায় নির্বাসিত তুরস্কের কথিত ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনকে দেশে ফেরত পাঠানোর জন্য মার্কিন সরকারের কাছে আবারো দাবি জানিয়েছে তুর্কি সরকার। এছাড়া, গুলেন আন্দোলনের আরো ৮৩ জনকে ফেরত চায় আংকারা।
-
খাশোগির হত্যা বিষয়ে ট্রাম্পের বক্তব্য হাস্যকর ও কৌতুক: তুরস্ক
নভেম্বর ২১, ২০১৮ ১৬:৫৬সৌদির প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে হাস্যকর হিসেবে অভিহিত করেছে তুরস্ক। একইসঙ্গে আঙ্কারা বলেছেন, খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে সত্যকে আড়াল করার চেষ্টা করছে ওয়াশিংটন।
-
খাশোগি হত্যার মামলা জাতিসংঘে নেবে তুরস্ক
নভেম্বর ২১, ২০১৮ ১৩:০৪ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে সৌদি আরব আংকারাকে সহযোগিতা করতে ব্যর্থ হলে ঘটনাটি জাতিসংঘে তুলবে তুরস্ক। বর্বর ওই হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য দেশটি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে অনুরোধ করতেও পারে।
-
খাশোগির খুনিদের হস্তান্তরের আবেদন প্রত্যাখ্যান করেছে সৌদি: তুরস্ক
নভেম্বর ১৮, ২০১৮ ১১:৫৫তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার সঙ্গে জড়িতদের হস্তান্তরের আবেদন প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। তিনি গতরাতে কানাডার হেলিফিক্সে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এ তথ্য দিয়েছেন।
-
খাশোগির হত্যাকারীদের তুরস্কের মাটিতেই বিচার করতে হবে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ১৬, ২০১৮ ১২:০৬তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় ১৫ সদস্যের যে দলটি জড়িত তাদের বিচার অবশ্যই তুরস্কের মাটিতে হতে হবে।
-
খাশোগির শেষ কথা: ‘আমার দম বন্ধ হয়ে আসছে’
নভেম্বর ১১, ২০১৮ ০৩:১৮সৌদি রাজতন্ত্র বিরোধী হতভাগ্য সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার মুহূর্তে অডিও রেকর্ডিং-এর তথ্য ফাঁস করেছেন তুরস্কের একজন সিনিয়র সাংবাদিক। তিনি বলেছেন, ঘাতকদের হাতে নিহত হওয়ার আগ মুহূর্তে বেঁচে থাকার তীব্র আকুতি জানিয়েছিলেন খাশোগি।
-
খাশোগি হত্যাকাণ্ডের রেকর্ডিং সৌদিসহ ৫ দেশকে দেওয়া হয়েছে: এর্দোগান
নভেম্বর ১০, ২০১৮ ১৫:৫৪মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের কলাম লেখক ও সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার রেকর্ডিং সৌদি আরবের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সকে দেওয়া হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন।