• আগামী অক্টোবরে এস-৪০০ বসাবে তুরস্ক

    আগামী অক্টোবরে এস-৪০০ বসাবে তুরস্ক

    অক্টোবর ২৫, ২০১৮ ১২:১৬

    তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, তার দেশ রাশিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ পাওয়ার পর আগামী অক্টোবর মাস নাগাদ তা স্থাপনের কাজ শুরু করবে। আমেরিকা ও ন্যাটো মিত্র জোটের বিরোধিতা সত্ত্বেও তুর্কি প্রতিরক্ষামন্ত্রী এ ঘোষণা দিলেন।

  • সৌদি কনস্যুলেটের গাড়ির জঙ্গলে যাওয়ার ফুটেজ প্রকাশ করল তুরস্ক

    সৌদি কনস্যুলেটের গাড়ির জঙ্গলে যাওয়ার ফুটেজ প্রকাশ করল তুরস্ক

    অক্টোবর ২৫, ২০১৮ ০৫:৩২

    সৌদি রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার আগে একটি সৌদি ঘাতক দল ইস্তাম্বুলের নিকটবর্তী বেলগ্রাদ জঙ্গল ঘুরে এসেছে বলে প্রেসিডেন্ট এরদোগান যে বক্তব্য দিয়েছিলেন তার সমর্থনে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তুরস্ক। বুধবার তুর্কি নিরাপত্তা বাহিনী সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এ ফুটেজ প্রকাশ করে।

  • খাশোগি হত্যাকাণ্ডের সব তথ্য-প্রমাণ সিআইএ-কে দিয়েছে তুরস্ক

    খাশোগি হত্যাকাণ্ডের সব তথ্য-প্রমাণ সিআইএ-কে দিয়েছে তুরস্ক

    অক্টোবর ২৪, ২০১৮ ১৪:১৭

    সৌদি আরবের সাংবদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সব তথ্য-প্রমাণ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান গিনা হাসপেলের কাছে সরবরাহ করেছে তুরস্ক। গিনা হাসপেল তুরস্কে সফরে গেলে তার কাছে এসব তথ্য-প্রমাণ তুলে দেয় তুর্কি সরকার।

  • খাশোগি হত্যাকাণ্ড ইউরোপ ও আমেরিকার জন্য বড় পরীক্ষা: ড. রুহানি

    খাশোগি হত্যাকাণ্ড ইউরোপ ও আমেরিকার জন্য বড় পরীক্ষা: ড. রুহানি

    অক্টোবর ২৪, ২০১৮ ১৩:২৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সৌদি আরবের সরকার-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড গোটা বিশ্বের মানবাধিকার রক্ষার দাবিদার বিশেষকরে আমেরিকা ও ইউরোপের জন্য বড় পরীক্ষা। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন।

  • খাশোগি হত্যাকাণ্ড: নিজের বক্তব্য তুলে ধরলেন এরদোগান

    খাশোগি হত্যাকাণ্ড: নিজের বক্তব্য তুলে ধরলেন এরদোগান

    অক্টোবর ২৩, ২০১৮ ১৪:২৬

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরোদগান বলেছেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে পূর্বপরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিজ দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সংসদ সদস্যদের সামনে আজ (মঙ্গলবার) তিনি একথা বলেন।

  • খাশোগি হত্যার বিষয়ে সত্য প্রকাশ করবেন এর্দোগান

    খাশোগি হত্যার বিষয়ে সত্য প্রকাশ করবেন এর্দোগান

    অক্টোবর ২১, ২০১৮ ২৩:১৯

    সৌদি আরবের সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে সব সত্য প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। এ ক্ষেত্রে কোনো ধরণের রাখঢাক করা হবে না বলে তিনি জানিয়েছেন।

  • ইরান থেকে তেল আমদানি বাড়িয়েছে তুরস্ক

    ইরান থেকে তেল আমদানি বাড়িয়েছে তুরস্ক

    অক্টোবর ২১, ২০১৮ ১৫:৩৭

    ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে গত আড়াই মাসে তেল আমদানি বাড়িয়েছে প্রতিবেশী দেশ তুরস্ক। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, প্রতি মাসে দেশটি ইরান থেকে তেলের অন্তত তিনটি চালান নেয়ার পরিকল্পনা করেছে।

  • খাশোগিকে হত্যার সৌদি ব্যাখ্যা গ্রহণ করে নি আন্তর্জাতিক সমাজ

    খাশোগিকে হত্যার সৌদি ব্যাখ্যা গ্রহণ করে নি আন্তর্জাতিক সমাজ

    অক্টোবর ২১, ২০১৮ ১৩:৩২

    তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটের ভেতরে রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে রিয়াদের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেয়া হয়েছে তাতে আন্তর্জাতিক সমাজ সন্তুষ্ট হতে পারেনি।

  • খাশোগির সন্দেহভাজন খুনিদের বিষয়ে নতুন তথ্য প্রকাশ

    খাশোগির সন্দেহভাজন খুনিদের বিষয়ে নতুন তথ্য প্রকাশ

    অক্টোবর ১৯, ২০১৮ ১৫:২৭

    সৌদি আরবের সরকারবিরোধী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের নতুন তথ্য ও ছবি প্রকাশ করেছে তুর্কি দৈনিক সাবাহ। বার্তা সংস্থা 'ফার্স' আজ (শুক্রবার) এ খবর দিয়েছে।

  • সৌদি ঘাতক টিমের ১ সদস্য গাড়িচাপায় নিহত: তুর্কি দৈনিক

    সৌদি ঘাতক টিমের ১ সদস্য গাড়িচাপায় নিহত: তুর্কি দৈনিক

    অক্টোবর ১৮, ২০১৮ ১২:২০

    তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় জড়িত ১৫ সদস্যের ঘাতক টিমের সদস্য মাশআল সা'দ আল বাসতানি নিহত হয়েছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে গাড়িচাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ খবর দিয়েছে তুর্কি দৈনিক 'ইয়ানি শাফাক'।