খাশোগি হত্যাকাণ্ড ইউরোপ ও আমেরিকার জন্য বড় পরীক্ষা: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i65280-খাশোগি_হত্যাকাণ্ড_ইউরোপ_ও_আমেরিকার_জন্য_বড়_পরীক্ষা_ড._রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সৌদি আরবের সরকার-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড গোটা বিশ্বের মানবাধিকার রক্ষার দাবিদার বিশেষকরে আমেরিকা ও ইউরোপের জন্য বড় পরীক্ষা। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০১৮ ১৩:২৩ Asia/Dhaka
  • ড. হাসান রুহানি
    ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সৌদি আরবের সরকার-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড গোটা বিশ্বের মানবাধিকার রক্ষার দাবিদার বিশেষকরে আমেরিকা ও ইউরোপের জন্য বড় পরীক্ষা। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন।

রুহানি আরও বলেছেন, জামাল খাশোগির হত্যাকাণ্ড গোটা বিশ্বকে নাড়া দিয়েছে। আমেরিকার সমর্থন ও সহযোগিতা ছাড়া সৌদি আরব এ ধরণের অপরাধ করতে পারতো না। তিনি বলেন, সৌদি আরব এমন চিন্তা ও মতবাদ লালন করছে যা মধ্যপ্রাচ্যে দায়েশের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্ম দিয়েছে।

নিরপেক্ষভাবে খাশোগি হত্যাকাণ্ডের তদন্ত চালাতে তুরস্কের প্রতি আহ্বান জানান রুহানি।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির উচিৎ বিশ্বের বর্তমান বাস্তবতা সঠিকভাবে উপলব্ধি করা। ইয়েমেন, ইরাক, সিরিয়া ও আফগানিস্তানের মানুষের ওপর জুলুম ও নির্যাতনের বিষয়টি উপলব্ধি করারও সুযোগ এসেছে। 

ইয়েমেনে অব্যাহত সৌদি হামলা এবং এর প্রতি মার্কিন সমর্থনের কথা তুলে ধরে তিনি বলেন, ইয়েমেনের জনগণের ওপর বছরের পর বছর ধরে বোমা হামলা হলেও আন্তর্জাতিক সমাজ এ বিষয়ে নীরব রয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ইরানের মহান জাতি শত্রুর মোকাবেলায় সব সময় বিজয় অর্জন করেছে। এবারও এর ব্যতিক্রম হবে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪