• যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে ইরান ও তুরস্ক

    যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে ইরান ও তুরস্ক

    সেপ্টেম্বর ১৬, ২০১৮ ১৩:২২

    ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী তুরস্ক বাণিজ্য বাড়ানোর জন্য যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে। ওই ব্যাংক দু দেশের নিজস্ব মুদ্রা ব্যবহার করবে।

  • এস-৪০০ ক্রয় তুরস্কের নিজস্ব বিষয়: ন্যাটো মহাসচিব

    এস-৪০০ ক্রয় তুরস্কের নিজস্ব বিষয়: ন্যাটো মহাসচিব

    সেপ্টেম্বর ১৬, ২০১৮ ০১:৫৯

    মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, আঙ্কারা মস্কোর কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার যে সিদ্ধান্ত নিয়েছে তা তুরস্কের নিজস্ব বিষয়। এই ব্যবস্থা ক্রয়ের ব্যাপারে মার্কিন সরকার যে তীব্র বিরোধিতা করছে স্টোলটেনবার্গ দৃশ্যত তা উপেক্ষা করে এই বক্তব্য দিলেন।

  • মার্কিন-বিরোধী জোট গড়ে তুলুন: বিশ্ববাসীর প্রতি তুরস্ক

    মার্কিন-বিরোধী জোট গড়ে তুলুন: বিশ্ববাসীর প্রতি তুরস্ক

    সেপ্টেম্বর ০৯, ২০১৮ ১২:১৪

    মার্কিন সরকারের বিরুদ্ধে জোট গড়ে তুলতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। নানা ইস্যুতে যখন আমেরিকা ও তুরস্কের মধ্যে টানাপড়েন দেখা দিয়েছে এবং তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক শস্তিমূলক ববস্থা নিয়েছে মার্কিন প্রশাসন তখন জোট গঠনের এই আহ্বান জানালো আংকারা। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে তুরস্ক ছিল আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র।

  • পারস্পরিক বাণিজ্যে ডলার পরিহার করবে ইরান, তুরস্ক ও রাশিয়া

    পারস্পরিক বাণিজ্যে ডলার পরিহার করবে ইরান, তুরস্ক ও রাশিয়া

    সেপ্টেম্বর ০৯, ২০১৮ ০১:২৭

    ইরান, রাশিয়া ও তুরস্ক পারস্পরিক বাণিজ্যে ডলার পরিহার করাসহ আরো কিছু অর্থনৈতিক কার্যক্রম শুরু করতে সম্মত হয়েছে। তিন দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে ওঠার লক্ষ্যে তেহরান, মস্কো ও আঙ্কারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে খবর দিয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুররেজা হেম্মাতি।

  • মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করতে ইরান-তুরস্ক সম্মত

    মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করতে ইরান-তুরস্ক সম্মত

    সেপ্টেম্বর ০৮, ২০১৮ ০৭:৫৮

    ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তুরস্কের ওপর মার্কিন একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এজন্য তেহরান ও আংকারার মধ্যে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ইরান ও তুর্কি সরকার।

  • পুতিন ও এর্দোগান তেহরানে; বসছেন ত্রিপক্ষীয় বৈঠকে

    পুতিন ও এর্দোগান তেহরানে; বসছেন ত্রিপক্ষীয় বৈঠকে

    সেপ্টেম্বর ০৭, ২০১৮ ০৮:৫৭

    ইরানের রাজধানী তেহরানে আজ (শুক্রবার) সিরিয়াবিষয়ক ত্রিদেশীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে অংশ নেবেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। এরইমধ্যে তুর্কি ও রুশ প্রেসিডেন্ট তেহরানে পৌঁছেছেন।

  • ত্রিদেশীয় শীর্ষ বৈঠক; কী বললেন ড. রুহানি?

    ত্রিদেশীয় শীর্ষ বৈঠক; কী বললেন ড. রুহানি?

    সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১৪:২৮

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সিরিয়া থেকে আমেরিকাকে সরে যেতে হবে। কারণ সিরিয়া সংকটের মূলে রয়েছে আমেরিকা। আজ (শুক্রবার) সিরিয়া বিষয়ক ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের সমাপনী ভাষণে তিনি একথা বলেন।

  • রুহানি, পুতিন ও এর্দোগানের মধ্যে বৈঠক চলছে

    রুহানি, পুতিন ও এর্দোগানের মধ্যে বৈঠক চলছে

    সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১৩:০২

    ইরানের রাজধানী তেহরানে আজ (শুক্রবার) শুরু হয়েছে সিরিয়া বিষয়ক ত্রিদেশীয় শীর্ষ বৈঠক। ইরানের 'শীর্ষ সম্মেলন কেন্দ্রে' এখন এ বৈঠক চলছে। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান নিজ নিজ দেশের নেতৃত্ব দিচ্ছেন।

  • প্যারাগুয়েতে দূতাবাস বন্ধ করেছে ইসরাইল; খুলবে তুরস্ক

    প্যারাগুয়েতে দূতাবাস বন্ধ করেছে ইসরাইল; খুলবে তুরস্ক

    সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১২:৩৩

    বায়তুল মুকাদ্দাস শহর থেকে প্যারাগুয়ের দূতাবাস সরিয়ে তেল আবিবে নেয়ার প্রতিবাদে ইহুদিবাদী ইসরাইল লাতিন আমেরিকার দেশটিতে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। এর পরপরই প্যারাগুয়েতে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে তুরস্ক।

  • ইদলিব শিগগিরি সরকারের নিয়ন্ত্রণে আসবে: প্রধানমন্ত্রী

    ইদলিব শিগগিরি সরকারের নিয়ন্ত্রণে আসবে: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১১:০১

    সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিস বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ শিগগিরি সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে। তিনি সেখানে সম্ভাব্য যেকোনো যুদ্ধে জয়লাভের অঙ্গীকার ব্যক্ত করেন। গতকাল (বৃহস্পতিবার) তিনি আরো বলেন, ইদলিবকে জনগণের কাছে ফিরিয়ে দেয়া হবে।