যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে ইরান ও তুরস্ক
https://parstoday.ir/bn/news/iran-i64337-যৌথ_ব্যাংক_প্রতিষ্ঠা_করবে_ইরান_ও_তুরস্ক
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী তুরস্ক বাণিজ্য বাড়ানোর জন্য যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে। ওই ব্যাংক দু দেশের নিজস্ব মুদ্রা ব্যবহার করবে।
(last modified 2026-02-27T09:00:49+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৮ ১৭:৫২ Asia/Dhaka
  • ইরানের কেন্দ্রীয় ব্যাংক
    ইরানের কেন্দ্রীয় ব্যাংক

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী তুরস্ক বাণিজ্য বাড়ানোর জন্য যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে। ওই ব্যাংক দু দেশের নিজস্ব মুদ্রা ব্যবহার করবে।

ইরান-তুরস্ক ব্যবসায়ী পরিষদের প্রধান উমিত কিলার একথা জানিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের সম্পূরক পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নেয়া হবে।

উমিত কিলার বলেন, নিজস্ব মুদ্রার ব্যবহার নিয়ে আগেই আলোচনা হয়েছে। যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করলে ডলার অথবা অন্য যেকোনো মুদ্রার পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারের প্রক্রিয়া সহজ হবে।  

তেহরানে ত্রিদেশীয় সম্মেলনে যোগ দেন রুশ প্রেসিডেন্ট পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

তিনি জানান, তুরস্কের বিনিয়োগকারী, আমদানিকারক ও রপ্তানিকারকরা যৌথ ব্যাংক প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করবেন। এছাড়া, ইরান ও তুরস্কের ব্যবসায়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দু দেশের মুদ্রার ব্যবহার চলে আসছে।

তুরস্কের এ ব্যবসায়ী নেতা বলেন, ইরান ও তুরস্কের মধ্যে তিন হাজার কোটি ডলারের বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে দু দেশের মধ্যে ব্যাংক প্রতিষ্ঠা জরুরি। বর্তমানে দু দেশের মধ্যে এক হাজার একশ কোটি ডলাররে বাণিজ্য রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬