• সিরিয়া অভিযানে তুরস্কের ৫ সেনা নিহত

    সিরিয়া অভিযানে তুরস্কের ৫ সেনা নিহত

    জানুয়ারি ৩১, ২০১৮ ০৮:৪৭

    তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নূরুদ্দিন চানিক্লি জানিয়েছেন, সিরিয়ার আফরিন এলাকায় চলমান সামরিক অভিযানে তার দেশের পাঁচ সেনা ও মিত্র ফ্রি সিরিয়ান আর্মির ২৪ জন গেরিলা নিহত হয়েছে।

  • সিরিয়ার ভূখণ্ডের প্রতি কোনো লোভ নেই: তুর্কি উপ-প্রধানমন্ত্রী

    সিরিয়ার ভূখণ্ডের প্রতি কোনো লোভ নেই: তুর্কি উপ-প্রধানমন্ত্রী

    জানুয়ারি ৩০, ২০১৮ ১৯:২৯

    তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বাকির বুজদাগ বলেছেন, সিরিয়ার ভূখণ্ডের প্রতি তাদের কোনো লোভ নেই। আংকারা সিরিয়াকে অখণ্ড দেখতে চায়।

  • পুরো সিরিয়া সীমান্তকে সন্ত্রাসীমুক্ত করা হবে: এরদোগান

    পুরো সিরিয়া সীমান্তকে সন্ত্রাসীমুক্ত করা হবে: এরদোগান

    জানুয়ারি ২৯, ২০১৮ ১০:০৩

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার সঙ্গে তার দেশের যে সীমান্ত রয়েছে তা পুরোপুরি সন্ত্রাসীমুক্ত করা হবে। মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের সামরিক বাহিনী নয়দিন আগে অভিযান শুরু করেছে। সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে তুরস্ক সন্ত্রাসী মনে করে।  

  • আমেরিকার কারণেই সিরিয়ায় অভিযান চালাচ্ছে তুরস্ক: বুরোজের্দি

    আমেরিকার কারণেই সিরিয়ায় অভিযান চালাচ্ছে তুরস্ক: বুরোজের্দি

    জানুয়ারি ২৮, ২০১৮ ১৫:৩১

    ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিশনের প্রধান আলাউদ্দিন বুরোজের্দি বলেছেন, আমেরিকা এখনও সিরিয়ায় সন্ত্রাসীদের প্রতি সমর্থন দিচ্ছে এবং সিরিয়ার অখণ্ডতা নষ্ট করতে চাচ্ছে। আজ (রোববার) সংসদ অধিবেশনের অবকাশে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

  • আফরিনে তুর্কি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করল কুর্দি গেরিলারা

    আফরিনে তুর্কি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করল কুর্দি গেরিলারা

    জানুয়ারি ২৭, ২০১৮ ২৩:৪৪

    সিরিয়ার কুর্দি গেরিলারা আফরিন শহরে তুরস্কের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। গতকাল (শনিবার) সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ’র একজন প্রতিনিধি রুশ বার্তা সংস্থা স্পুতনিক-কে এ তথ্য জানিয়েছেন।

  • সিরিয়ায় সামরিক অভিযানের পরিধি বাড়ানোর হুমকি দিলেন এর্দোগান

    সিরিয়ায় সামরিক অভিযানের পরিধি বাড়ানোর হুমকি দিলেন এর্দোগান

    জানুয়ারি ২৬, ২০১৮ ২২:৩০

    সিরিয়ায় সামরিক অভিযানের পরিধি বাড়ানোর হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। তিনি বলেছেন, আফরিনে চলমান সামরিক অভিযানের পরিধি অন্যান্য শহর পর্যন্ত বিস্তৃত করা হতে পারে। উত্তর-পূর্ব দিকে ইরাক সীমান্ত পর্যন্ত তা বিস্তৃত হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।  আজ (শুক্রবার) ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রাদেশিক নেতাদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

  • সমর্থন বন্ধ করুন নাহলে সংঘাতের জন্য প্রস্তুত হোন: আমেরিকাকে তুরস্ক

    সমর্থন বন্ধ করুন নাহলে সংঘাতের জন্য প্রস্তুত হোন: আমেরিকাকে তুরস্ক

    জানুয়ারি ২৬, ২০১৮ ০৯:২৮

    তুরস্কের সরকার আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “সিরিয়ার কুর্দি গেরিলা পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র প্রতি সমর্থন বন্ধ করুন তা নাহলে সিরিয়ার মাটিতে তুর্কি সেনাদের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুত হোন।” বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

  • তুরস্ককে সামরিক অভিযান বন্ধ করতে বলল আমেরিকা

    তুরস্ককে সামরিক অভিযান বন্ধ করতে বলল আমেরিকা

    জানুয়ারি ২৬, ২০১৮ ০৮:৪৬

    সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন প্রদেশে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা।

  • ১৬ তুর্কি সেনাকে আটকের দাবি করল কুর্দি গেরিলারা

    ১৬ তুর্কি সেনাকে আটকের দাবি করল কুর্দি গেরিলারা

    জানুয়ারি ২৫, ২০১৮ ২১:১৩

    সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি আফরিনে ১৬ তুর্কি সেনাকে আটকের দাবি করেছে। ওয়াইপিজির মুখপাত্র আহমাদ শুকি বলেছেন, আফরিনের জানদিরেস এলাকায় সংঘর্ষের সময় ওই সব তুর্কি সেনাকে আটক করা হয়।

  • মার্কিন বাহিনীর সঙ্গে সংঘাত এড়িয়ে চলুন: এর্দোগানকে ট্রাম্প

    মার্কিন বাহিনীর সঙ্গে সংঘাত এড়িয়ে চলুন: এর্দোগানকে ট্রাম্প

    জানুয়ারি ২৫, ২০১৮ ০৭:৪৮

    সিরিয়ায় মার্কিন বাহিনীর সঙ্গে সংঘাত এড়িয়ে চলতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানকে ফোন করে এ আহ্বান জানান।