• তুরস্কে ৪,০০০ বিচারক বরখাস্ত

    তুরস্কে ৪,০০০ বিচারক বরখাস্ত

    মে ২৭, ২০১৭ ০২:৩৯

    তুরস্কে গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে চার হাজারেরও বেশি বিচারক ও সরকারি কৌঁসুলিকে বরখাস্ত করা হয়েছে। দেশটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ শুক্রবার বলেছেন, তদন্তের পর বিচার বিভাগের এসব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

  • জার্মান সেনা চলে যেতে পারে; শুভ কামনা থাকবে: এরদোগান

    জার্মান সেনা চলে যেতে পারে; শুভ কামনা থাকবে: এরদোগান

    মে ২৫, ২০১৭ ০৫:৫৪

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ থেকে যদি জার্মানি সেনা প্রত্যাহার করে নেয় তাহলে তা বড় কোনো ইস্যু হবে না। ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।

  • ‘সম্পর্কের নতুন অধ্যায় রচনা করবে ইরান-তুরস্ক’

    ‘সম্পর্কের নতুন অধ্যায় রচনা করবে ইরান-তুরস্ক’

    মে ২৪, ২০১৭ ২০:৩২

    ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় রচনা করার আশা প্রকাশ করেছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বুধবার এক টেলিফোন সংলাপে এ আশা করেন। দু দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্কে বড় ধরনের উন্নয়ন ঘটবে বলেও টেলিফোন সংলাপে তারা উল্লেখ করেন।

  • এরদোগানের দেহরক্ষী আটকের প্রতিবাদ; মার্কিন রাষ্ট্রদূত তলব

    এরদোগানের দেহরক্ষী আটকের প্রতিবাদ; মার্কিন রাষ্ট্রদূত তলব

    মে ২২, ২০১৭ ২০:০৭

    আমেরিকা সফরের সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দুই দেহরক্ষীকে আটকের প্রতিবাদ ও নিন্দা করেছে আংকারা। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন ব্যাসকে ডেকে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবাদ করেছে দেশটি।

  • ‘তুরস্কের ইনজারলিকের বদলে জর্দানের বিমানঘাঁটি বেছে নিতে পারে জার্মানি’

    ‘তুরস্কের ইনজারলিকের বদলে জর্দানের বিমানঘাঁটি বেছে নিতে পারে জার্মানি’

    মে ২১, ২০১৭ ০৭:১৪

    জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লেয়েন ঘোষণা করেছেন, তুরস্কের ইনজারলিকের বদলে জর্দানের একটি বিমানঘাঁটিতে বেছে নিতে পারে তার দেশ। জর্দানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অবকাশে এ ঘোষণা দেন তিনি।

  • জার্মান সেনা চলে যেতে পারে, সমস্যা নেই: তুরস্ক

    জার্মান সেনা চলে যেতে পারে, সমস্যা নেই: তুরস্ক

    মে ১৮, ২০১৭ ২০:৪৯

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক বিমানঘাঁটি থেকে জার্মানির সেনারা চলে যেতে পারে; এ নিয়ে আংকারা কোনো রকম সমস্যা বোধ করছে না। তুরস্কের ন্যাটো ঘাঁটি থেকে জার্মানি তার সেনা প্রত্যাহার করতে পারে বলে হুমকি দেয়ার পর চাভুসওগ্লু এসব কথা বললেন।

  • দায়েশ বিরোধী জোট থেকে মার্কিন কূটনীতিকের অপসারণ চাইল তুরস্ক

    দায়েশ বিরোধী জোট থেকে মার্কিন কূটনীতিকের অপসারণ চাইল তুরস্ক

    মে ১৮, ২০১৭ ১৪:০৩

    ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের পক্ষে সমন্বয়কারী মার্কিন কর্মকর্তাকে অপসারণের আহ্বান জানিয়েছে তুরস্ক। মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যান্য দেশ এবং আঙ্কারার মধ্যে যখন সম্পর্কের টানাপড়েন চলছে তখন এ আহ্বান জানাল দেশটি।

  • সিরিয়ার ভূখণ্ডে স্থায়ী ঘাঁটি স্থাপন করবে তুরস্ক!

    সিরিয়ার ভূখণ্ডে স্থায়ী ঘাঁটি স্থাপন করবে তুরস্ক!

    মে ১৬, ২০১৭ ০৫:৩৭

    তুর্কি সেনাবাহিনী সিরিয়ায় স্থায়ী ঘাঁটি স্থাপনের বিষয়টি বিবেচনা করছে। তুর্কি উপ প্রধানমন্ত্রী ভেইকি কাইনাক বলেছেন, সিরিয়ার আল-বাব নগরীতে এ ঘাঁটি স্থাপনের বিষয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে।

  • তুরস্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৩ জনের প্রাণহানি

    তুরস্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৩ জনের প্রাণহানি

    মে ১৪, ২০১৭ ০১:৩২

    তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত ও ১১ জন গুরুতর আহত হয়েছে। নারী ও শিশুদের বহনকারী একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে পাহাড়ের গিরিখাদে অবস্থিত আরেকটি রাস্তার উপর পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

  • ‘পাকিস্তান-তুরস্ক যৌথভাবে অ্যাটাক হেলিকপ্টার বানাবে’

    ‘পাকিস্তান-তুরস্ক যৌথভাবে অ্যাটাক হেলিকপ্টার বানাবে’

    মে ১৩, ২০১৭ ০৮:৩১

    পাকিস্তান এবং তুরস্ক যৌথভাবে টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে ইসলামাবাদ তুরস্কের সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তিতে সই করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ক মন্ত্রী রানা তানভীর ও তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক।