• তুর্কি-সিরিয়া সীমান্ত বন্ধ করুন: রাশিয়া

    তুর্কি-সিরিয়া সীমান্ত বন্ধ করুন: রাশিয়া

    মার্চ ০১, ২০১৬ ২১:১৫

    ১ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুরস্ক ও সিরিয়ার ম্যধবর্তী সীমান্ত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করার জন্য এ সীমান্ত ব্যবহার করা হচ্ছে। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেয়া বক্তৃতায় তিনি আজ (মঙ্গলবার) এসব কথা বলেছেন।

  • সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যে তুর্কি হামলা; সরকারি দাবি নিয়ে বিভ্রান্তি

    সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যে তুর্কি হামলা; সরকারি দাবি নিয়ে বিভ্রান্তি

    মার্চ ০১, ২০১৬ ১৬:৩৩

    ১ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের সেনাবাহিনী আবারও সিরিয়ার উত্তরাঞ্চলে কামানের গোলাবর্ষণ করেছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল’র অবস্থানে হামলা চালানো হয়েছে বলে আঙ্কারা দাবি করলেও বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, দায়েশের অবস্থানে হামলার নামে আসলে কুর্দিদের ওপর হামলা চালাচ্ছে তুরস্ক।

  • সিরিয়ায় অভিযান চালাতে তুরস্কে সৌদি বিমান

    সিরিয়ায় অভিযান চালাতে তুরস্কে সৌদি বিমান

    ফেব্রুয়ারি ২৫, ২০১৬ ২৩:০১

    ২৫ ফেব্রুয়াারি (রেডিও তেহরান): সিরিয়ায় অভিযান চালানোর প্রস্তুত নিতে সৌদি বিমান বাহিনীর দুই ডজনেরও বেশি সদস্য ও সামরিক সরঞ্জাম নিয়ে দুটি কার্গো বিমান তুরস্কে পৌঁছেছে। তুরস্কের গণমাধ্যম বৃহস্পতিবার এ খবর দিয়েছে। এসব গণমাধ্যম বলেছে, সৌদি আরবের প্রায় ৩০ জন সেনা কর্মকর্তা ও সামরিক সরঞ্জাম নিয়ে দুটি সি-১৩০ কার্গো বিমান তুরস্কের ইনজারলিক বিমানঘাঁটিতে পৌঁছেছে।

  • এরদোগানকে অসম্মান: স্বামীর মামলা; স্ত্রীর ডিভোর্স আবেদন

    এরদোগানকে অসম্মান: স্বামীর মামলা; স্ত্রীর ডিভোর্স আবেদন

    ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ০০:৩৫

    ২৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে অবমাননা করার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে তুরস্কের এক ব্যক্তি। টেলিভিশনে এরদোগানের খবর প্রচারের সময় চ্যানেল পরিবর্তন করলে ক্ষিপ্ত হয়ে ড্রাইভার স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।

  • ‘তুরস্কের সঙ্গে রাশিয়ার গোলমালে জড়াবে না ন্যাটো’

    ‘তুরস্কের সঙ্গে রাশিয়ার গোলমালে জড়াবে না ন্যাটো’

    ফেব্রুয়ারি ২০, ২০১৬ ১৪:৪৬

    ২০ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): তুরস্কের সঙ্গে রাশিয়ার চলমান দ্বন্দ্বে ন্যাটোর কয়েকটি দেশ জড়াবে না বলে ঘোষণা করেছে। একইসঙ্গে এসব দেশ তুরস্কের সঙ্গে রাশিয়ার উত্তেজনার বিষয়ে মারাত্মক সতর্কবার্তা দিয়েছে। পাশাপাশি তারা সিরিয়ায় স্থল সেনা মোতায়েনের বিষয়ে তুর্কি উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

  • সন্ত্রাসী রিক্র্যুট করতে সহায়তা দিচ্ছে তুরস্ক: রাশিয়া

    সন্ত্রাসী রিক্র্যুট করতে সহায়তা দিচ্ছে তুরস্ক: রাশিয়া

    ফেব্রুয়ারি ১৮, ২০১৬ ২৩:৩৪

    ১৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ককেশাস ও মধ্য-এশিয়া থেকে উগ্র গোষ্ঠী আইএসআইএল বা দায়েশে নতুন সন্ত্রাসী রিক্র্যুট করার বিষয়ে সহায়তা দিচ্ছে তুরস্ক। এ অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন। গত ১০ ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেয়া এক চিঠিতে তিনি এ অভিযোগ করেন।

  • তুরস্কে আবার বোমা হামলা: ৬ সেনা নিহত

    তুরস্কে আবার বোমা হামলা: ৬ সেনা নিহত

    ফেব্রুয়ারি ১৮, ২০১৬ ১৫:৩৬

    ১৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): তুরস্কে আজ(বৃহস্পতিবার) এক বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ছয় সদস্য নিহত এবং এক সেনা মারাত্মক ভাবে আহত হয়েছে। তুর্কি সশস্ত্র বাহিনী আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

  • তুরস্ক হয়ে ৫০০ জঙ্গি সিরিয়ায় প্রবেশ করেছে: অবজারভেটরি

    তুরস্ক হয়ে ৫০০ জঙ্গি সিরিয়ায় প্রবেশ করেছে: অবজারভেটরি

    ফেব্রুয়ারি ১৮, ২০১৬ ০৮:২৮

    ১৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): তুরস্ক হয়ে অন্তত ৫০০ বিদেশি সন্ত্রাসী সিরিয়ায় প্রবেশ করেছে। এসব সন্ত্রাসী সিরিয়ার উত্তরাঞ্চলীয় একটি সীমান্ত শহরের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে লন্ডন-ভিত্তিক একটি মনিটরিং গ্রুপ।

  • সিরিয়ায় সরাসরি আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক

    সিরিয়ায় সরাসরি আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক

    ফেব্রুয়ারি ১৭, ২০১৬ ২১:৫৪

    ১৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ায় সরাসরি সামরিক আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। বিশেষ করে তুরস্কের উত্তরাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনী ও কুর্দি যোদ্ধাদের ধারাবাহিক সাফল্যের পর তুরস্ক সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং সন্ত্রাসীদের হাত থেকে আলেপ্পোর পতন ঠেকাতে ওই অঞ্চলে আরো সামরিক সরঞ্জাম ও সেনা পাঠিয়েছে।

  • সিরিয়ার সন্ত্রাসীদের সহায়তা করছে তুরস্ক: দেমিরতাস

    সিরিয়ার সন্ত্রাসীদের সহায়তা করছে তুরস্ক: দেমিরতাস

    ফেব্রুয়ারি ১৭, ২০১৬ ১৭:৪৩

    ১৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): তুরস্কের প্রধান বিরোধীদল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিপি’র কো-চেয়ারম্যান সালাহউদ্দিন দেমিরতাস বলেছেন, সিরিয়ার উগ্র সন্ত্রাসীদেরকে সহায়তা করছে তুর্কি সরকার। এ কাজে সরকার সামরিক বাহিনীকে ব্যবহার করছে বলে তিনি অভিযোগ করেন।