• এরদোগানের সমালোচনা: তুর্কি পার্লামেন্টে মারামারি (ভিডিও)

    এরদোগানের সমালোচনা: তুর্কি পার্লামেন্টে মারামারি (ভিডিও)

    মার্চ ০৫, ২০২০ ০৯:৩২

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সমালোচনাকে কেন্দ্র করে দেশটির সংসদের সরকারি দল এবং বিরোধী পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার তুরস্কের জাতীয় সংসদের ঘটনা ঘটে।

  • তুরস্ক ও সিরিয়ার সম্পর্কে গভীর ক্ষত সৃষ্টি হওয়া উচিত নয়: প্রেসিডেন্ট আসাদ

    তুরস্ক ও সিরিয়ার সম্পর্কে গভীর ক্ষত সৃষ্টি হওয়া উচিত নয়: প্রেসিডেন্ট আসাদ

    মার্চ ০৫, ২০২০ ০৬:৫৩

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশ তুরস্কের বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতামূলক পদক্ষেপ নেয়নি; কাজেই দু’দেশের মধ্যে এখন যে মতবিরোধ চলছে তার কোনো যুক্তি থাকতে পারে না। তিনি রাশিয়ার নিউজ চ্যানেল ‘রাশা২৪’কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

  • সিরিয়ায় তুর্কি সমর্থিত ৮০ হাজার সন্ত্রাসী যুদ্ধ করছে

    সিরিয়ায় তুর্কি সমর্থিত ৮০ হাজার সন্ত্রাসী যুদ্ধ করছে

    মার্চ ০৫, ২০২০ ০৫:৫৮

    সিরিয়ায় তুর্কি সমর্থিত প্রায় ৮০ হাজার সন্ত্রাসী তৎপর রয়েছে। যুদ্ধক্ষেত্রে অংশ নেয়া সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন সূত্র এ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি তা হাতে পেয়েছে। তুর্কি সমর্থিত সন্ত্রাসীরা সিরিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

  • ইদলিব লড়াইয়ের জন্য ট্রাম্পের কাছে গোলাবারুদ চাইলেন এরদোগান

    ইদলিব লড়াইয়ের জন্য ট্রাম্পের কাছে গোলাবারুদ চাইলেন এরদোগান

    মার্চ ০৪, ২০২০ ১৭:১৯

    সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গোলাবারুদের সহায়তা চেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আজ (বুধবার) তিনি নিজেই একথা জানিয়েছেন।

  • সন্ত্রাসীদেরকে সীমান্ত পোস্ট ব্যবহার করতে দিয়েছে তুরস্ক: রাশিয়া

    সন্ত্রাসীদেরকে সীমান্ত পোস্ট ব্যবহার করতে দিয়েছে তুরস্ক: রাশিয়া

    মার্চ ০৪, ২০২০ ১৪:৫১

    রাশিয়া বলেছে, ২০১৮ সালে সই হওয়া দ্বিপক্ষীয় চুক্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে তুরস্ক। সিরিয়ার ইদলিব প্রদেশের নিরাপদ অঞ্চলে তুর্কি সেনারা সন্ত্রাসীদেরকে নিজেদের সীমান্তবর্তী পর্যবেক্ষণ পোস্ট ব্যবহার করতে দিয়েছে বলেও অভিযোগ করেছে মস্কো।

  • শরণার্থীদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তুরস্ক: জার্মানির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

    শরণার্থীদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তুরস্ক: জার্মানির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

    মার্চ ০৪, ২০২০ ১৪:৫০

    জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল শরণার্থীদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইউরোপের ওপর চাপ সৃষ্টির জন্য তুরস্কের পদক্ষেপের তীব্র সমালোচনা করে একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তুরস্ক সেদেশে আশ্রয়গ্রহণকারী হাজার হাজার শরণার্থীকে ইউরোপে ঢোকানোর জন্য সীমান্ত খুলে দেয়ার পর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন।

  • সিরিয়ার ইদলিবে তুরস্কের আরো এক সেনা নিহত; আহত ৯

    সিরিয়ার ইদলিবে তুরস্কের আরো এক সেনা নিহত; আহত ৯

    মার্চ ০৪, ২০২০ ১৩:৩০

    সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের আরো এক সেনা নিহত এবং নয়জন আহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) এ খবর দিয়েছে।

  • উদ্বাস্তুর অজুহাতে সন্ত্রাসবিরোধী যুদ্ধ বন্ধ করব না: রাশিয়া

    উদ্বাস্তুর অজুহাতে সন্ত্রাসবিরোধী যুদ্ধ বন্ধ করব না: রাশিয়া

    মার্চ ০৪, ২০২০ ০৯:২২

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসবিরোধী যুদ্ধ বন্ধ করবে না তার দেশ। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দেশটির সরকারি সেনা এবং মিত্র যোদ্ধারা যখন সামরিক অভিযান জোরদার করেছে এবং সিরিয়া থেকে নতুন করে উদ্বাস্তুর ঢল নামতে পারে বলে ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করছে তখন রাশিয়ার মন্ত্রী এই বক্তব্য দিলেন।

  • সারাকেব শহরের কাছে তুর্কি ড্রোন ভূপাতিত করল সিরিয়া

    সারাকেব শহরের কাছে তুর্কি ড্রোন ভূপাতিত করল সিরিয়া

    মার্চ ০৩, ২০২০ ১৯:২৮

    সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারাকেব শহরের কাছে একটি তুর্কি ড্রোন ভূপাতিত করেছে সিরিয় সেনারা। সিরিয়ার সরকারি বাহিনী জানিয়েছে, কৌশলগত গুরুত্বপূর্ণ এ শহরের আকাশে ওড়ার সময় ড্রোনটিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করে।

  • সিরিয়ার আরো একটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে তুরস্ক

    সিরিয়ার আরো একটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে তুরস্ক

    মার্চ ০৩, ২০২০ ১৪:২৮

    সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সিরিয়ার আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক। যখন সিরিয়ার সেনারা ইদলিব প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে তখন সেখানে তুরস্ক কয়েকটি বিমান ভূপাতিত করল। ইদলিব প্রদেশে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে তুর্কি সরকার।