-
ইদলিব নিয়ে মস্কো-আঙ্কারা উত্তেজনা: পুতিনের প্রতিক্রিয়া
মার্চ ০২, ২০২০ ১২:৩০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন: মস্কো কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না।
-
তুর্কি বিমানের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারব না: রাশিয়ার সতর্কবার্তা
মার্চ ০২, ২০২০ ০৬:১৮রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সিরিয়ার আকাশে তুরস্কের জঙ্গিবিমানের কোনো নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সতর্ক বার্তা দিয়েছে।
-
সিরিয়ার ২ জঙ্গিবিমান ভূপাতিত করল তুরস্ক; ৪ তুর্কি ড্রোন নামাল সিরিয়া
মার্চ ০২, ২০২০ ০৪:০০সিরিয়ার সেনাবাহিনী গতকাল (রোববার) সেদেশের উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের আকাশে তুরস্কের পাইলটবিহীন চারটি সামরিক বিমান বা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।সিরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা সেদেশের হামা প্রদেশের আকাশেও তুর্কি ড্রোন প্রতিহত করেছেন।
-
উত্তর-পশ্চিমাঞ্চলে আকাশসীমা বন্ধ করে দিয়েছে সিরিয়া; তুর্কি ড্রোন ভূপাতিত
মার্চ ০১, ২০২০ ১৬:৩৫সিরিয়ার সরকার দেশের উত্তর-পশ্চিমাঞ্চল বিশেষ করে ইদলিবের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি দামেস্ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যেকোনো বিমান এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তাকে ভূপাতিত করা হবে।
-
এতো বেশি সেনা নিহতের ঘটনাকে কিভাবে দেখছেন তুরস্কের জনগণ ও রাজনীতিবিদরা?
মার্চ ০১, ২০২০ ১১:৩৮পশ্চিম এশিয়ার গণমাধ্যমগুলো যুদ্ধকবলিত সিরিয়ার ইদলিবে বহু সংখ্যক তুর্কি সেনার হতাহতের খবর দিয়েছে। দক্ষিণ তুরস্কের গভর্নর হাতাই জানিয়েছেন, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সেনা অবস্থানে সিরিয়ার বিমান হামলায় ৩৪ তুর্কি সেনা নিহত এবং বহু সংখ্যক সেনা আহত হয়েছে। এদিকে, সিরিয়ার বিমান হামলায় তুর্কি সেনা হতাহতের পর তুরস্কের প্রেসিডেন্টের গণমাধ্যম দফতরের প্রধান ফখরুদ্দিন অলতুন হুমকি দিয়েছেন, সিরিয়ার ওই হামলা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না।
-
সিরিয়া নিয়ে রাশিয়াকে এরদোগানের হুঁশিয়ারি: ‘সামনে থেকে সরে যান’
মার্চ ০১, ২০২০ ০৬:০৩সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি রাশিয়ার সঙ্গে তার দেশের সম্ভাব্য সামরিক সংঘাতের ইঙ্গিত দিয়ে মস্কোকে উদ্দেশ করে বলেছেন, তুর্কি সেনাদের সামনে থেকে সরে দাঁড়ান।
-
‘ইদলিব ইস্যুতে এরদোগানের যুদ্ধংদেহী মনোভাব’
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১৫:৩৪রাশিয়া বলেছে, সিরিয়ার ইদলিব প্রদেশের চলমান উত্তেজনা কমানোর ব্যাপারে তুরস্কের সঙ্গে তারা একটি সমঝোতায় পৌঁছেছে। আজ (শনিবার) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শীর্ষ পর্যায়ের আলোচনায় মস্কো এবং আঙ্কারা ইদলিব প্রদেশের উত্তেজনা কমানোর ব্যাপারে সম্মত হয়।
-
তুর্কি সমর্থিত সন্ত্রাসীদের ওপর প্রচণ্ড আঘাত হেনেছে সিরিয়া
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১১:৫১সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সর্মথিত সন্ত্রাসীদের ওপর প্রচণ্ড আঘাত হেনেছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ার বিমান হামলায় তুরস্কের কয়েক ডজন সেনা মারা যাওয়ার পর যখন দামেস্ক এবং আঙ্কারার মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে তখন তুর্কি সমর্থিত সন্ত্রাসীদের ওপর সিরিয় সেনাদের হামলার খবর এলো।
-
ইদলিবে তুর্কি হস্তক্ষেপ: ন্যাটো, আমেরিকা ও ফ্রান্সের সমর্থন
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ১২:৪৮সিরিয়ার ইদলিবে ৩৪ তুর্কি সেনা নিহতের ঘটনায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালো ন্যাটো। আনাতোলি নিউজ অ্যাজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটোর মুখপাত্র ওয়ানা লু্ঙ্গেস্কু বলেছেন, ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ এ অঞ্চলের পরিস্থিতির ভয়াবহতার বিপদের কথা বিবেচনা করে উত্তেজনা কমানোর ওপর জোর দিয়েছেন।
-
সিরিয়ার ইদলিবে সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান: ৩৪ তুর্কি সেনা নিহত
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ০৬:৫৬সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে তুরস্কের অন্তত ৩৪ সেনা নিহত হয়েছে। কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার ইদলিব প্রদেশে সিরিয়ার সেনাবাহিনীর বিমান হামলায় ৩৪ তুর্কি সেনা নিহত হয়েছে।