তুর্কি বিমানের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারব না: রাশিয়ার সতর্কবার্তা
https://parstoday.ir/bn/news/west_asia-i77905-তুর্কি_বিমানের_নিরাপত্তার_নিশ্চয়তা_দিতে_পারব_না_রাশিয়ার_সতর্কবার্তা
রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সিরিয়ার আকাশে তুরস্কের জঙ্গিবিমানের কোনো নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সতর্ক বার্তা দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০২, ২০২০ ০৬:১৮ Asia/Dhaka
  • সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সিরিয়ার আকাশে তুরস্কের জঙ্গিবিমানের কোনো নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সতর্ক বার্তা দিয়েছে।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল বিশেষ করে ইদলিব প্রদেশের আকাশসীমা বন্ধ ঘোষণার পর রাশিয়ার পক্ষ থেকে এ বক্তব্য দেয়া হলো। একজন রুশ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইতার-তাস এ খবর দিয়েছে।

এদিকে, সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয় বাহিনীর হামলায় তুরস্কের তিনটি ড্রোন ভূপাতিত হয়েছে। সানা জানিয়েছে, তুর্কি বাহিনীর হামলায় সিরিয়ার দুটি জঙ্গিবিমান সিরিয়ার ভূখণ্ডেই ভূপাতিত হয়েছে।

সিরিয়ার জঙ্গিবিমান

গতকাল উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ ঘোষণার পাশাপাশি দামেস্ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যেকোনো বিমান এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তাকে ভূপাতিত করা হবে। সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার সাংবিধানিক এবং জাতীয় দায়িত্ব পালনের জন্য সামরিক বাহিনী এই পদক্ষেপ নিয়েছে।#