ইসরাইলপন্থী লবির প্রভাব ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে অন্যতম বাধা: হার্ভার্ড-অধ্যাপক
https://parstoday.ir/bn/news/event-i162496-ইসরাইলপন্থী_লবির_প্রভাব_ইরানের_সঙ্গে_যুদ্ধ_অবসানে_অন্যতম_বাধা_হার্ভার্ড_অধ্যাপক
পার্সটুডে: আন্তর্জাতিক সম্পর্কের বিখ্যাত একজন তাত্ত্বিক ডোনাল্ড ট্রাম্পকে "আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিপর্যয়কর প্রেসিডেন্ট" হিসেবে বর্ণনা করেছেন এবং ইসরাইলপন্থী লবির প্রভাবকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার পথে অন্যতম প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন।
(last modified 2026-08-25T11:57:12+00:00 )
আগস্ট ২৫, ২০২৬ ১৪:৫৯ Asia/Dhaka
  • স্টিফেন ওয়াল্ট, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক
    স্টিফেন ওয়াল্ট, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক

পার্সটুডে: আন্তর্জাতিক সম্পর্কের বিখ্যাত একজন তাত্ত্বিক ডোনাল্ড ট্রাম্পকে "আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিপর্যয়কর প্রেসিডেন্ট" হিসেবে বর্ণনা করেছেন এবং ইসরাইলপন্থী লবির প্রভাবকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার পথে অন্যতম প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন।

আন্তর্জাতিক সম্পর্কের বিখ্যাত তাত্ত্বিক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন ওয়াল্ট, বিখ্যাত মার্কিন উপস্থাপক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ-উস্কানির কারণ ব্যাখ্যা করতে গিয়ে সরাসরি ইহুদিবাদী ইসরাইলি শাসকগোষ্ঠীর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মূল দোষী বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন: "এই যুদ্ধের কারণ ছিল নেতানিয়াহুর হোয়াইট হাউস সফর। তিনি এসে ব্যাখ্যা করেন যে ইরান পতনের দ্বারপ্রান্তে এবং শুধুমাত্র একটি জোরালো আঘাতের প্রয়োজন যাতে শাসনব্যবস্থা ভেঙে পড়ে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন যে এই বিশ্লেষণ সঠিক।"

এই হার্ভার্ড অধ্যাপক জোর দিয়ে বলেছেন যে অতীতে নেতানিয়াহু একই প্রস্তাব বাইডেন এবং ওবামাকে দিয়েছিলেন, কিন্তু তারা এটিকে খারাপ ধারণা মনে করতেন; কিন্তু ট্রাম্প তা গ্রহণ করেছেন।

ওয়াল্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের উদ্দেশ্য প্রসঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ-অভিযানের সাফল্যের বিষয়টি উল্লেখ করেন এবং বলেন যে ট্রাম্প ভুলভাবে ধারণা করেছিলেন যে একটি সংক্ষিপ্ত আগ্রাসী যুদ্ধ ও কম খরচের মাধ্যমে তিনি চিরতরে এই মামলা নিষ্পত্তি করতে পারেন এবং ইতিহাসে তার নাম নথিভুক্ত করতে পারেন। ওয়াল্ট স্পষ্ট বলেন: "যদি ট্রাম্প জানতেন যে আজ তিনি কী পরিস্থিতিতে পড়বেন, তবে তিনি কখনও এই কাজ করতেন না।"

যুদ্ধের বিরুদ্ধে মার্কিন জনমত থাকা সত্ত্বেও কেন তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হচ্ছে না—এই প্রশ্নের উত্তরে তিনি রাজনৈতিক কাঠামো এবং লবিগুলোর প্রভাবের কথা উল্লেখ করেন। তিনি উল্লেখ করে বলেন যে "আমি যা ইসরাইল লবি বলে থাকি, তার একটি অংশ দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য চাপ দিয়ে আসছে," এবং এই প্রভাবকে যুদ্ধ শেষ করার পথে অন্যতম প্রধান বাধা বলে অভিহিত করেন।

ওয়াল্ট ডোনাল্ড ট্রাম্পকে "আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিপর্যয়কর প্রেসিডেন্ট" হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে তিনি অবিরাম যুদ্ধ শেষ করার বিষয়ে তার প্রতিশ্রুতি পূরণ করেননি।#
 

পার্সটুডে/এমএএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন