‘ইদলিব ইস্যুতে এরদোগানের যুদ্ধংদেহী মনোভাব’
-
সিরিয়ায় মোতায়েন তুর্কি সেনা
রাশিয়া বলেছে, সিরিয়ার ইদলিব প্রদেশের চলমান উত্তেজনা কমানোর ব্যাপারে তুরস্কের সঙ্গে তারা একটি সমঝোতায় পৌঁছেছে। আজ (শনিবার) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শীর্ষ পর্যায়ের আলোচনায় মস্কো এবং আঙ্কারা ইদলিব প্রদেশের উত্তেজনা কমানোর ব্যাপারে সম্মত হয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, দুই পক্ষ উত্তেজনা কমানোর ব্যাপারে একমত হয়েছে তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ স্বীকৃত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইদলিব থেকে সরে যাওয়ার কথা বলেছেন। তিনি বলেন, বিষয়টি দামেস্ক এবং এর মধ্যে ফায়সালা হওয়া উচিত।
এরদোগান তার ভাষায় রাশিয়াকে বলেছেন, "আপনাদের এখানে কাজটা কি? আপনারা যদি এখানে ঘাঁটি প্রতিষ্ঠা করতে চান তবে করুন কিন্তু সিরিয়ার সরকারকে আমাদের মোকাবেলার সুযোগ দিন।”
এরদোগান বলেন, সিরিয়ার সামরিক বাহিনীর অভিযানের মুখে নতুন করে যে উদ্বাস্তুর ঢল নামছে তা সামাল দিতে পারবে না আঙ্কারা।#
পার্সটুডে/এসআইবি/২৯