• আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে তুরস্ক

    আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে তুরস্ক

    আগস্ট ২৬, ২০২১ ১৬:৫৯

    তুরস্ক জানিয়েছে, আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহার শুরু করেছে আঙ্কারা। কাবুলের কৌশলগত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে সাহায্য করার যে পরিকল্পনা নিয়েছিল আঙ্কারা দৃশ্যত সে আশা তারা ছেড়ে দিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বুধবার) এক বিবৃতিতে জানিয়েছে, “অর্পিত দায়িত্ব সফলতার সঙ্গে পালনের পর আফগানিস্তান থেকে তুর্কি সেনা দেশে ফিরে আসছে।”

  • 'সরকার চালাতে তালেবানের সক্ষমতা শিগগিরি জানতে পারবে ভারত'

    'সরকার চালাতে তালেবানের সক্ষমতা শিগগিরি জানতে পারবে ভারত'

    আগস্ট ২৬, ২০২১ ১৪:৩৯

    তালেবানের শীর্ষ পর্যায়ের খ্যাতিমান নেতা শাহাবুদ্দিন দিলওয়ার বলেছেন, আফগানিস্তানের সরকার পরিচালনার ক্ষেত্রে তালেবানের সক্ষমতা সম্পর্কে ভারত শিগগিরই জানতে পারবে।

  • 'আফগানিস্তানের পরিস্থিতি ভালো নয়, আমরা আমাদের লোকজনকে সরিয়ে নিচ্ছি'

    'আফগানিস্তানের পরিস্থিতি ভালো নয়, আমরা আমাদের লোকজনকে সরিয়ে নিচ্ছি'

    আগস্ট ২৬, ২০২১ ১৪:৩৩

    আফগানিস্তান সংকট নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি ভালো নয়, আমরা আমদের লোকজনকে সরিয়ে নিচ্ছি। আজ (বৃহস্পতিবার) আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে  নয়াদিল্লীতে সর্বদলীয় বৈঠকে বিস্তারিত জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর।

  • পাঞ্জশির সফরে তালেবান প্রতিনিধিরা: আহমেদ মাসুদের সঙ্গে সমঝোতার চেষ্টা

    পাঞ্জশির সফরে তালেবান প্রতিনিধিরা: আহমেদ মাসুদের সঙ্গে সমঝোতার চেষ্টা

    আগস্ট ২৬, ২০২১ ১১:৩৫

    আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে দেশটির জাতীয় বীর হিসেবে খ্যাত মরহুম আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদের সঙ্গে সাক্ষাতের জন্য তালেবানদের একটি প্রতিনিধি দল ওই এলাকা সফরে গেছে। এ সাক্ষাতে তারা আফগানিস্তানের চলমান ঘটনাবলী নিয়ে কথাবার্তা বলেছেন।

  • তুরস্কের সঙ্গে তালেবানের আলোচনার উদ্যোগ

    তুরস্কের সঙ্গে তালেবানের আলোচনার উদ্যোগ

    আগস্ট ২৬, ২০২১ ০৮:০৩

    আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রযুক্তিগত সহায়তা দেয়ার জন্য তুরস্কের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে তালেবান। আফগানিস্তান থেকে সমস্ত বিদেশি সেনা প্রত্যাহার করার পর তালেবান তুরস্ক এই সহায়তা দিক-এমনটাই চাইছে তালেবান।

  • গুয়ান্তানামোর বন্দী হলেন আফগান প্রতিরক্ষামন্ত্রী

    গুয়ান্তানামোর বন্দী হলেন আফগান প্রতিরক্ষামন্ত্রী

    আগস্ট ২৬, ২০২১ ০৬:৫৬

    আফগানিস্তানের তালেবান গোষ্ঠী অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করেছে। তবে এ মন্ত্রিসভার কথা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নি।

  • গনি সরকারের পতনের কারণ জানালেন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ

    গনি সরকারের পতনের কারণ জানালেন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ

    আগস্ট ২৬, ২০২১ ০৫:২৮

    আফগানিস্তানের পলাতক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ সাবেক আশরাফ গনি সরকারের পতনের কারণ সম্পর্কে নিজের উপলব্ধি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমেরিকার পক্ষ থেকে তালেবানকে স্বীকৃতি দেয়া এবং পশ্চিমা দেশগুলোর দুর্বলতার কারণে তালেবান গোটা দেশ দখল করে নিয়েছে।

  • ‘২০ বছরের অর্জন ধরে রাখতে’ তালেবানের সঙ্গে আলোচনা প্রয়োজন: মার্কেল

    ‘২০ বছরের অর্জন ধরে রাখতে’ তালেবানের সঙ্গে আলোচনা প্রয়োজন: মার্কেল

    আগস্ট ২৬, ২০২১ ০৫:২২

    জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে ‘তিক্ত বাস্তবতা’ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, দেশটিতে তার ভাষায় ‘গত ২০ বছরের অর্জন ধরে রাখতে’ তালেবানের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন।

  •  ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন হামিদ কারজাই এবং আব্দুল্লাহ আব্দুল্লাহ

    ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন হামিদ কারজাই এবং আব্দুল্লাহ আব্দুল্লাহ

    আগস্ট ২৫, ২০২১ ১৪:০৫

    যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং প্রধান শান্তি আলোচক আব্দুল্লাহ আব্দুল্লাহ কাবুলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহাদুর আমিনিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

  • আফগান পুনর্গঠনে আমেরিকাকে স্বাগত জানাল তালেবান

    আফগান পুনর্গঠনে আমেরিকাকে স্বাগত জানাল তালেবান

    আগস্ট ২৫, ২০২১ ১২:০৮

    যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে আমেরিকাকে স্বাগত জানাবে তালেবান। ২০০১ সালে আমেরিকা ও তার মিত্ররা আফগানিস্তানে তালেবান সরকারের বিরুদ্ধে আগ্রাসন চালানোর পর দুই দশকের যুদ্ধে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।