-
বাংলাদেশে ‘ধর্ষণ মহামারী’র জন্য ভারতীয় চলচ্চিত্রকে দায়ী করল ওলামা লীগ
অক্টোবর ১২, ২০২০ ০৯:১৪বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের নেতারা বলেছেন, এদেশে এতোদিন যাবত কোনো ধর্ষণ প্রবণতা ছিল না। এখন এটা মহামারীরূপে ব্যাপকতা ছড়াচ্ছে। এর পেছনে মূল কারণ হলো- স্মার্ট ফোনের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের প্রচার প্রসার। কাজেই এদেশে ধর্ষণ প্রবণতা রুখতে হলে ভারতীয় চলচ্চিত্র, পর্নোগ্রাফি ইত্যাদি অবিলম্বে বন্ধ করতে হবে।
-
বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: ৬ মাসে শেষ করতে হবে বিচার
অক্টোবর ১২, ২০২০ ০৮:৪১ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশুনির্যাতন দমন আইন, ২০০০’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা। আজ (সোমবার) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
-
বাংলাদেশে ধর্ষণবিরোধী আন্দোলন অব্যাহত: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
অক্টোবর ১১, ২০২০ ১৭:৫৮বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার নারী নির্যাতনসহ যেকোনো অপরাধের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। সরকার কোনো অপরাধীকে ছাড় দেবে না, সে যে দলেরই হোক। তবে ওবায়দুল কাদেরের অভিযোগ, এবার ধর্ষণবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি।
-
ধর্ষকদের মৃত্যুদণ্ড দাবি এবং ধর্ষিতাদের পাশে থাকার ঘোষণা ছাত্রলীগের
অক্টোবর ০৯, ২০২০ ১৯:২৯ধর্ষকদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ। সারা দেশে সংঘটিত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে সংগঠনটির নেতারা ধর্ষিতাদের পাশে থাকার ঘোষণা দিয়ে ধর্ষণের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
-
দেশকে অসভ্য সমাজে পরিণত করা হয়েছে- ফখরুল: পাকিস্তান আমলেও এত ধর্ষণ ঘটেনি: মান্না
অক্টোবর ০৯, ২০২০ ১০:২১বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকার স্বাধীন দেশটাকে একটা ভয়ঙ্কর অসভ্য সমাজে পরিণত করেছে। সমাজে কোন নৈতিকতা নেই, যে সমাজে কোন বিচার নেই। যে সমাজে কোন আইনের স্বাধীনতা নেই, আজকে আমরা সেই সমাজে পরিণত হয়েছি। এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী আজকের আওয়ামী লীগ সরকার। তারা এই সমাজে ভয়ঙ্কর নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
-
বাংলাদেশে নারী নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগে ফখরুলের প্রতিক্রিয়া, বিক্ষোভ অব্যাহত
অক্টোবর ০৮, ২০২০ ১৩:৪১বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এসব ঘটনায় ন্যায়বিচারের দাবিতে জনগণ ও দেশের সুশীল সমাজের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছে এই বিশ্ব সংস্থাটি।
-
বাংলাদেশে নারীর ওপর সহিংসতা ও ধর্ষণ নিয়ে জাতিসংঘের উদ্বেগ
অক্টোবর ০৭, ২০২০ ২১:৪৮বাংলাদেশে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া কয়েকটি ধর্ষণ ও নারীর ওপর সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের বাংলাদেশ সম্পর্কিত অফিসিয়াল ফেসবুক পাতায় এ নিয়ে একটি বিবৃতি দেয়া হয়।
-
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ
অক্টোবর ০৬, ২০২০ ১১:৫৪নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
-
নোয়াখালীতে নির্যাতিত নারীর সঙ্গে কথা বললেন ডিআইজি: গ্রেফতার আরও ২
অক্টোবর ০৬, ২০২০ ০৯:৪৮বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জে রাতের আঁধারে ঘরে ঢুকে এক নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- একলাসপুর ইউনিয়নের ৯ নম্বর ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ (৪৮) ও মামলার পাঁচ নম্বর আসামি পূর্ব একলাসপুর গ্রামের সাজু (২১)। এ নিয়ে মামলার এজাহারভুক্ত চারজনসহ মোট ছয়জন আসামিকে গ্রেফতার করা হলো।
-
বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে বিভিন্নমহলের প্রতিবাদ: এর দায় কেউ এড়াতে পারবে না-কাদের
অক্টোবর ০৫, ২০২০ ১৮:২২বাংলাদেশে গণধর্ষণ ও ধর্ষণ করে হত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছে বিভিন্নমহল। আজকেও রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের উদ্যোগে নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ এবং জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।