• ইসরাইলে নির্বাচন: আবার অচলাবস্থা সৃষ্টি হতে যাচ্ছে

    ইসরাইলে নির্বাচন: আবার অচলাবস্থা সৃষ্টি হতে যাচ্ছে

    মার্চ ২২, ২০২১ ০৪:৪২

    ইহুদিবাদী ইসরাইলে আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আবার রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হতে চলেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ফলে কোনো পক্ষই মন্ত্রিসভা গঠনের মতো সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

  • ইসরাইলের সঙ্গে সম্পর্ক তেঁতে উঠেছে আমিরাতের; শীর্ষ পর্যায়ের অনুষ্ঠান বাতিল

    ইসরাইলের সঙ্গে সম্পর্ক তেঁতে উঠেছে আমিরাতের; শীর্ষ পর্যায়ের অনুষ্ঠান বাতিল

    মার্চ ১৯, ২০২১ ১৩:৫১

    ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সুদানের সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে উদযাপনের জন্য আগামী এপ্রিল মাসে ইসরাইল, আমেরিকা ও কয়েকটি আরব দেশের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে যে অনুষ্ঠান আয়োজনের কথা ছিল তা বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। গত আগস্ট মাসে ইসরাইলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার পর এটিই প্রথম কোনো দ্বন্দ্বের ঘটনা।

  • বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, আর নির্বাচন এলে ক্যাশ বেলুন:  মমতা বন্দ্যোপাধ্যায়

    বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, আর নির্বাচন এলে ক্যাশ বেলুন: মমতা বন্দ্যোপাধ্যায়

    মার্চ ১৮, ২০২১ ১৬:৪১

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমালোচনা করে বলেছেন, বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, আর নির্বাচন এলে ক্যাশ বেলুন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বৃহস্পতিবার) গড়বেতায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে সব সমস্যার সমাধান হবে: মোদি

    বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে সব সমস্যার সমাধান হবে: মোদি

    মার্চ ১৮, ২০২১ ১৬:২৭

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে সব সমস্যার সমাধান হবে। একটি হল দিল্লির ইঞ্জিন, অন্যটা বাংলার ইঞ্জিন। ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলে এখানে উন্নয়ন হবে। আপনাদের জীবনে সুবিধা হবে।’ প্রধানমন্ত্রী এভাবে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্যেও বিজেপি সরকার গঠনের উপরে জোর দিয়ে ডবল ইঞ্জিন সরকারের পক্ষে সাফাই দিয়েছেন।

  • বিজেপির অবস্থা খুব খারাপ, যোগ্য প্রার্থীর অভাবে হারার আগেই হেরে গেল: সৌগত রায়

    বিজেপির অবস্থা খুব খারাপ, যোগ্য প্রার্থীর অভাবে হারার আগেই হেরে গেল: সৌগত রায়

    মার্চ ১৪, ২০২১ ১৫:৪০

    ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা ও সংসদ সদস্য অধ্যাপক সৌগত রায় বলেছেন, ‘বিজেপির অবস্থা খুব খারাপ, যোগ্য প্রার্থীর অভাবে হারার আগেই হেরে গেল! রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সেই প্রসঙ্গে আজ (রোববার) অধ্যাপক সৌগত রায় এমপি ওই মন্তব্য করেন।

  • পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন মোদি-মমতার লড়াইয়ে পরিণত হয়েছে : শিবসেনা

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন মোদি-মমতার লড়াইয়ে পরিণত হয়েছে : শিবসেনা

    মার্চ ১২, ২০২১ ১৫:৫০

    ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবি প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করেছে শিবসেনা।

  • মমতা ইচ্ছে করে নন্দীগ্রামকে অবহেলা করেছেন: শুভেন্দু অধিকারী

    মমতা ইচ্ছে করে নন্দীগ্রামকে অবহেলা করেছেন: শুভেন্দু অধিকারী

    মার্চ ১০, ২০২১ ১৬:৩৫

    ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, মমতা ইচ্ছে করে নন্দীগ্রামকে হিংসা করেছেন। তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।

  • গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে কেন প্রধানমন্ত্রী জবাব দিন : মমতা

    গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে কেন প্রধানমন্ত্রী জবাব দিন : মমতা

    মার্চ ০৭, ২০২১ ১৫:২৭

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেছেন, ‘আপনি বাংলায় আজকে নির্বাচনী প্রচার করতে এসেছেন, প্রচার করার আগে জবাব দিন কেন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৯০০ টাকার মতো হয়েছে? এই জবাব আপনাকে দিতে হবে।’ তিনি আজ (রোববার) শিলিগুড়িতে গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষ এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর থেকে বিক্ষুব্ধদের সংখ্যা বাড়ছে

    পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর থেকে বিক্ষুব্ধদের সংখ্যা বাড়ছে

    মার্চ ০৬, ২০২১ ১৬:০৮

    ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে দলের মধ্যে বিক্ষুব্ধদের সংখ্যা বাড়ছে। কেউ কেউ দল ছেড়েছেন, কেউ বা ক্ষোভ প্রকাশ করতে বিভিন্ন পথ অবলম্বন করছেন। গতকাল (শুক্রবার) বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

  • করোনা ভ্যাকসিনের প্রমাণপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকায় নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

    করোনা ভ্যাকসিনের প্রমাণপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকায় নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

    মার্চ ০৩, ২০২১ ১৭:০৬

    করোনা ভ্যাকসিনের প্রমানপত্রে প্রধানমন্ত্রীর ছবি এবং পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময়সূচী ঘোষণা হওয়ায় এ ধরণের প্রচার মানুষকে প্রভাবিত করতে করা হচ্ছে এবং এরফলে আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ। আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের দফতরে ওই বিষয়ে অভিযোগ জানান, তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।