-
রুশ ‘আগ্রাসন’ ঠেকাতে বাল্টিকে মোতায়েন হচ্ছে ব্রিটিশ যুদ্ধবিমান
এপ্রিল ৩০, ২০১৬ ১১:৪৬ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফালোন বলেছেন, বাল্টিক অঞ্চলে রাশিয়ার কথিত আগ্রাসন ঠেকাতে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর বা আরএএফ’এর বিমান মোতায়েন করা হবে। এ লক্ষ্যে আরএএফ চারটি টাইফুন জঙ্গিবিমান মোতায়েন করা হবে বলে ঘোষণা করেন তিনি।
-
‘রাশিয়ার দিকে এগিয়ে আসছে ন্যাটো; ব্যবস্থা নেবে মস্কো’
এপ্রিল ৩০, ২০১৬ ০৭:০৭রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো রুশ সীমান্তের দিকে এগিয়ে আসছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ অবস্থায় নিজ নিরাপত্তা বজায় রাখতে মস্কো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সুইডেনের সংবাদপত্র দেগেনস নেইহেতারকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি।
-
পূর্ব ইউরোপে তৎপরতা বাড়ানোর অঙ্গীকার করল ন্যাটো
এপ্রিল ২৭, ২০১৬ ১১:৫৪উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো বলেছে, পূর্ব ইউরোপে এ সংস্থার তৎপরতা বাড়ানো হবে। এ অঞ্চলে মিত্রদেরকে সম্ভাব্য সামরিক হুমকি থেকে রক্ষার জন্য ন্যাটো জোটের বিস্তার ঘটানো হবে বলে ঘোষণা দিয়েছে এ জোট। পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় সর্বাধুনিক মার্কিন যুদ্ধবিমান পাঠানোর পর এ কথা বলল ন্যাটো।
-
রুশ ‘আগ্রাসন’ ঠেকাতে রোমানিয়ায় মার্কিন সর্বাধুনিক জঙ্গিবিমান
এপ্রিল ২৬, ২০১৬ ০৩:২৬আমেরিকা দু’টি এফ-২২ র্যাপ্টর ৫জি স্টেলথ জঙ্গিবিমান রোমানিয়ার একটি বিমান বন্দরে মোতায়েন করেছে। পাশাপাশি জ্বালানি ভরার কাছে ব্যবহৃত বিমানও মোতায়েন করা হয়েছে। রাশিয়ার কথিত আগ্রাসনের বিরুদ্ধে পূর্ব ইউরোপীয় দেশটির প্রতি ন্যাটোর সমর্থনের অংশ হিসেবে এ সব মোতায়েন করা হয়েছে।
-
ভয়-ভীতি দেখালে ন্যাটোর বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাশিয়া
এপ্রিল ২১, ২০১৬ ০৭:২৪রাশিয়া সীমান্তের কাছ দিয়ে সম্প্রতি যেভাবে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভবিষ্যতে এ ধরনের আর কোনো ভয়-ভীতিমূলক তৎপরতা চালালে ন্যাটো জোটের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে মস্কো। এ কথা বলেছেন ন্যাটোয় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রুশকো।
-
ন্যাটো রাশিয়াকে হুমকি মনে করলে সম্পর্কের উন্নতি হবে না: মস্কো
এপ্রিল ১১, ২০১৬ ০৯:০৬মস্কো জানিয়েছে, ন্যাটো সামরিক জোট যতদিন পর্যন্ত রাশিয়াকে হুমকি মনে করবে ততদিন পর্যন্ত এ জোটের সঙ্গে তাদের সম্পর্কের কোনো উন্নতি ঘটবে না। রুশ সরকারের মুখপত্র হিসেবে পরিচিতি দৈনিক রাসিসকায়া ন্যাটোয় নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি অ্যালেক্সান্ডার গ্রোসকোর উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে।
-
আইসল্যান্ড এবং নেদারল্যান্ডে এফ-১৫ বিমান পাঠাল আমেরিকা
এপ্রিল ০৩, ২০১৬ ০৬:০৫৩ এপ্রিল (রেডিও তেহরান): মার্কিন সেনাবাহিনী ১২টি এফ-১৫সি যুদ্ধবিমান এবং বিমান বাহিনীর প্রায় সাড়ে তিনশ সেনাকে আইসল্যান্ড এবং নেদারল্যান্ডে মোতায়েন করেছে। ইউরোপের রাশিয়ার কথিত আগ্রাসন ঠেকানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
-
মার্কিন সেনা মোতায়েনের অকল্পনীয় জবাব দেয়া হবে: রাশিয়া
মার্চ ৩১, ২০১৬ ০৯:৫৭৩১ মার্চ (রেডিও তেহরান): পূর্ব ইউরোপে নতুন সাঁজোয়া ইউনিট মোতায়েনের পরিকল্পনা অব্যাহত রাখা হলে আমেরিকাকে তার অকল্পনীয় জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। কথিত রুশ আগ্রাসনের অজুহাতে ২০১৭ সাল থেকে পর্যায়ক্রমিক সেনা মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছে আমেরিকা । আর এ পরিপ্রেক্ষিতে রাশিয়ার টিভি চ্যানেল রোশিয়া ২৪কে দেয়া সাক্ষাৎকারে হুশিয়ারি উচ্চারণ করেছেন ন্যাটার স্থায়ী রুশ প্রতিনিধি আলেকসান্তার গ্রুশেনকো।
-
ইউ-২ দিয়ে রাশিয়ার বিরুদ্ধে গোয়েন্দাগিরির আহ্বানে ন্যাটো
মার্চ ২৯, ২০১৬ ১৩:১৪২৯ মার্চ (রেডিও তেহরান): ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধান এবং ন্যাটো বাহিনীর সুপ্রিম কমান্ডার জেনারেল ফিলিপ ব্রেডলাভ আমেরিকার গোয়েন্দা বিমান ইউ-২’র ব্যবহার পুনরায় শুরু করার জন্য আহ্বান জানিয়েছেন। অতি-উঁচু দিয়ে উড়তে সক্ষম এ বিমান ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালানোর আহ্বান জানিয়েছেন তিনি।
-
রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে তাড়া করল ন্যাটো জঙ্গিবিমান
মার্চ ২৯, ২০১৬ ০৭:৪৪২৯ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে বহনকারী বিমানকে তাড়া করেছিল ন্যাটোর জঙ্গিবিমান বহর। বাল্টিক সাগরের নিরপেক্ষ পানিসীমার আকাশে এ ঘটনা ঘটেছে। রুশ সীমান্ত জুড়ে পশ্চিমা জোট যখন ব্যাপক সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করছে তখন এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটল।