-
নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার সমালোচনা করলো ই-৩
মে ৩১, ২০২০ ০৪:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির ওপর থেকে সর্বশেষ নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার কঠোর সমালোচনা করেছে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি।
-
পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার আচরণ বিশ্বের জন্য বিপজ্জনক: রাশিয়া
মে ২৮, ২০২০ ১৭:৪৮ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলাইয়ানভ বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকা যে আচরণ করছে তা সারা বিশ্বের জন্য বিপজ্জনক। পরমাণু সমঝোতার মতো একটি আন্তর্জাতিক আইন নতুন করে লেখার প্রস্তাবকে তিনি ‘অমার্জিত প্রচেষ্টা’ বলে মন্তব্য করেন।
-
ইরানের পরমাণু কর্মসূচির ওপর আবার নিষেধাজ্ঞা দিল মার্কিন প্রশাসন
মে ২৮, ২০২০ ০৬:২৪ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর জন্য নিষেধাজ্ঞায় থাকা ছাড় প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় থাকায় এতদিন চীন, রাশিয়া ও ইউরোপের কোম্পানিগুলো নিষেধাজ্ঞার আওতামুক্ত থেকেই এসব প্রকল্পে কাজ করতে পারত।
-
ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত: আবার দাবি করল ওয়াশিংটন
মে ২২, ২০২০ ০৭:১১মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক তেহরানের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করার পর দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।
-
ভেনিজুয়েলায় যাচ্ছে ইরানি তেল; হুমকি দিল আমেরিকা
মে ১৬, ২০২০ ০২:২০ইরানি জ্বালানী তেলবাহী একটি জাহাজ ভেনিজুয়েলায় যাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর আমেরিকা উষ্মা প্রকাশ করেছে। ইরান ও ভেনিজুয়েলা- এই দুই দেশের জ্বালানী খাতের ওপরই আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা রয়েছে।একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, এই ‘অনাহূত’ ঘটনার বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেবে ওয়াশিংটন।
-
আমেরিকা পরমাণু সমঝোতার অংশীদার -এ দাবি হাস্যকর: রাশিয়া
মে ১৩, ২০২০ ০৭:২৩রাশিয়া বলেছে, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকা এখনো এর অংশীদার বলে যে দাবি করছে তা নিতান্তই হাস্যকর। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেন জিয়া গতকাল (মঙ্গলবার) এ কথা বলেন।
-
আমেরিকা জাতিসংঘের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে: ইরান
মে ১০, ২০২০ ০০:৩৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, গায়ের জোরে আমেরিকার আইন অমান্য করার প্রবণতা জাতিসংঘের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে। তিনি শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
-
‘পরমাণু সমঝোতা সম্পর্কে কথা বলারই অধিকার আমেরিকার নেই’
মে ০৮, ২০২০ ০৭:৩৪ইরান বলেছে, পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করারও অধিকার আমেরিকার নেই। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে এ সতর্কবাণী উচ্চারণ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালে পরমাণু সমঝোতার মৃত্যু ঘটবে: ইরান
মে ০৩, ২০২০ ১২:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয় তাহলে পরমাণু সমঝোতার চিরদিনের জন্য মৃত্যু ঘটবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এক টুইটার পোস্টে আজ (রোববার) এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার ভণ্ডামি গ্রহণযোগ্য নয়: কূটনীতিক
মে ০৩, ২০২০ ০০:৫৩ইরানের পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব নিয়ে আমেরিকা যে ভণ্ডামি ও দুর্বৃত্তপনা শুরু করেছে তা কোনো যুক্তির বিচারেই গ্রহণযোগ্য নয়।ইরানের অধিকার লঙ্ঘন ও তেহরানের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে ওয়াশিংটন এই ছিনিমিনি খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহরাম কাসেমি।