-
ইসরাইলের গোপন পারমাণবিক কার্যক্রম: পশ্চিমাদের দ্বৈতনীতি, ইরানের নিন্দা
ফেব্রুয়ারি ২১, ২০২১ ১৫:২৬আমেরিকা পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাবার এক বছর পর ইরান পাঁচ ধাপে সমঝোতার কিছু অংশ বাস্তবায়ন স্থগিত করে। কেননা ইরান যখন দেখলো যে ইউরোপ তাদের দেয়া অঙ্গিকারগুলো রক্ষা করতে পারছে না বিশেষ করে পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের স্বার্থ সুরক্ষা করতে পারছে না তখন তারা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেয়। ২০১৯ সালের ৮ মে থেকে সমঝোতার ২৬ এবং ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তেহরান কিছু কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখে।
-
গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ব্যাপারে আইএইএ’কে সতর্ক করল ইরান
ফেব্রুয়ারি ২১, ২০২১ ১১:২০সদস্য দেশগুলোর গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ’কে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরান বলেছে, গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়া ঠেকাতে এই সংস্থাকে তার কার্যপদ্ধতিকে ঢেলে সাজাতে হবে।
-
আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করছে ইরান
ফেব্রুয়ারি ২১, ২০২১ ০৮:৩৫২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ছয় দেশের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসার যে প্রস্তাব ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ দিয়েছে তা বিবেচনা করার কথা জানিয়েছে তেহরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও অন্যতম প্রধান পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি একথা জানিয়েছেন।
-
ইসরাইল যখন পরমাণু বোমা বানাচ্ছে তখন কিসের উদ্বেগ: জারিফ
ফেব্রুয়ারি ২১, ২০২১ ০৩:৪৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির তীব্র সমালোচনা করেছেন।
-
ইরানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি: আমেরিকা
ফেব্রুয়ারি ২১, ২০২১ ০২:৫৩মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইরানের কাছে কোনো দেশ যেন সমরাস্ত্র বিক্রি না করে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের যে আবেদন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন তা প্রত্যাহার করার ঘোষণা দেয়ার পরদিন ওয়াশিংটন একথা জানাল।
-
ইরানের ওপর থেকে দ্রুত আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নেয়া দরকার: চীন
ফেব্রুয়ারি ২০, ২০২১ ১৩:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করার জন্য আমেরিকাকে তাগিদ দিয়েছে চীন।
-
পরমাণু সমঝোতা নিয়ে আলোচনায় বসতে প্রস্তুতি ঘোষণা করলেন বাইডেন
ফেব্রুয়ারি ২০, ২০২১ ০৩:১২মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর সঙ্গে আবার আলোচনায় বসতে তার দেশ প্রস্তুত রয়েছে। তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার প্রায় তিন বছর পর বাইডেন এ ঘোষণা দিলেন।
-
ইরান বিরোধী পদক্ষেপ থেকে সরে আসার মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানাল রাশিয়া
ফেব্রুয়ারি ২০, ২০২১ ০২:৩৯জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার সিদ্ধান্ত থেকে সরে আসার মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (শুক্রবার) এক বক্তব্যে বলেছেন, মস্কো এখন ইরানের পরমাণু সমঝোতার পুনরুজ্জীবনের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে।
-
মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে ইইউ-কে অবশ্যই ভূমিকা পালন করতে হবে: রুহানি
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১৪:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন একাধিপত্যবাদী নীতির মোকাবেলায় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে জোরদার ভূমিকা পালন করতে হবে। বহুপক্ষের কূটনৈতিক তৎপরতায় ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে একই ধরনের ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
-
ইরানবিরোধী ট্রাম্পের দুটি সিদ্ধান্ত বাতিল করেছেন জো বাইডেন
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১৩:৩১ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্ত পদক্ষেপ নেয়া হয়েছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পাশাপাশি তিনি ইরান এবং পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর সঙ্গে এ ইস্যুতে আলোচনায় অংশ নেয়ার প্রস্তাব দিয়েছেন।