-
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নেয়া উচিত: পম্পেও
জানুয়ারি ১১, ২০২১ ০২:৫৭বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের কোনো মাত্রায়ই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা উচিত নয়। তেহরান যখন তার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আন্তর্জাতিক পরিদর্শকদেরকে দেশ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছে তখন পম্পেও একথা বললেন।
-
আমেরিকার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও দূরদর্শী হোন: জারিফ
জানুয়ারি ০৯, ২০২১ ০২:৫৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আমেরিকার সাম্প্রতিক নির্বাচনি সহিংসতার প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তাদের ভর্ৎসনা করেছেন। তিনি গণতান্ত্রিক ব্যবস্থার ব্যাপারে মার্কিনীদের দ্বৈত নীতির তীব্র সমালোচনা করে তাদেরকে দূরদর্শী হওয়ার আহ্বান জানিয়েছেন।
-
আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে: আরাকচি
জানুয়ারি ০৮, ২০২১ ০৪:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা যখন ইরানের ওপর থেকে অর্থবহভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তখন দ্রুত ও সহজে ইরান তার পরমাণু সমঝোতা বাস্তবায়নের দিকে আবার ফিরে আসবে। এখন সবকিছুই নির্ভর করছে ওয়াশিংটনের ওপর।
-
পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপের দ্বিমুখী নীতি: বেরিয়ে এসেছে আসল চেহারা
ডিসেম্বর ২৫, ২০২০ ১৩:২৩ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অর্জনে ইউরোপের তিনটি প্রভাবশালী দেশ অর্থাৎ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যুক্তরাষ্ট্র বেআইনিভাবে এ সমঝোতা থেকে বেরিয়ে গেলেও এটিকে রক্ষার দায়িত্ব ছিল ইউরোপের। কিন্তু ইউরোপ মৌখিকভাবে এ সমঝোতা টিকিয়ে রাখার কথা বললেও এটি বাস্তবায়নে আজো কোনো পদক্ষেপ নেয়নি।
-
পরমাণু সমঝোতার কোনো ইতিবাচক বিকল্প নেই: ইউরোপীয় ইউনিয়ন
ডিসেম্বর ২৪, ২০২০ ০৩:০৫২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলেছে, এই সমঝোতার কোনো ইতিবাচক বিকল্প নেই। জাতিসংঘে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত ওলোফ স্কুগ গতকাল নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এ মন্তব্য করেছেন।
-
উত্তেজনা নিরসনের সঠিক পথ হচ্ছে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা: চীন
ডিসেম্বর ২৩, ২০২০ ১৩:৩৬চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, ইরানের পরামাণু কর্মসূচিকে ঘিরে নতুন করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা নিরসনের সঠিক পথ হচ্ছে আমেরিকার এ সমঝোতায় ফিরে আসা এবং সমঝোতার শর্ত অনুযায়ী ওয়াশিংটনের দায়িত্ব পালন করা।
-
৪ বছরে আমেরিকা ইরানের বিরুদ্ধে ১৫ হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে
ডিসেম্বর ২৩, ২০২০ ১০:১৪২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায নিয়ে নতুন করে আলোচনা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য ।জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ কথা বলেছেন।
-
উদ্বেগ প্রকাশ না করে পরমাণু সমঝোতায় ফিরে আসুন: ইউরোপকে ইরান
ডিসেম্বর ২৩, ২০২০ ০৩:৩৭ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, ইউরোপীয় দেশগুলোকে উদ্বেগ প্রকাশ করা বাদ দিয়ে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে যাতে এই সমঝোতা রক্ষা করার পথ সুগম হয়। তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
-
আমেরিকার পরমাণু সমঝোতায় ফেরার কোন শর্ত মানবে না ইরান
ডিসেম্বর ২২, ২০২০ ১০:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র প্রধান আলী আকবর সালেহি বলেছেন, পরমাণু সমঝোতায় ফিরে আসার ক্ষেত্রে আমেরিকার কোনো শর্ত মানবে না তেহরান। গতকাল সোমবার ইরানের ইন্তেখাব বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য দেন।
-
৩ ইউরোপীয় দেশ মারাত্মকভাবে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে: ইরান
ডিসেম্বর ২২, ২০২০ ০৩:১৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এই সমঝোতা মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউরোপের সঙ্গে ইরানের বাণিজ্যিক তথ্য ও পরিসংখ্যান নিয়ে এক টুইটার বার্তায় একথা বলেন তিনি।