• পশ্চিমবঙ্গে ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল জয়ী, খুশি মমতা

    পশ্চিমবঙ্গে ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল জয়ী, খুশি মমতা

    নভেম্বর ২৮, ২০১৯ ১৫:১৬

    ভারতের পশ্চিমবঙ্গে করিমপুর, খড়গপুর ও কালিয়াগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল জয়ী হয়েছে। নির্বাচনি ফলে সন্তোষ প্রকাশ করে আজ (বৃহস্পতিবার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এটা মানুষের জয়। তাই মানুষকেই এই জয় উৎসর্গ করছি আমরা। মানুষের রায়ই বড় রায়, তার চেয়ে বড় কিছু হতে পারে না।’

  • মমতা ব্যানার্জি কাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করছেন: প্রশ্ন সেলিমের

    মমতা ব্যানার্জি কাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করছেন: প্রশ্ন সেলিমের

    নভেম্বর ২৮, ২০১৯ ১২:৫০

    সিপিএমের পলিটব্যুরো সদস্য মুহাম্মদ সেলিম বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখে বলছেন তিনি জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির বিরুদ্ধে লড়াই করছেন। তাহলে রাজ্যের মাটিতে কাদের জন্য ‘ডিটেনশন ক্যাম্প’ তৈরি করছেন? গতকাল (বুধবার) সন্ধ্যায় বাঘাযতীনে এনআরসি-বিরোধী এক জনসভায় তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ওই প্রশ্ন করেছেন।

  • উদ্বাস্তুদের জন্য জমির স্বত্ব দেওয়ার ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

    উদ্বাস্তুদের জন্য জমির স্বত্ব দেওয়ার ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

    নভেম্বর ২৫, ২০১৯ ২০:১৪

    ভারতে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিতর্কের মধ্যে বেসরকারি সংস্থা ও কেন্দ্রীয় সরকারের জমিতে গড়ে ওঠা উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের জমির স্বত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে তিনি এ সংক্রান্ত ঘোষণা করেন।

  • পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, তৃণমূলের অস্বীকার

    পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, তৃণমূলের অস্বীকার

    নভেম্বর ২৫, ২০১৯ ১৬:১৬

    ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি’র রাজ্য নেতা ও উপনির্বাচনে দলীয় প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় তৃণমূলের লোকজন জড়িত রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। তৃণমূল অবশ্য ওই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে 'সাজানো নাটক' বলে অভিহিত করেছে। 

  • ‘যারা ব্রিটিশদের দালালি করেছিল তারাই দেশকে পরাধীন করার চেষ্টা করছে’

    ‘যারা ব্রিটিশদের দালালি করেছিল তারাই দেশকে পরাধীন করার চেষ্টা করছে’

    নভেম্বর ১৬, ২০১৯ ১৭:১০

    ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস কমিটির (গ্রামীণ) সভাপতি কাজী আব্দুর রহিম দিলু বলেছেন, ‘আজ দেশে সংবিধানের ওপরে আঘাত আসছে। ভারতের কেন্দ্রীয় সরকার বলছে কে কী খাবে, কে কী পরবে, কে কোন দেশে থাকবে, এভাবে ভারতে অস্থিরতা সৃষ্টি করেছে। ভারতকে আবার খণ্ড খণ্ড করতে চাচ্ছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করে তারাই আবার ভারতকে পরাধীন করার চেষ্টা করছে। সেজন্য আমাদের আবার স্বাধীনতা আন্দোলনের ডাক দিতে হবে।’

  • পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা

    পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা

    নভেম্বর ১৩, ২০১৯ ১৬:০৮

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ‘বুলবুল’ ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারকে দুই লাখ  টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি আজ (বুধবার) উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে দুর্গত এলাকা আকাশপথে ঘুরে দেখার পরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ওই ঘোষণা করেন।

  • বাংলা'র প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগে তৃণমূলের অবস্থান-বিক্ষোভ

    বাংলা'র প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগে তৃণমূলের অবস্থান-বিক্ষোভ

    নভেম্বর ১১, ২০১৯ ১৫:৫৯

    ভারতের পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ধর্না-অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ (সোমবার) কোলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ওই কর্মসূচিতে রাজ্যের নেতা ও মন্ত্রীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় সোচ্চার হন।

  • বনগাঁয় বিজেপির ডাকা বনধ ব্যর্থ, পথে নামল তৃণমূল

    বনগাঁয় বিজেপির ডাকা বনধ ব্যর্থ, পথে নামল তৃণমূল

    নভেম্বর ০৭, ২০১৯ ১৬:৪৬

    ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁয় বিজেপি’র ডাকা বনধ ব্যর্থ হয়েছে। আজ (বৃহস্পতিবার) বনগাঁ শহর ও শহরতলিতে জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক ছিল। তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগে এদিন সকাল ৬ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বনধ ডেকেছিল বিজেপি। যদিও এদিন শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি টহলদারি থাকলেও বনধ সমর্থকদের পথে নামতে দেখা যায়নি।  

  • বিজেপি নেতা দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের

    বিজেপি নেতা দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের

    নভেম্বর ০৪, ২০১৯ ১৭:২১

    ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে অস্ত্র আইনে গ্রেফতার করা দাবি জানিয়েছেন। তিনি আজ (সোমবার) হাবড়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

  • বাংলার মুসলিমরা আরব থেকে আসেনি, তারা এখানকার ভূমিপুত্র: আহমদ হাসান

    বাংলার মুসলিমরা আরব থেকে আসেনি, তারা এখানকার ভূমিপুত্র: আহমদ হাসান

    নভেম্বর ০৩, ২০১৯ ১৪:০৯

    ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার এমপি ও দৈনিক ‘পুবের কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান বলেছেন, বাংলার মুসলিমরা আরব, ইরান, ইরাক থেকে আসেনি। বর্ণবৈষম্যের কারণে তারা ইসলাম ধর্মগ্রহণ করেছে। মুসলিমরা এখানকার ‘ভূমিপুত্র’।’