-
শনিবার আবার বিক্ষোভ: প্রতিরোধে ৮৯ হাজার পুলিশ
ডিসেম্বর ০৭, ২০১৮ ০৯:১২ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন এলাকায় ‘হলুদ জ্যাকেটধারীদের’ শনিবারের বিক্ষোভ মোকাবেলার জন্য ৮৯ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। সিনেটে প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ বক্তব্য রাখার সময় এ ঘোষণা দেন।
-
আফগানিস্তানে বাড়ছে তালেবানের নিয়ন্ত্রণ; আরও ২০ পুলিশ নিহত
নভেম্বর ২৬, ২০১৮ ১৩:০৬আফগানিস্তানের ফারাহ প্রদেশে তালেবানের হামলায় অন্তত ২০ পুলিশ নিহত হয়েছে। আজ (সোমবার) ফারাহ'র প্রাদেশিক পরিষদের সদস্য দাদুল্লাহ কানেহ এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে 'লাশ ওয়া জুয়াইন' জেলার নতুন পুলিশ প্রধানও রয়েছেন। আহতদের মধ্যে প্রদেশের উপ-পুলিশ প্রধান আছেন।
-
ইরান সীমান্তের কাছে ৩০ পুলিশকে হত্যা করল আফগান তালেবান
নভেম্বর ১৫, ২০১৮ ১৫:১৮আফগানিস্তানে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তালেবান অন্তত ৩০ পুলিশকে হত্যা করেছে। ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
-
অডিও রেকর্ডিং বলছে ‘খাশোগিকে হত্যা করা হয়েছে’: তুর্কি পুলিশ
অক্টোবর ১৫, ২০১৮ ২০:১৩তুরস্কের পুলিশ বলেছে, তাদের হাতে যে অডিও রেকর্ডিং রয়েছে তা থেকে প্রমাণিত হয় যে, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেট ভবনে হত্যা করা হয়েছে। সৌদি আরব যখন পীড়াপিড়ি করছে যে, জামাল খাশোগির বিষয়ে তারা কিছুই জানে না তখন তুর্কি পুলিশ একথা বলল।
-
ইন্টারপোল প্রধানের পদত্যাগ; চীনে চলছে জিজ্ঞাসাবাদ
অক্টোবর ০৮, ২০১৮ ০৫:৩০আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল প্রধান মেং হোংউই চীনের আইন লঙ্ঘন করছেন কিনা তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে বেইজিং। গতকাল (রোববার) দেশটির দুর্নীতি দমন সংস্থা জানিয়েছে, মেং হোংউইকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইন্টারপোলের প্রধান মেং একইসঙ্গে চীনের নিরাপত্তা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীরও দায়িত্বে রয়েছেন।
-
আফগানিস্তানে তালেবানের হামলায় ১০ পুলিশ নিহত; বিভিন্ন অবকাঠামো ধ্বংস
অক্টোবর ০৭, ২০১৮ ১৩:৩৩আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশে তালেবানের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ আফগান পুলিশ নিহত হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় পুলিশ প্রধানও রয়েছে। আজ (রোববার) আফগান কর্মকর্তারা বলেছেন, গতরাত থেকে ওয়ারদাকে তালেবান ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এবং এখনও তা চলছে। তালেবান সন্ত্রাসীরা প্রদেশের কয়েকটি সেতু উড়িয়ে দিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ হাইওয়ের নিয়ন্ত্রণ নিয়েছে।
-
ব্রিটেনে আবার সন্ত্রাসী হামলা: নিহত ৯ আহত ৩০
জুন ০৪, ২০১৭ ০০:১৭ব্রিটেনের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থলে শনিবার রাতে এক সন্ত্রাসী হামলায় ছয় ব্যক্তি নিহত হয়েছে। এ সময় ব্রিটিশ পুলিশ গুলি করে তিন হামলাকারীকে হত্যা করেছে।
-
পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কলেজে জঙ্গি হামলা: নিহত ৫৯ আহত ১০০
অক্টোবর ২৫, ২০১৬ ০২:৩৫পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে জঙ্গি হামলায় অন্তত ৫৯ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে। সোমবার রাতে সশস্ত্র জঙ্গিরা আবাসিক কলেজটিতে হামলা চালায় যেখানে অন্তত ৬০০ পুলিশ ক্যাডেট প্রশিক্ষণ নিচ্ছিলেন।
-
মার্কিন পুলিশের হাতে নিহতদের অর্ধেকই প্রতিবন্ধী: রিপোর্ট
মার্চ ১৮, ২০১৬ ১৬:১১১৮ মার্চ (রেডিও তেহরান): মার্কিন পুলিশের হাতে নিহতদের অর্ধেকই মানসিক অথবা শারীরিক প্রতিবন্ধী বলে নতুন এক জরিপ রিপোর্ট থেকে জানা গেছে। পুলিশের এ আচরণ অনেকটা স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে বলে মন্তব্য করা হয়েছে এ রিপোর্টে। এতে বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে-মার্কিন পুলিশ প্রায়ই অতিরিক্ত বল প্রয়োগ করে থাকে।