ব্রিটেনে আবার সন্ত্রাসী হামলা: নিহত ৯ আহত ৩০
https://parstoday.ir/bn/news/world-i39346-ব্রিটেনে_আবার_সন্ত্রাসী_হামলা_নিহত_৯_আহত_৩০
ব্রিটেনের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থলে শনিবার রাতে এক সন্ত্রাসী হামলায় ছয় ব্যক্তি নিহত হয়েছে। এ সময় ব্রিটিশ পুলিশ গুলি করে তিন হামলাকারীকে হত্যা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৪, ২০১৭ ০০:১৭ Asia/Dhaka
  • ব্রিটেনে আবার সন্ত্রাসী হামলা: নিহত ৯ আহত ৩০

ব্রিটেনের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থলে শনিবার রাতে এক সন্ত্রাসী হামলায় ছয় ব্যক্তি নিহত হয়েছে। এ সময় ব্রিটিশ পুলিশ গুলি করে তিন হামলাকারীকে হত্যা করেছে।

একটি সাদা ভ্যান শনিবার রাত ১০টার দিকে লন্ডনের বিখ্যাত সেতু লন্ডন ব্রিজের উপর বেশ কিছু পথচারীকে চাপা দেয়।প্রায় ৮০ কিলোমিটার গতির ভ্যানটি সেতু পার হয়ে একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়।এ অবস্থায় ভ্যানটির তিন আরোহী নেমে গিয়ে নিকটবর্তী বারো মার্কেটে হানা দেয়।

সেখানে তারা চাকু হাতে বেশ কয়েক ব্যক্তিকে ছুরিকাঘাত করে। বারো মার্কেট এলাকাটি রেস্টুরেন্ট ও বারের জন্য বিখ্যাত।  লন্ডন পুলিশ দাবি করেছে, তারা হামলার আট মিনিটের মাথায় তিন সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে।

ঘটনাস্থলে সশস্ত্র পুলিশের উপস্থিতি

লন্ডন মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা মার্ক রোলি বলেছেন, হামলাকারীদের দেহে দৃশ্যত আত্মঘাতী পোশাক থাকলেও পরে দেখা গেছে তাতে কোনো বিস্ফোরক নেই।

তিনি বলেন, তিনজন হামলাকারী এ ঘটনায় জড়িত ছিল বলে তারা মনে করছেন যাদের সবাইকে হত্যা করা হয়েছে।

আতঙ্কিত মানুষ ও পুলিশের ছোটাছুটি

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ বলেছে,  তাদের এক সদস্য হামলাকারীদের ঠেকাতে গেলে ছুরিকাহত হয়েছেন। তবে তার অবস্থা সংকটজনক নয় বলে জানানো হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪