-
শিগগিরই ৩ হাজার সেনাকে বরখাস্ত করা হবে: তুর্কি প্রতিরক্ষামন্ত্রী
এপ্রিল ১৯, ২০১৮ ১৪:০৯তুরস্ক সরকার দেশটির সেনাবাহিনীর তিন হাজার সদস্যকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। তুর্কি সংসদে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জানিকলি। ২০১৬ সালের জুলাইয়ে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর শুরু হওয়া শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তাদের বরখাস্ত করা হচ্ছে। আমেরিকায় স্বেচ্ছানির্বাসনে থাকা ভিন্ন মতাবলম্বী নেতা ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে এসব সেনার সম্পর্ক রয়েছে বলে সরকার জানিয়েছে।
-
রাশিয়া ও আমেরিকার বহিষ্কৃত কূটনীতিকরা যে যার দেশে ফিরেছে
এপ্রিল ০১, ২০১৮ ১৩:২৯রাশিয়ার যেসব কূটনীতিককে আমেরিকা বহিষ্কার করেছে তারা মস্কোয় ফিরেছে। স্পুৎনিক বার্তা সংস্থা জানিয়েছে, রুশ কর্মকর্তারা বলেছেন রাশিয়ার দুটি বিমান ওই কূটনীতিকদের দেশে ফিরিয়ে এনেছে। বার্তা সংস্থাটি আরও জানায় কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্য মিলে ১৭১ জন আমেরিকা ত্যাগ করেছে।