-
ইরানের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করতে হবে: ড. সেহাত
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ১৭:২০বাংলাদেশে নবনিযুক্ত ইরানের কালচালার কাউন্সিলর ড. সাইয়্যেদ হাসান সেহাত ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি- বিশেষ করে রেডিও তেহরানের বাংলা বিভাগের সঙ্গে ঢাকার কালচারাল সেন্টারের সম্পর্ক শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সফরে যাওয়ার আগে সম্প্রতি রেডিও তেহরানের বাংলা বিভাগে পরিদর্শনে এসে এই সংকল্প ঘোষণা করেন।