-
আবারও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের কেন্টাকি; ২ পুলিশ গুলিবিদ্ধ
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১১:৫৩মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইভিলেতে ২৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেইলর হত্যাকাণ্ডের অভিযোগ গঠনকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ হন দুই পুলিশ কর্মকর্তা। অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান রবার্ট স্ক্রোয়েডার বিষয়টি নিশ্চিত করেছেন।
-
ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা: লেবাননে আমিরাত দূতাবাসের সামনে বিক্ষোভ
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১০:৪৬দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রতিবাদে বৈরুতে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে লেবাননিরা। গতরাতে (বুধবার রাতে) তারা দূতাবাসের সামনে সমবেত হয়ে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের শাসকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
-
টিকিটের দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ: হতাশা পররাষ্ট্রমন্ত্রীর কথায়
সেপ্টেম্বর ২৩, ২০২০ ১৬:৩৯সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নাগরিকরা ছুটিতে দেশে এসে করোনা পরিস্থিতির কারণে আটকা পড়ে এখন চাকুরি হারানোর ঝুঁকিতে পড়েছে প্রায় ৮০ হাজার প্রবাসী । সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ তাদের ফেরার আনুমতি দিলেও ফ্লাইটের অভাবে তারা কর্মস্থলে ফিরতে পারছেন না। এর মধ্যে অনেকের ভিসা ও কাজের অনুমতি পত্রের মেয়াদ ফুরিয়ে আসায় নিদারুন বিপাকে পড়েছেন তারা।
-
থাইল্যান্ডে রাজার বিরুদ্ধে বিক্ষোভ চলছে
সেপ্টেম্বর ২০, ২০২০ ১৩:১০থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। আজ (রোববার) রাজধানী ব্যাংককে মিছিল করেছে হাজার হাজার প্রতিবাদকারী।
-
বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আল-কুদস শহরে ফিলিস্তিনিদের বিক্ষোভ
সেপ্টেম্বর ১৯, ২০২০ ০৮:২৮অধিকৃত ফিলিস্তিনের পবিত্র আল-কুদস শহরে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছেন ফিলিস্তিনি জনগণ। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
-
ছাত্র আন্দোলনের মুখে শফীপুত্র আনাস মাদানীকে হাটহাজারী মাদসারা থেকে বহিষ্কার
সেপ্টেম্বর ১৭, ২০২০ ০৩:৪৪আন্দোলনের মুখে হেফাজতে ইসলামের আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম বা হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফীর পুত্র কেন্দ্রীয় হেফাজতের প্রচার সম্পাদক ও মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানীকে হাটহাজারী মাদরাসা থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
-
যুক্তরাষ্ট্রে থেমে নেই বর্ণবাদবিরোধী বিক্ষোভ
সেপ্টেম্বর ১৬, ২০২০ ১৩:৩৪যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরসাথে রয়েছে পুলিশের অমানবিক নির্যাতন।
-
ন্যাশনাল গার্ড না পাঠালে এখন কেনোশার অস্তিত্ব থাকত না: ট্রাম্প
সেপ্টেম্বর ০১, ২০২০ ০৫:৫১মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কর্মকর্তাদের সতর্কবার্তা উপেক্ষা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানকার কেনোশা শহর সফর যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন। তিনি বলেছেন, মঙ্গলবার (আজ) তিনি কেনোশা সফরে গিয়ে ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
-
শত্রুর বিরুদ্ধে ব্যবহৃত স্লোগান এখন আমেরিকার জনগণের বিরুদ্ধে প্রয়োগ হচ্ছে: ইরান
আগস্ট ৩১, ২০২০ ০২:০৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে ‘সব ব্যবস্থা নেয়ার পথ খোলা রয়েছে’ বলে মার্কিন সরকার যে স্লোগান দেয় তা খোদ আমেরিকার জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড শহরে চলমান বিক্ষোভ দমনের প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেছেন।
-
সুইডেনে মহাগ্রন্থ আল-কুরআনের অবমাননা: প্রতিবাদে রাস্তায় শত শত মানুষ
আগস্ট ৩০, ২০২০ ০২:১০সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে মহাগ্রন্থ আল-কুরআনের অবমাননার প্রতিবাদে শত শত মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের জের ধরে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।