-
আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই বিএনপির ১২ বছর চলে গেল: ওবায়দুল কাদের
ফেব্রুয়ারি ০৯, ২০২১ ১২:৫৪বিএনপির সমালোচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণও এখন মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই ১২ বছর চলে গেল, কিন্তু আন্দোলন হবে কোন বছর?’
-
খালেদা জিয়ার কারাবাসের ৩ বছর: বিদেশে চিকিৎসা ও জামিনের মেয়াদ বাড়াতে তৎপরতা
ফেব্রুয়ারি ০৮, ২০২১ ১০:৪২বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারাপরসন বেগম খালেদা জিয়ার কারাবাসের তিন বছর পূর্তি আজ (৮ ফেব্রুয়ারি)। দুটি দুর্নীতির মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম জিয়া গত বছরের ২৫ মার্চ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেও শর্তসাপেক্ষে তাকে গৃহবন্দী অবস্থায় থাকতে হচ্ছে।
-
বিএনপির কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না: কাদের
ফেব্রুয়ারি ০৭, ২০২১ ১৩:২৪বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিক সতর্ক করে বলেছেন, ‘তাদের কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।’
-
‘বিএনপির কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে কঠোর হাতে দমন করা হবে’
ফেব্রুয়ারি ০৬, ২০২১ ১২:৫৪বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে। তাদের কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা ছড়ানো।
-
৬ মহানগরে সমাবেশের ঘোষণা বিএনপির, রাষ্ট্রযন্ত্র থেকে দুর্গন্ধ বের হচ্ছে- রিজভী
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ১১:৫৭‘ভোট ডাকাতি'র অভিযোগে ও দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সকল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে দেশের ছয়টি মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
-
শেখ হাসিনার গাড়িবহরে হামলা: বিএনপির সাবেক এমপি হাবিবসহ ৫০ জনের জেল
ফেব্রুয়ারি ০৪, ২০২১ ১০:৪১২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় ঘোষণা করেছেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এ রায়ে মামলার প্রধান আসামি বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনের ১০ বছর করে এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।
-
গণতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বছরের শ্রেষ্ঠ ইয়ার্কি, শ্রেষ্ঠ তামাশা: বিএনপি
ফেব্রুয়ারি ০১, ২০২১ ১৪:৫৫গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, রাষ্ট্র ও ভোটাধিকার ধ্বংসকারী রাতের ভোটে নির্বাচিত ‘অটো প্রধানমন্ত্রীর’ মুখে এই বক্তব্য নির্লজ্জতা ও হাস্যকর।
-
আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চট্টগ্রামের মেয়র নির্বাচিত, মিশ্র প্রতিক্রিয়া
জানুয়ারি ২৮, ২০২১ ০৮:৫৬চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাঁর বাক্সে পড়েছে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।
-
চূড়ান্ত পর্যায়ে তামাশা হচ্ছে, চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে রিজভী
জানুয়ারি ২৭, ২০২১ ১৩:১৮চট্টগ্রামের সিটি নির্বাচন নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চূড়ান্ত পর্যায়ে তামাশা হচ্ছে। ভোটাররা যেন কেন্দ্রে যেতে না পারে সেজন্য সব ধরনের মেকানিজম করা হয়েছে। দিনের ভোট রাতে হয়। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীরের কাছে ১৯টি লিখিত অভিযোগ দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
-
বিএনপি নেতারা করোনা ভ্যাকসিন ইস্যুতে নানাভাবে মিথ্যাচার করছেন: কাদের
জানুয়ারি ২৬, ২০২১ ১৪:৫৬করোনা ভ্যাকসিনের মতো স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।