-
নির্বাচন কমিশনটাই এখন রাবার স্টাম্পে পরিণত হয়েছে: বিএনপি
জানুয়ারি ১৬, ২০২১ ১৫:৪৪বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, নির্বাচন কমিশনটাই এখন পরিণত হয়েছে শেখ হাসিনার রাবার স্টাম্পে। অর্থ্যাৎ, যত অবৈধ ফলাফলকে বৈধতা দেওয়ার জন্য কেএম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন একটা সিলমোহর হিসেবে কাজ করছে ।’
-
করোনাভাইরাসের টিকা নিয়ে মেগা লুটপাট চলছে: ফখরুলের অভিযোগ
জানুয়ারি ১৫, ২০২১ ১৩:২৫বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "দেশে করোনাভাইরাসের টিকা নিয়ে এখন মেগা লুটপাট চলছে। জাতির সব স্বপ্ন ধুলিসাৎ করে উন্নয়নের নামে মানুষের পকেট কেটে নিচ্ছে সরকার।" আজ (শুক্রবার) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
-
নির্বাচন কমিশনের ন্যূনতম লজ্জা থাকলে তাদের পদত্যাগ করে উচিত-মির্জা ফখরুল
জানুয়ারি ১১, ২০২১ ১২:৫০বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশনের যদি ন্যূনতম লজ্জা থাকে, তাহলে তাদের এই মুহূর্তে পদত্যাগ করে উচিত।’ আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান।
-
সরকারের দুর্নীতির চিত্র ফুটে উঠেছে-ফখরুল: সাঈদ খোকনের বক্তব্য বস্তুনিষ্ঠ নয়-তাপস
জানুয়ারি ১০, ২০২১ ২০:৪৯বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁদের কথায় বর্তমান সরকারের দুর্নীতির যে সামগ্রিক চিত্র সেটাই প্রকাশিত হয়েছে।
-
প্রধানমন্ত্রীর ভাষণ অন্তঃসারশূন্য কথামালার ফুলঝুরি ছাড়া কিছুই নয়: রিজভী
জানুয়ারি ০৮, ২০২১ ১১:০৪বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেয়া ভাষণ দেশবাসী ঘৃণাভবে প্রত্যাখ্যান করেছে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, সরকারের যুগপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অসত্য কথা বলেছেন। তার এ বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক ভাষণ অন্তঃসারশূন্য কথামালার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়।
-
সরকারের অদূরদর্শিতায় ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা: বিএনপি
জানুয়ারি ০৬, ২০২১ ১৩:৫৬সরকারের অদূরদর্শিতার কারণেই ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে অভিযোগ করে অতিদ্রুত বিকল্প উৎস খুঁজে বের করার আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এ আহ্বান জানান।
-
নিঃশব্দ বোবাকণ্ঠই আওয়ামী বাকশালীদের কাছে প্রিয়: রিজভী
জানুয়ারি ০৫, ২০২১ ১২:১৩সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালের নবম এবং ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ একতরফা জাতীয় নির্বাচন সবই দেশী-বিদেশী গভীর চক্রান্তের নির্বাচন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
-
'বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র নেই, আছে গণতান্ত্রিক মূল্যবোধ আর বাকস্বাধীনতা'
জানুয়ারি ০৪, ২০২১ ১৪:২৯গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে বিএনপির নেতিবাচক ও অতি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিই প্রধান বাধা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'দেশে কোনো স্বৈরতন্ত্র নেই; আছে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ আর বাকস্বাধীনতা। আর তাই বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছে, অবিরাম বিষোদগার করতে পারছে। গণতন্ত্র আছে বলেই দেশে নিয়মিত নির্বাচন-উপনির্বাচন হচ্ছে এবং বিএনপিও নিয়মিত অংশ নিতে পারছে, জয়লাভও করছে।
-
করোনার টিকা নিয়ে সরকারের কর্মপরিকল্পনা জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির
জানুয়ারি ০৩, ২০২১ ১৫:০৪করোনাভাইরাসের টিকা নিয়ে সরকারের কর্মপরিকল্পনা অবিলম্বে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। আজ (রোববার) দুপুরে দলীয় চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।
-
দেশে গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে: ফখরুল
জানুয়ারি ০২, ২০২১ ১২:৫৯বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা পৃথিবী এখন একটা চরম দুঃসময় কাটাচ্ছে। একদিকে মহামারির আগ্রাসন আরেকদিকে গণতন্ত্রের মৃত্যুর দিকে চলে যাচ্ছে। কর্তৃত্ববাদ, একনায়কতন্ত্র বেড়ে উঠছে, সেই সঙ্গে দাম্ভিকতা-অহংকার, সাধারণ মানুষকে অবজ্ঞা যেন এই সময়কার রাজনীতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদের উদ্যোগে চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।