• আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা : মমতা বন্দ্যোপাধ্যায়

    আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা : মমতা বন্দ্যোপাধ্যায়

    মার্চ ১৫, ২০২১ ১৫:১২

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘আগে দিল্লী সামলা তারপরে দেখিস বাংলা।’ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বলরামপুরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • ভারতবর্ষের গতি কমিয়ে দিয়েছেন মোদি: জাভেদ আহমেদ খান

    ভারতবর্ষের গতি কমিয়ে দিয়েছেন মোদি: জাভেদ আহমেদ খান

    মার্চ ১৩, ২০২১ ১৫:২৭

    ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও তৃণমূল নেতা জাভেদ আহমেদ খান বলেছেন, ‘ভারতবর্ষের গতি কমিয়ে দিয়েছে মোদি। কৃষকদের বিরুদ্ধে কালো আইন পাশ করেছে মোদি সরকার। তার বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ করতে হবে।’ রাজ্য আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) গরুর গাড়িতে চড়ে রাজধানী কোলকাতার কসবা এলাকায় প্রচার করেন। জাভেদ আহমেদ খান কসবা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন।

  • বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে: যশবন্ত সিনহা

    বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে: যশবন্ত সিনহা

    মার্চ ১৩, ২০২১ ১৪:১১

    ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক বিজেপি নেতা যশবন্ত সিনহা তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি আজ (শনিবার) কোলকাতায় তৃণমূল ভবনে তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ও ডেরেক ও’ ব্রায়েনের কাছ থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

  • মমতার ওপর হামলার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ, সড়ক অবরোধ, বিক্ষোভ

    মমতার ওপর হামলার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ, সড়ক অবরোধ, বিক্ষোভ

    মার্চ ১১, ২০২১ ১৪:২৬

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল ও বিরোধী বিজেপি’র পক্ষ থেকে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) উভয়পক্ষ নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে।

  • অসমে ফের ধাক্কা বিজেপি’র, টিকিট না পেয়ে ইস্তফা দিলেন ২ বিধায়ক

    অসমে ফের ধাক্কা বিজেপি’র, টিকিট না পেয়ে ইস্তফা দিলেন ২ বিধায়ক

    মার্চ ১০, ২০২১ ১৯:৩০

    ভারতের বিজেপিশাসিত অসমে বিজেপি’র দুই বিধায়ক দল থেকে ইস্তফা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন অসম বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার দিলীপ কুমার পাল এবং বিধায়ক শিলাদিত্য দেব। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে আজ (বুধবার) দুই বিধায়কের পদত্যাগ এবং সম্প্রতি এক মন্ত্রীর বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনা বিজেপি’র জন্য ‘বড় ধাক্কা’ বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • মমতা ইচ্ছে করে নন্দীগ্রামকে অবহেলা করেছেন: শুভেন্দু অধিকারী

    মমতা ইচ্ছে করে নন্দীগ্রামকে অবহেলা করেছেন: শুভেন্দু অধিকারী

    মার্চ ১০, ২০২১ ১৬:৩৫

    ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, মমতা ইচ্ছে করে নন্দীগ্রামকে হিংসা করেছেন। তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।

  • মোদি বাবুরা বাংলায় এসে শুধু মিথ্যে কথা বলেন: মমতা বন্দ্যোপাধ্যায়

    মোদি বাবুরা বাংলায় এসে শুধু মিথ্যে কথা বলেন: মমতা বন্দ্যোপাধ্যায়

    মার্চ ০৮, ২০২১ ১৫:২৭

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে বলেছেন, মোদি বাবুরা বাংলায় এসে শুধু মিথ্যে কথা বলেন। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের সাবেক এমপি দীনেশ, ‘দলকে ছুরি মারছেন’ বললেন কুণাল

    বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের সাবেক এমপি দীনেশ, ‘দলকে ছুরি মারছেন’ বললেন কুণাল

    মার্চ ০৬, ২০২১ ১৫:১৪

    ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাবেক এমপি দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগ দিয়েছেন। আজ (শনিবার) দিল্লিতে বিজেপির সদর দফতরে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল তাঁকে গেরুয়া শিবিরে স্বাগত জানান।

  • পশ্চিমবঙ্গে ভাইজানের রাজনীতির কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে বিভাজনের ষড়যন্ত্র চলছে : বিজেপি

    পশ্চিমবঙ্গে ভাইজানের রাজনীতির কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে বিভাজনের ষড়যন্ত্র চলছে : বিজেপি

    মার্চ ০৪, ২০২১ ১৫:৫৪

    ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও মুখপাত্র শমীক ভট্টাচার্য ফুরফুরা শরীফের পীরজাদা ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি’র ভাইজান) রাজনীতি সম্পর্কে সতর্ক করে রাজ্যে বিভাজনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন। তিনি আজ (বৃহস্পতিবার) কোলকাতায় এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।

  • বাংলায় তোষণের রাজনীতি ও অরাজকতা চলছে: যোগী আদিত্যনাথ

    বাংলায় তোষণের রাজনীতি ও অরাজকতা চলছে: যোগী আদিত্যনাথ

    মার্চ ০২, ২০২১ ১৫:৩৬

    ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথ বলেছেন, বাংলায় তোষণের রাজনীতি ও অরাজকতা চলছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে মালদহের গাজোলে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি আজ (মঙ্গলবার) ওই মন্তব্য করেন।