-
ব্রিটেনে গত বছর যৌনসহ নানা অপরাধে যুদ্ধ ফেরত ২৬০০ সেনা গ্রেফতার
মার্চ ১৯, ২০১৭ ০৯:০৭ব্রিটেনে গত বছর যুদ্ধ ফেরত প্রায় দুই হাজার ছয়শ’ সেনাকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে অংশ নেয়ার জন্য ব্রিটিশ এসব সেনা আফগানিস্তান এবং ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। যুদ্ধ-ফেরত এ সব সেনা যৌন অপরাধসহ নানা অপরাধমূলক তৎপরতায় জড়িয়ে পড়ার পর তাদেরকে আটক করা হয়।
-
রাশিয়ার পার্শ্ববর্তী দেশে শত শত ট্যাংক এবং সেনা পাঠাচ্ছে ব্রিটেন
মার্চ ১৮, ২০১৭ ১৪:৪০ব্রিটেন শত শত ট্যাংক এবং সেনাকে রাশিয়ার সীমান্তবর্তী দেশ এস্তোনিয়ায় প্রেরণ করছে। শীতল যুদ্ধের পর রাশিয়ার বিরুদ্ধে এতো ব্যাপক সেনা আর মোতায়েন করে নি দেশটি।
-
যুগে যুগে নৃশংস গণহত্যা: ব্রিটিশ, মার্কিন ও সাদ্দাম-স্টাইল
মার্চ ১৬, ২০১৭ ১৩:৩৭আজ থেকে ৭২ বছর আগে (১৯৪৫ সালের) এই দিনে জার্মানির উর্জবার্গ শহরের শতকরা ৯০ ভাগ এলাকা ধ্বংস করে দিয়েছিল ব্রিটিশ বোমারু বিমান। ফলে মাত্র বিশ মিনিটে ৫ হাজারেরও বেশি জার্মান নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছিল।
-
‘হামলা চালিয়ে ইউরোপকে অচল করে দিতে পারে রুশ রণতরী এবং ডুবোজাহাজ’
মার্চ ১৩, ২০১৭ ০৮:৫৯রাশিয়ার নৌবাহিনীর বৃদ্ধিতে ঝুঁকিতে পড়েছে পশ্চিমা দেশগুলো। রুশ রণতরী এবং ডুবোজাহাজ সাগর পথে হামলা চালিয়ে ইউরোপকে অচল করে দিতে পারে বলে আশংকা করছে তারা।
-
রুশ হস্তক্ষেপের প্রমাণ নেই কিন্তু সত্যতা আছে: ব্রিটেন
মার্চ ১৩, ২০১৭ ০৬:২২ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দিয়ে বলেছেন, ইউরোপীয় দেশগুলোর রাজনীতিতে হস্তক্ষেপের ‘সব ধরনের নোংরা কৌশল’ অবলম্বনের পরিকল্পনা করেছে রাশিয়া।
-
ব্রিটেনে পরমাণু আশ্রয় কেন্দ্রে ১৩ লাখ ডলারের গাজার চাষ: গ্রেফতার ৬
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ১০:১৯ব্রিটেনের একটি পরিত্যক্ত পরমাণু আশ্রয় কেন্দ্র প্রায় ১৩ লাখ ডলারের অবৈধ গাজা চাষের দায়ে ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ১৯৮৫ সালে নির্মাণ করা হলেও ১৯৯০’এর দশকে শীতল যুদ্ধ শেষের পর পরমাণু এ আশ্রয় কেন্দ্র বন্ধ করে দেয়া হয়।
-
কাবুল সরকারকে পতনের হাত থেকে রক্ষা করছে মাত্র ৫০০ ব্রিটিশ সেনা!
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১৪:৩০ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন দাবি করেছেন, আফগানিস্তান থেকে তার দেশের সেনা প্রত্যাহার করা হলে কাবুল সরকারের পতন হবে এবং সে দায় সরাসরি লন্ডনের ওপর পড়বে।
-
সিদ্ধান্ত চূড়ান্ত: ট্রাম্পকে ব্রিটিশ সংসদে বক্তৃতা দিতে দেয়া হবে না
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ১৫:২২ব্রিটেনের পার্লেমেন্টের যৌথ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বক্তৃতা করতে দেয়া হবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। দেশটির সংসদের স্পিকারসহ কয়েকজন পার্লামেন্ট সদস্যের আপত্তির কারণ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
-
ইউরোপের রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না: আমেরিকাকে মোগেরিনি
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ০৪:২০ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি।
-
ব্রিটিশ সামরিক বিমান উড়তে না দিয়ে সেনা সদস্যকে আটক করল জিব্রাল্টার
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ২০:৩০ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনী বা আরএএফের একটি জেট বিমানের ওড়ার পথ গাড়ি দিয়ে আটকে দিয়ে বিমানের ভেতর থেকে এক ব্যক্তিকে আটক করেছে জিব্রালটার পুলিশ। যৌন হেনস্তা করার দায়ে ব্রিটিশ সামরিক বাহিনীর ওই ব্যক্তিকে আটকের পাশাপাশি তার কম্পিউটারসহ যন্ত্রপাতিও জব্দ করা হয়েছে।