-
পশ্চিমারা কী ভাবছে তা নিয়ে রাশিয়ার মাথাব্যথা নেই
জুন ১৮, ২০২২ ১০:১৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে গিয়ে যেসব ব্রিটিশ নাগরিক ধরা পড়েছে এবং যাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের ভাগ্য নির্ধারিত হবে গণপ্রজাতন্ত্রী দোনেস্কের হাতে। তারা আন্তর্জাতিক আইনের আওতায় সব সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে পশ্চিমা দেশগুলো কী ভাবছে তা নিয়ে রাশিয়ার কোনো মাথা ব্যথা নেই।
-
আদালতের নির্দেশে ব্রিটেন থেকে রুয়ান্ডাগামী প্রথম ফ্লাইট বাতিল
জুন ১৫, ২০২২ ০৩:৪৯ইউরোপীয় মানবাধিকার আদালতের নির্দেশে একদল আশ্রয়প্রার্থী শরণার্থীকে নিয়ে ব্রিটেন থেকে রুয়ান্ডাগামী প্রথম ফ্লাইট বাতিল করা হয়েছে। এই বিতর্কিত ফ্লাইটে সাত আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডা পাঠানো হচ্ছিল।তবে ব্রিটিশ সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, ফ্লাইটটি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে এবং ওই সাত আশ্রয়প্রার্থীকে বিমান থেকে নামিয়ে নেয়া হয়েছে।
-
নির্বাহী পরিষদে ইরান বিরোধী প্রস্তাবের উদ্দেশ্য আলোচনায় ছাড় আদায়: আয়াতুল্লাহ খাতামি
জুন ১০, ২০২২ ১৪:৪১তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, ইরানের বিরুদ্ধে নির্বাহী পরিষদে গৃহীত প্রস্তাবের উদ্দেশ্য আলোচনায় ছাড় আদায় করা।
-
ইরান-বিরোধী আইএইএ'র সম্ভাব্য প্রস্তাবের নেপথ্যে ইসরাইল: মোহাম্মদ ইসলামি
জুন ০৮, ২০২২ ১২:০০ইরানের আণবিক শক্তি সংস্থার পরিচালক মোহাম্মাদ ইসলামি বলেছেন: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদে ইরান বিরোধী সম্ভাব্য প্রস্তাবের খসড়া ইহুদিবাদীদের পৃষ্ঠপোষকতায় মার্কিন সর্বোচ্চ চাপের নীতিরই অংশ।
-
আইএইএ’তে ইরানবিরোধী প্রস্তাব উত্থাপন করল ৪ পশ্চিমা দেশ
জুন ০৮, ২০২২ ০১:১৫আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ ইরানের পরমাণু কর্মসূচির নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী বোর্ডে একটি প্রস্তাব উত্থাপন করেছে। ইহুদিবাদী ইসরাইলের সমর্থন নিয়ে গতকাল (মঙ্গলবার) ভিয়েনায় আইএইএ’র সদরদপ্তরে অনুষ্ঠিত ৩৫ সদস্য দেশের নির্বাহী বোর্ডের সভায় প্রস্তাবটি উত্থাপন করা হয়।
-
দলীয় অনাস্থা ভোটে টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
জুন ০৭, ২০২২ ০৪:২৬দলীয় এমপিদের অনাস্থা ভোটের পরেও ক্ষমতায় টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল (সোমবার) সন্ধ্যায় কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্যদের ভোটে দলীয় নেতৃত্বে বহাল থাকেন তিনি। এ সুবাদে প্রধানমন্ত্রীর পদ হতে ক্ষমতাচ্যুত হওয়া থেকেও এ যাত্রায় বেঁচে গেলেন জনসন।
-
ইরান আইএইএ'র পদক্ষেপ অনুযায়ী যথাযথ জবাব দেবে: খাতিবজাদেহ
জুন ০৬, ২০২২ ১৪:৫৬ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইরান আইএইএ'র নির্বাহী পরিষদের খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সায়িদ খাতিবজাদেহ বলেন: ইসলামি প্রজাতন্ত্র ইরান আইএইএ'র নির্বাহী পরিষদের সকল পদক্ষেপের যথাযথ জবাব দেবে।
-
মস্কোর হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেনে উন্নতমানের রকেট পাঠাচ্ছে ব্রিটেন
জুন ০৬, ২০২২ ০৮:৪৫ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস এলাকায় রাশিয়ার অগ্রাভিযান ঠেকাতে ব্রিটেন সর্বাধুনিক রকেট সিস্টেম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনের সমর্থনে অস্ত্র পাঠানোর ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে রাশিয়া আগেই সতর্ক করে বলেছে, যুদ্ধের আগুনে যেন তারা ঘি না ঢালে।
-
২টি প্রশ্নের জবাব জরুরি: ৪ পশ্চিমা দেশকে রাশিয়া
জুন ০২, ২০২২ ০৩:২২আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইএ’র নির্বাহী বোর্ডের আসন্ন সভায় চার পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব তুলতে যাচ্ছে তাকে ধ্বংসাত্মক বলে মন্তব্য করেছে রাশিয়া। মস্কো বলেছে, এই প্রস্তাব পাস হলে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বাধাগ্রস্ত হবে এবং আইএইএ’র সঙ্গ ইরানের পেশাদার সম্পর্ক নষ্ট হবে।
-
আমেরিকা ও ৩ ইউরোপীয় দেশকে কঠোর সতর্কবার্তা দিল ইরান
জুন ০২, ২০২২ ০১:২২আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইএ’র নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে প্রস্তাব প্রস্তাব আনার ব্যাপারে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা দেশগুলো কূটনৈতিক পন্থা অথবা তার বিপরীত কোনো উপায় অবলম্বন করতে পারে। তেহরান তাদের যেকোনো পদক্ষেপ মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।