-
জিব্রাল্টারে জাহাজ আটক: ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান
জুলাই ০৫, ২০১৯ ০৭:৩৫জিব্রাল্টার প্রণালীতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলবাহী জাহাজ গ্রেস-১ আটকের ঘটনায় তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাককায়েরকে তলব করে।
-
সিরিয়া অভিমুখী তেলবাহী জাহাজ আটক করেছে ব্রিটেন
জুলাই ০৪, ২০১৯ ১২:৫৯ব্রিটিশ সরকার নিয়ন্ত্রিত জিব্রাল্টার কর্তৃপক্ষ বলেছে, তারা সিরিয়া অভিমুখী একটি সুপার তেলট্যাংকার আটক করেছে। সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের যে নিষেধাজ্ঞা রয়েছে তা অমান্য করে জাহাজটি অপরিশোধিত তেল নিয়ে সিরিয়ায় যাচ্ছিল বলে দাবি করেছে জিব্রাল্টার।
-
ইরান-বিরোধী বাগাড়ম্বর বাড়িয়েছে ব্রিটেন
জুন ২৪, ২০১৯ ১৫:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বাগাম্বর বাড়িয়েছে ব্রিটেন। যখন দেশটির জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু মুরিসন পারস্য উপসাগরীয় অঞ্চলে দৃশ্যত উত্তেজনা কমাতে চাইছেন তখন পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ইঙ্গিত দিচ্ছেন যে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে আমেরিকার সঙ্গে লন্ডন যোগ দিতে পারে।
-
আমরা ইউরোপের জন্য বসে নেই: ইরান
জুন ২৪, ২০১৯ ১৩:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন-ইসরাইলি পরিকল্পনা 'ডিল অব দ্য সেঞ্চুরি' ইস্যুতে বাহরাইনের মানামায় যে সম্মেলন হতে যাচ্ছে তা লজ্জাজনক। মুসলিম দেশ বাহরাইনে আগামী ২৫ ও ২৬ জুন এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ (সোমবার) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
-
ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচন: চূড়ান্ত লড়াইয়ে জনসন ও হান্ট
জুন ২২, ২০১৯ ১৩:৩৭ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে বরিস জনসন ও জেরেমি হান্ট প্রতিদ্বন্দ্বিতার মূল পর্বে পৌঁছেছেন। পদত্যাগকারী থেরেসা মে’র স্থলাভিষিক্ত ঠিক করতে টোরি এমপিদের সিরিজ ভোট শেষে বরিস জনসন ও জেরমি হান্টই শীর্ষ দুটি স্থান দখল করেছেন।
-
ইরানে হামলার জন্য ব্রিটেনে লবিং করেছেন সৌদি গোয়েন্দা প্রধান
জুন ২২, ২০১৯ ১০:২৪ব্রিটেনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সামরিক হামলা চালানোর জন্য সৌদি আরবের গোয়েন্দা প্রধান ব্রিটিশ সরকারের ভেতরে লবিং করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা বাতিল করার পর সৌদি আরব এই লবিং করল।
-
মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে: ইরানি রাষ্ট্রদূত
জুন ১৮, ২০১৯ ১১:৫৫ব্রিটেনে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ বলেছেন, আলোচনায় বসতে বাধ্য করার জন্য তেহরানের বিরুদ্ধে আমেরিকা যে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে তা বন্ধ করতে হবে। তিনি আরো বলেছেন, আমেরিকাকে স্বাভাবিক আচরণ করতে হবে। পাশাপাশি অন্য দেশের সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে হস্তক্ষেপ পরিহার করতে হবে।
-
জি-২০ সম্মেলনে বৈঠক করতে পারেন পুতিন ও মে
জুন ১৭, ২০১৯ ১৪:৫৩ব্রিটেন ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের অচলাবস্থা কাটাতে দু দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসার পরিকল্পনা করছেন। আগামী ২৮ ও ২৯ জুন জাপানে অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ সম্মেলনের অবকাশে ওসাকা শহরে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এ বৈঠক হতে পারে।
-
দলের প্রধান হিসেবে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
জুন ০৭, ২০১৯ ১৫:১০ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে রক্ষণশীল দলের প্রধান হিসেবে পদত্যাগ করেছেন তবে দলের নতুন প্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
-
বাংলাদেশের মানবাধিকার-গণতন্ত্র পরিস্থিতি নিয়ে ব্রিটেনের উদ্বেগ
জুন ০৬, ২০১৯ ১৫:৩৫বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে যাওয়া এবং মত প্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতা নিয়ে উদ্বেগ জানানো হয়। এ ছাড়া, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগের গ্রহণযোগ্য ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানানো হয়েছে।