-
সংস্কারের জন্য ছয়জনের নেতৃত্বে ছয়টি কমিশন করা হয়েছে: ড. ইউনূস
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১৬:৫৪সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের সংস্কারে ৬টি কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ (বুধবার) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
-
তৌফিক-ই-ইলাহী চৌধুরী ৪ দিনের রিমান্ডে
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১৪:৫০বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
-
'দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি'
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১৩:২৮বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বলেছে, সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে এই অপশক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে।
-
'মাজারে হামলার ঘটনা সমাজ ও রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে'
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১২:৪৯বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলনের আহ্বায়ক এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা ভয়াবহ আলামত। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা এর বিরুদ্ধে কঠোর ও কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ না করে বরং নীরবতা পালন করছে। ফলে দেশবিরোধী শক্তির দোসররা মাজার ও দরগায় হামলায় উৎসাহিত হচ্ছে। যা সমাজ ও রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে।
-
আরও বেড়েছে লোডশেডিং, শিগগির উন্নতি হচ্ছে না বিদ্যুৎ সরবরাহ
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১২:৪৭পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতে দেশে সর্বোচ্চ ২,৩১২ মেগাওয়াট লোডশেডিং হয়েছে যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে একটি রেকর্ড। তথ্য অনুসারে, সবচেয়ে বেশি বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে রাজশাহী, রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চল।
-
নিরাপত্তা ও উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত: প্রণয় ভার্মা
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১৫:৫৪ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত।
-
শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন হত্যা মামলা
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১৪:২৬ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়ালো ১৫২টিতে। এর মধ্যে ১৩৬টিই হত্যা মামলা।
-
এস আলম গ্রুপের ব্যাংকে জমা ২৬ হাজার কোটি
সেপ্টেম্বর ০৯, ২০২৪ ১০:৪৬বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম, তার পরিবারের সদস্য এবং তাদের প্রতিষ্ঠানের নামে কেবল ছয়টি ব্যাংকেই ২৬ হাজার কোটি টাকার সন্ধান মিলেছে। এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন, ভাই আবদুল্লাহ হাসানসহ পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই টাকা ব্যাংকগুলোতে জমা আছে। এসব ব্যাংকের পাঁচটিই এস আলম গ্রুপের সরাসরি মালিকানায় অথবা নিয়ন্ত্রণে ছিল।
-
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত, আহত ২
সেপ্টেম্বর ০৯, ২০২৪ ১০:৩২বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে।
-
'ভারত পার্শ্ববর্তী দেশগুলোর ওপর প্রভুত্ব করেছে, যা কারো জন্যই শুভ নয়'
সেপ্টেম্বর ০৯, ২০২৪ ০৮:৩৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'ভারত সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর ওপর প্রভুত্ব করেছে, যা কারো জন্যই শুভ নয়'।