-
এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক: শফিকুর রহমান
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ০৬:০৬রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঢাকা-১৫ সংসদীয় আসনে নির্বাচন করছেন তিনি। ভোট দিয়ে তিনি বলেছেন,এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক বাংলাদেশে।
-
ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১৩:০২পার্সটুডে-বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণে এরইমধ্যে দেশটির রাজধানী ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক।
-
বিমানবন্দরে জামায়াতের জেলা আমিরকে গ্রেপ্তার একটি সাজানো নাটক: জামায়াত
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১২:৩৯পার্সটুডে-বুধবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা জানান।
-
ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১২:৩২শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। লিঙ্গ, বয়স নির্বিশেষে ভোটারদের অবাধে ভোটদানে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।
-
'জামায়াত নেতার কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে'
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১০:৩৪বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, "ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা।" আজ (বুধবার) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
-
নির্বাচনের ফলাফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১৬:০১বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই—নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন।
-
'এবার সব কথা বন্ধ করে দেশ গঠনে একসঙ্গে কাজ করতে হবে'
ফেব্রুয়ারি ০৯, ২০২৬ ১৫:৩৮বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক কথা হয়েছে-এবার সব কথা বন্ধ করে দেশ গঠনে কাজে নামতে হবে। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দেশ পুনর্গঠনের কথা বলেন ।
-
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে বাধা নেই
ফেব্রুয়ারি ০৯, ২০২৬ ১৪:৪৮বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না।
-
ভোট ডাকাতির চেষ্টা হলে জনগণ রুখে দেবে: জামায়াত আমির
ফেব্রুয়ারি ০৯, ২০২৬ ১১:৪৪বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে ভোট ডাকাতি, ভোট চুরি বা অবৈধ ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলে জনগণ তা রুখে দেবে।
-
প্রভাবশালী রাজনৈতিক দলগুলো ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ দিচ্ছে
ফেব্রুয়ারি ০৮, ২০২৬ ১১:৫৮বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক দলগুলো ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ দিচ্ছে বলে মন্তব্য করেছে ট্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।