-
মিয়ানমার ও ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জুন ১৭, ২০২৬ ২০:৪০মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে। আজ (বুধবার) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।
-
বাংলাভাষী মুসলমানদের ‘পুশ-ইন’: ভারতের বিরুদ্ধে এইচআরডব্লিউর গুরুতর অভিযোগ
জুন ১৭, ২০২৬ ২০:০৫ভারত থেকে বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির অভিযোগ, কোনো সঠিক আইনি বা প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করেই পশ্চিমবঙ্গ থেকে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। এইচআরডব্লিউ অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে।
-
লাইসেন্স বাতিলের মাধ্যমে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে: আদ্-দ্বীন হাসপাতালের মালিক
জুন ১৫, ২০২৬ ১৮:১২বাংলাদেশের রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর জেরে হাসপাতালের নিবন্ধন বাতিলকে নিজের ‘ফাঁসি’র সমতুল্য বলে মন্তব্য করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। একই সঙ্গে, হাসপাতাল বাঁচাতে তিনি কোটি কোটি টাকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পেছনে ঘুরেছেন— মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন তিনি।
-
বাংলাদেশের উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা: প্রতিবাদে ভারতীয় দূতকে তলব
জুন ১৫, ২০২৬ ১৬:৪১ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
বাংলাদেশের তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপের ঘোষণা
জুন ১৫, ২০২৬ ১৫:৪৭ভারতের দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও পলিসি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের প্রবেশে বাধা এবং পরে দেশে ফিরে আসার ঘটনাকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সরকারি বক্তব্য এবং বিভিন্ন সূত্রের তথ্য মিলিয়ে ঘটনার একটি সামগ্রিক চিত্র পাওয়া যাচ্ছে।
-
সাবেক আইজিপি বেনজীরের গ্রেফতার পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী
জুন ১৪, ২০২৬ ১৬:২৬দুর্নীতি মামলায় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। গত ১২ জুন (২০২৬) আমিরাত পুলিশ তাঁকে গ্রেফতার করে।
-
ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্য বরখাস্ত, ঘটনা তদন্তে কমিটি
জুন ১৩, ২০২৬ ১৫:৩৯বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক উপপরিদর্শকসহ (এসআই) দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সিএমপি।
-
ইসলামী ব্যাংকে সরকার অবৈধ হস্তক্ষেপ করছে না: গভর্নর
জুন ১২, ২০২৬ ১৮:১৫বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ইসলামি ব্যাংকে সরকার অবৈধ হস্তক্ষেপ করছে না এবং ব্যাংকটির কার্যক্রমে বাংলাদেশ ব্যাংক কোনো অনিয়মতান্ত্রিক হস্তক্ষেপ করেনি।
-
২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া
জুন ১২, ২০২৬ ১৬:৩১বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে বাজেট উত্থাপন করেছেন তা নিয়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেটকে একদিকে যেমন ‘উচ্চাভিলাষী ও অবাস্তব ভিত্তির’ ওপর দাঁড়ানো বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে, অন্যদিকে একে ‘অর্থনীতি চাঙা করার ইতিবাচক উদ্দীপক’ হিসেবেও দেখছেন কেউ কেউ।
-
৪০ বছরের অপেক্ষার অবসান: অস্ট্রেলিয়াকে উড়িয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
জুন ১১, ২০২৬ ২১:০৭৪০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল মিরপুরের চেনা আঙিনায়। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো শক্তিশালী অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর এক ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ওয়ানডে সিরিজ জেতা বাকি কেবল ইংল্যান্ডের সঙ্গে। এই নিয়ে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।