-
আকাশসীমা লঙ্ঘন: জাতিসংঘে বাহরাইনের বিরুদ্ধে অভিযোগ জানাল কাতার
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ০২:২৩কাতারের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাহরাইনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমাদ বিন সাইফ আলে সানি নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা এক চিঠিতে এ অভিযোগ জানিয়েছেন।
-
বাহরাইনের ফুটবলারকে তৃতীয় দেশে পাঠাতে থাই পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শ
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ১৩:৫৭থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন পারামুদাভিনাই বাহরাইনের শরণার্থী ফুটবল খেলোয়াড় হাকিম আল-আরাইবিকে তৃতীয় কোনো দেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন।
-
আমাকে বাহরাইনে পাঠাবেন না: আশ্রয় গ্রহণকারী ফুটবলার
ফেব্রুয়ারি ০৪, ২০১৯ ১৫:২৩থাইল্যান্ডে আশ্রয় গ্রহণকারী বাহরাইনের ফুটবলার হাকিম আল-আরাইবি বলেছেন, তিনি চান না তাকে নিজের দেশে ফেরত পাঠানো হোক। আজ (সোমবার) থাইল্যান্ডের একটি আদালতে তিনি একথা বলেছেন।
-
শেখ সালমানের যাবজ্জীবন বহাল রাখার তীব্র নিন্দা জানাল ইরান
জানুয়ারি ৩০, ২০১৯ ০৫:৪৭বাহরাইনের সুপ্রিম কোর্ট সেদেশের সবচেয়ে বড় রাজনৈতিক জোট আল-ওয়েফাকের নেতা শেখ আলী সালমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার যে নির্দেশ দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
-
বাহরাইনের বিরোধী নেতার যাবজ্জীবন: ইইউ’র নিন্দা
জানুয়ারি ২৯, ২০১৯ ১৫:৩৪বাহরাইনের বিরোধী জোট আল-ওয়েফাকের নেতা শেখ আলী সালমানের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল (সোমবার) বাহরাইনের সুপ্রিমকোর্ট রায় বহাল রাখার আদেশ দেয়।
-
শেখ সালমানের কারাদণ্ড বহাল রেখেছে বাহরাইনের আদালত
জানুয়ারি ২৮, ২০১৯ ১৪:১১বাহরাইনের প্রখ্যাত শিয়া আলেম ও বিরোধীদলীয় নেতা শেখ আলী সালমানের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। বাহরাইনের বিচার বিভাগের একটি সূত্র আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে। প্রতিবেশী কাতারের হয়ে গোয়েন্দাগিরি করার কথিত অভিযোগে এ শাস্তি দেয়া হয়।
-
অবিলম্বে জনগণের ওপর দমনপীড়ন বন্ধ করুন: বাহরাইনকে ইরান
জানুয়ারি ২৫, ২০১৯ ০৩:৪৮বাহরাইনের সরকার বিরোধী প্রতিবাদী জনতাকে পদ্ধতিগতভাবে দমনের তীব্র নিন্দা জানিয়ে এই দমন অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের সংসদ-মজলিসে শুরায়ে ইসলামির স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এই আহ্বান জানিয়েছেন।
-
হিউম্যান রাইটস ওয়াচের দৃষ্টিতে সৌদি, বাহরাইন ও আমিরাতে মানবাধিকার পরিস্থিতি
জানুয়ারি ১৮, ২০১৯ ১৪:৫৭হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত তিনটি দেশের মানবাধিকার পরিস্থিতিকে 'ভয়াবহ' বলে উল্লেখ করেছে। এই তিনটি দেশ হলো সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন।
-
কী লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্যে ঘুরে বেড়াচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী?
জানুয়ারি ১২, ২০১৯ ১৪:০০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একের পর এক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করছেন। এসব সফরে প্রকাশ্যে তিনি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও ভেতরে ভেতরে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলার জন্য সহযোগিতা চাইছেন।
-
সিরিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি: বাহরাইন
ডিসেম্বর ৩১, ২০১৮ ১২:৪৮বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফা সিরিয়াকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে তুলে ধরে বলেছেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং যেকোনো আগ্রাসনে রুখে দেয়ার জন্য মানামা সরকার দামেস্কের পাশ দাঁড়াবে।