-
‘সংলাপ ফলপ্রসূ করতে চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’
ডিসেম্বর ২৮, ২০২১ ০৪:০৭ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, ভিয়েনা সংলাপ ফলপ্রসূ হওয়ার চাবিকাঠি হচ্ছে ইরানের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সমঝোতায় পৌঁছানো। তিনি গতকাল (সোমবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা সংলাপের প্রথম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন।
-
শুরু হচ্ছে ৮ম দফা আলোচনা; ‘চুক্তি সম্ভব’ বলছে সূত্র
ডিসেম্বর ২৭, ২০২১ ১১:৩২ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা আলোচনা আজ (সোমবার) বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হচ্ছে। চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান গত এপ্রিল মাস থেকে এই আলোচনা চালিয়ে যাচ্ছে।
-
পাশ্চাত্যের কৃত্রিম সময়সীমার ফাঁদে পা দেবে না ইরান: সূত্র
ডিসেম্বর ২৭, ২০২১ ০৩:৩৭অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সংলাপের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর কথিত ‘চূড়ান্ত সময়সীমার’ ফাঁদে ইরান পা দেবে না। এটি বলেছে, যতক্ষণ পর্যন্ত ওই সমঝোতায় ইরানকে দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ‘কৃত্রিম সময়সীমা’র ভয়ে তেহরান চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে না।
-
পাশ্চাত্য যেদিন আন্তরিকতা দেখাবে সেদিনই চুক্তি হবে: আব্দুল্লাহিয়ান
ডিসেম্বর ২৬, ২০২১ ০৪:১৩অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামীকাল (সোমবার) পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের অষ্টম দফা সংলাপ শুরু হতে যাচ্ছে। আমেরিকা ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার নিরসন করে ওই সমঝোতাকে আবার পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে এই সংলাপ চলছে।
-
ইরান কখনো ৫ জাতিগোষ্ঠীর বাড়তি দাবি মেনে নেবে না
ডিসেম্বর ২৪, ২০২১ ০৬:৪৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু ইস্যুতে যে আলোচনা চলছে, তেহরান তাতে অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা অব্যাহত রাখবে কিন্তু পাঁচ জাতিগোষ্ঠীর বাড়তি দাবি কখনো বিবেচনা করবে না।
-
ভিয়েনা সংলাপ ব্যর্থ হলে 'অন্য ব্যবস্থা'
ডিসেম্বর ২২, ২০২১ ১৫:২২আমেরিকা আবারো ইসলামী প্রজাতন্ত্র ইরানকে হুমকি দিয়ে বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্যে যে সংলাপ চলছে তা ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে অন্য ব্যবস্থা নেয়া হবে। পরমাণু সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে যাওয়ার তিন বছর পরে এসে ইরানকে এই হুমকি দিল ওয়াশিংটন।
-
‘পরমাণু সমঝোতায় পরিপূর্ণ প্রত্যাবর্তনেই সংকটের সমাধান’
ডিসেম্বর ২২, ২০২১ ০৩:৫৫মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, পরমাণু সমঝোতায় সব পক্ষের পরিপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান হতে পারে। তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সপ্তম দফা আলোচনা প্রসঙ্গে এ মন্তব্য করেছেন।
-
আমেরিকা মূল অভিযুক্ত আর ইউরোপ নীরব দর্শক: ভাইস প্রেসিডেন্ট
ডিসেম্বর ২১, ২০২১ ০৪:১২ইরানের আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ দেহকান বলেছেন, পরমাণু সমঝোতাকে ওলটপালট করে দেয়ার জন্য দায়ী আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো আমেরিকার এ আচরণের প্রতিবাদ না জানিয়ে তা নীরবে সহ্য করেছে। তিনি সোমবার তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্স উদো মোতসেলের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
ইরান দ্রুততম সময়ে ভিয়েনা সংলাপে একটি চুক্তি করতে চায়: রাশিয়া
ডিসেম্বর ১৯, ২০২১ ০৩:৪৮ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ বলেছেন, ইরান স্বল্পতম সময়ের মধ্যে ভিয়েনা সংলাপ থেকে এমন একটি চুক্তি করতে চায় যার মাধ্যমে দেশটির ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।সংলাপে ইরান যথেষ্ট আন্তরিকতা ও পূর্ণ সদিচ্ছা নিয়ে অংশগ্রহণ করছে বলেও তিনি জানান।
-
ভিয়েনা সংলাপে আন্তরিকতা ও সদিচ্ছা প্রদর্শন করুন: ইউরোপকে ইরান
ডিসেম্বর ১৯, ২০২১ ০৩:২৩ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী তিন ইউরোপীয় দেশকে আন্তরিকতা ও সদিচ্ছা প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইরানকে অভিযুক্ত করার ব্যর্থ ও পুনরাবৃত্তিমূলক নীতি গ্রহণ না করে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের উচিত সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে সংলাপে অংশগ্রহণ করা।