-
সব পথ খোলা- বোল্টনের হুঁশিয়ারি; ভেনিজুয়েলা হবে ভিয়েতনাম: মাদুরো
ফেব্রুয়ারি ০২, ২০১৯ ০৯:৫৯মার্কিন জাতীয় জাতীয় উপদেষ্টা জন বোল্টন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভেনিজুয়েলায় এখনই কোনো সামরিক অভিযান চালানো হবে না তবে তিনি সামিরক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেন নি। তিনি বলেছেন, প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমেরিকার টেবিলে সব পথই খোলা রাখা হয়েছে।
-
গুয়াইডোকে স্বীকৃতি দিল না জাতিসংঘ; মাদুরোর সঙ্গে কাজ করার ঘোষণা
ফেব্রুয়ারি ০২, ২০১৯ ০৮:৩৮ভেনিজুয়েলার স্বঘোষিত ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ হুয়ান গুয়াইডোকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন স্বীকৃত সরকারের সঙ্গেই কেবল জাতিসংঘ কাজ করবে।
-
ভেনিজুয়েলার হুয়ান গুয়াইডোকে স্বীকৃতি দিল ইউরোপীয় পার্লামেন্ট
জানুয়ারি ৩১, ২০১৯ ১৯:৩৩ভেনিজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইডোকে রাষ্ট্র প্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। এর মধ্যদিয়ে ভেনিজুয়েলার সমাজতন্ত্রী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর আন্তর্জাতিক চাপ জোরদার হলো।
-
ভেনিজুয়েলা ছাড়তে পারবেন না স্বঘোষিত প্রেসিডেন্ট
জানুয়ারি ৩১, ২০১৯ ১৪:৫৭ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। মার্কিন উসকানিতে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার কয়েক দিনের মধ্যেই তার ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হলো।
-
প্রেসিডেন্ট নয় পার্লামেন্ট নির্বাচন দিতে প্রস্তুত নিকোলাস মাদুরো
জানুয়ারি ৩১, ২০১৯ ০৭:০২ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশে আগাম পার্লামেন্ট নির্বাচন নিত নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তিনি রুশ বার্তা সংস্থা রিয়ানোভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রস্তাব দিয়েছেন।
-
ভেনিজুয়েলায় সামরিক আগ্রাসনের বিরোধিতা করল ‘লিমা গ্রুপ’
জানুয়ারি ৩০, ২০১৯ ১১:৪৭ভেনিজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রচণ্ড বিরোধিতা করেছে কানাডাসহ লাতিন আমেরিকার ১৩টি দেশ। ভেনিজুয়েলায় যখন আমেরিকা সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে বলে খবর বেরিয়েছে তখন লিমা গ্রুপ নামে পরিচিত এসব দেশ ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করল।
-
‘ভেনিজুয়েলায় সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা’
জানুয়ারি ৩০, ২০১৯ ০৩:৪৮মার্কিন সরকার ভেনিজুয়েলায় সামরিক আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূত জোরগে ভ্যালেরো। ল্যাতিন আমেরিকার এ দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার জের ধরে ওয়াশিংটন ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এ বক্তব্য দিলেন ভ্যালেরো।
-
সতর্ক থাকুন, তেল চুরি করতে চায় আমেরিকা: মাদুরো
জানুয়ারি ২৯, ২০১৯ ১২:৩৩ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশের তেল সম্পদ চুরি করতে চায় আমেরিকা; এজন্য তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তিনি বলেন, দেশের প্রধান তেল রপ্তানিকারক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে তেল থেকে আসা আয় বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইডোর মাধ্যমে তারা চুরি করতে চায়।
-
ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা
জানুয়ারি ২৯, ২০১৯ ০৩:৫৬মার্কিন সরকার ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার কাজে সহযোগিতা করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।
-
ইরান বিরোধী বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ইউরোপের সঙ্গে সম্পর্কে ফাটল সৃষ্টি: কাসেমি
জানুয়ারি ২৮, ২০১৯ ১৪:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে তেহরানের সম্পর্কে ফাটল সৃষ্টি করতেই পোল্যান্ডের ওয়ারশতে ইরান বিরোধী বৈঠকের আয়োজন করা হয়েছে। আমেরিকা সুনির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন করেছে বলে তিনি জানান।