-
আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করছে না রাশিয়া: প্রেসিডেন্ট পুতিন
জুলাই ৩০, ২০২৩ ০৬:০৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করার প্রস্তাব মস্কো প্রত্যাখ্যান করছে না। আফ্রিকার নেতারা আলোচনার যে প্রস্তাব দিয়েছেন সেটি শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।
-
ইউক্রেন যুদ্ধের আগুন ছড়িয়ে দিচ্ছে পাশ্চাত্য: প্রেসিডেন্ট পুতিন
জুলাই ২২, ২০২৩ ০৬:৪১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দিয়ে ‘যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে’ ইন্ধন যোগাচ্ছে। তিনি গতকাল (শুক্রবার) রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ অভিযোগ করেন।
-
পুতিনকে আটক করা যুদ্ধ ঘোষণার শামিল হবে
জুলাই ১৯, ২০২৩ ০৯:৪৫দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, আগামী মাসে জোহানেসবার্গে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আটক করা হলে তা হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল।
-
আমরা গুচ্ছবোমা দিয়েই জবাব দেব: প্রেসিডেন্ট পুতিন
জুলাই ১৭, ২০২৩ ০৫:৫৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের বিরুদ্ধে নিষিদ্ধ গুচ্ছবোমা ব্যবহার করার ব্যাপারে ইউক্রেনকে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন এ কাজ করলে মস্কো একই অস্ত্র প্রয়োগ করে জবাব দেবে।
-
বিদ্রোহের ৪ দিন পরই দেখা করেন পুতিন ও প্রিগোশিন
জুলাই ১০, ২০২৩ ১৬:০৫বিদ্রোহের চার দিন পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন।
-
কুরআন বুকে নিয়ে পুতিন: রাশিয়ায় এর অবমাননা গুরুতর অপরাধ
জুলাই ০১, ২০২৩ ০৯:০৭পৃথিবীর বিভিন্ন দেশের মতো রাশিয়াতেও গত বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আর ঈদের দিনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির একটি মসজিদের সামনে পবিত্র কুরআন বুকে নিয়ে বললেন, ‘এর অবমাননা অপরাধ’।
-
ওয়াগনার গ্রুপের বিদ্রোহ রাশিয়ার পিঠে ছুরি মারার শামিল
জুন ২৪, ২০২৩ ১৫:১১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন যে বিদ্রোহমূলক তৎপরতা শুরু করেছেন তা রাশিয়ার পিঠে ছুরি মারার শামিল। একই সঙ্গে ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের বিরুদ্ধে মস্কো এবং আশপাশের অঞ্চলে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তিনি।
-
ডলারের আধিপত্য শেষ হতে যাচ্ছে; দায়ী তারা নিজেরাই: পুতিন
জুন ১৭, ২০২৩ ১১:২২বিশ্বের বহু দেশ তাদের বাণিজ্যিক লেনদেনে নিজেদের জাতীয় মুদ্রা ব্যবহার করতে শুরু করায় আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য শেষ হতে চলেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি গতকাল (শুক্রবার) সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন।
-
সন্ত্রাসী রাষ্ট্রের মতো আচরণ করছে ইউক্রেন: ভ্লাদিমির পুতিন
জুন ১৫, ২০২৩ ০৬:৫৯ইউক্রেন সরকার দেশটিকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, কিয়েভের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে রাশিয়া তার গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে লাগাবে।
-
পুতিনের সঙ্গে ‘হাতে হাত রেখে’ কাজ করতে চান কিম জং-উন
জুন ১৩, ২০২৩ ০৬:৩৫রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতি’ ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তিনি বলেছেন, উত্তর কোরিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হাতে হাত রেখে’ কাজ করতে চায়।