-
তবে কি ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রেরও প্রেসিডেন্ট!
জুন ১২, ২০২২ ০৫:৫৫আমেরিকায় ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন তাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে মস্কো। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পুলিয়ানস্কি বলেছেন, “দৃশ্যত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রও শাসন করছেন কারণ, তিনি ওই দেশের খাদ্যদ্রব্য ও জ্বালানি তেলের ওপর ট্যাক্স বসিয়েছেন!”
-
টেলিফোনালাপে পশ্চিমা চাপ কমানোর কথা বললেন রায়িসি ও পুতিন
জুন ০৯, ২০২২ ০৫:০৩ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের স্বাধীনচেতা দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে পশ্চিমা দেশগুলোর চাপ নিষ্ক্রিয় করে দিতে পারে। তিনি বুধবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। ইরান ও রাশিয়ার বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের চাপ যখন ক্রমাগত বাড়ছে তখন এ টেলিফোনালাপ অনুষ্ঠিত হলো।
-
ইউক্রেনে আমাদের লক্ষ্যবস্তুর সংখ্যা বাড়বে: পুতিনের হুঁশিয়ারি
জুন ০৬, ২০২২ ০৩:৫৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের হাতে দূরপাল্লার অস্ত্র তুলে দিলে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে তাদের লক্ষ্যবস্তুর সংখ্যা বাড়াবে।কয়েক সপ্তাহ বিরতির পর গতকাল (রোববার) ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। আর ওই হামলার কয়েক ঘণ্টা পর এ হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট পুতিন।
-
এরদোগানের সঙ্গে আলোচনা করবেন পুতিন
মে ৩০, ২০২২ ০৪:২৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোনে আলাপ করবেন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়েছেন।
-
বিশ্বব্যাপী খাদ্য সংকটের জন্য রাশিয়াকে দায়ী করা অর্থহীন: পুতিন
মে ২৮, ২০২২ ০৬:২০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বব্যাপী খাদ্য সংকটের জন্য তার দেশকে দায়ী করার যে চেষ্টা করা হচ্ছে তা সম্পূর্ণ অর্থহীন।তিনি অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নাহামেরের সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেন।ওই টেলিফোনালাপের বরাত দিয়ে ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
-
নতুন ৫০ পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া
মে ২৪, ২০২২ ১৩:৩০রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারে শিগগিরই যুক্ত হচ্ছে আরও ৫০টি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন বলেছেন, সামারাত-টু নামের ৫০টি নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। শিগগিরই তা পারমাণবিক অস্ত্রাগারে স্থানান্তর করা হবে।
-
ফিনল্যান্ড-সুইডেনে সমর-শক্তি বাড়ানো হলে জবাব: পুতিনের হুঁশিয়ারি
মে ১৭, ২০২২ ০১:৪২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে যোগ দিলে তার দেশের নিরাপত্তা সরাসরি হুমকিগ্রস্ত হবে না। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোট যদি ওই দুই নরডিক দেশে সামরিক অবকাঠামো শক্তিশালী করতে চায় তাহলে মস্কো তার জবাব দেবে।
-
ন্যাটো জোটে ফিনল্যান্ডের যোগ দেয়া ভুল হবে: পুতিন
মে ১৫, ২০২২ ১১:৫৮মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দেয়া ফিনল্যান্ডের জন্য বড় ‘ভুল’ হবে বলে দেশটিকে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (শনিবার) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সউলি নিনিস্তোর সঙ্গে ফোনালাপের সময় একথা বলেন তিনি।
-
রুবল শক্তিশালী, নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত পশ্চিমা দেশগুলোই: পুতিন
মে ১৩, ২০২২ ০২:২৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে অভিযান চালানো নিয়ে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, বহিরাগত চ্যালেঞ্জ মোকাবিলা করে তার দেশ স্থিতিশীল রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালালে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করে।
-
রাশিয়ার প্রতি সংহতি জানিয়ে পুতিনকে চিঠি পাঠালেন কিম জং-উন
মে ১১, ২০২২ ০২:৫২রাশিয়ার বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন। চিঠিতে তিনি মস্কোর প্রতি সংহতি জানিয়েছেন বলে খবর দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুন। পত্রিকাটিতে ওই চিঠির বিষয়বস্তুও প্রকাশ করা হয়েছে।