-
অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
অক্টোবর ২১, ২০২২ ১৬:০২ভারতের অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
-
কোলকাতায় চাকরিপ্রার্থীদের সমর্থনে ডিওয়াইএফআই’র মিছিল, আটক কয়েকজন
অক্টোবর ২১, ২০২২ ১৫:১০ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় চাকরিপ্রার্থীদের সমর্থনে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংগঠনটির নেতা-নেত্রীদের আটক করেছে পুলিশ। ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয়।
-
সৌরভ গাঙ্গুলিকে কেন্দ্রীয় সরকার অপমান করেছে: মমতা বন্দ্যোপাধ্যায়
অক্টোবর ২০, ২০২২ ১৭:২৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে কেন্দ্রীয় সরকার অপমান করেছে বলে মন্তব্য করেছেন।
-
কাশ্মীরি সাংবাদিককে পুলিৎজার পুরস্কার নিতে বিদেশ যেতে দিল না ভারত
অক্টোবর ২০, ২০২২ ১৬:২৬ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিৎজার পুরস্কার বিজয়ী ফটোসাংবাদিক সানা ইরশাদ মাত্তুকে বিদেশ যেতে দেওয়া হয়নি। দিল্লি এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। করোনা মহামারির সময় বিশেষ কাজের জন্য সানাকে পুলিৎজার পুরস্কারের জন্য মনোনীত করা হয় এবং পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন।
-
'ধর্মান্তর এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে দেশে জনসংখ্যার ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে'
অক্টোবর ২০, ২০২২ ১৬:০৮ভারতে উগ্রহিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে বলেছেন, ধর্মান্তর এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে দেশে জনসংখ্যার ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে।
-
সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জি ও জন্মনিয়ন্ত্রণ আইন চালুর পক্ষে শুভেন্দু অধিকারীর সাফাই
অক্টোবর ১৮, ২০২২ ১৭:১৩ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং জন্মনিয়ন্ত্রণ আইন চালুর পক্ষে সাফাই দিয়েছেন।
-
গুজরাটে এ পর্যন্ত ৫৩ জন প্রার্থী চূড়ান্ত হলেও কোনো মুসলমানের টিকিট নেই, আপের নতুন পরীক্ষা?
অক্টোবর ১৮, ২০২২ ১৭:০৯ভারতের গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে আম আদমি পার্টির (আপ) পক্ষ থেকে এ পর্যন্ত যে ৫৩ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে, তারমধ্যে একটিও মুসলিম মুখ নেই। এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
-
দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ, আপের বিক্ষোভ, সঞ্জয় সিং এমপি ও অন্যদের আটক করল পুলিশ
অক্টোবর ১৭, ২০২২ ১৬:০৮ভারতে আম আদমি পার্টির (আপ) নেতা সঞ্জয় সিং এমপিকে দিল্লি পুলিশ আটক করেছে।
-
ভারতে এই প্রথম ‘এমবিবিএস’ পড়ানো হবে হিন্দিতে, বই প্রকাশ করলেন অমিত শাহ
অক্টোবর ১৬, ২০২২ ১৭:২৩ভারতে প্রথমবারের মতো বিজেপিশাসিত মধ্যপ্রদেশে হিন্দিতে ‘এমবিবিএস’ পড়ানোর বই প্রকাশিত হয়েছে। আজ (রোববার) ভোপালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ সংক্রান্ত তিনটি বই প্রকাশ করেছেন।
-
বিজেপি যেখানে রাজনৈতিকভাবে এগোতে পারছে না, সেখানে ‘ইডি’কে ব্যবহার করা হচ্ছে: কুণাল ঘোষ
অক্টোবর ১৬, ২০২২ ১৭:১৭ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’র ব্যবহার সম্পর্কে বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘যে জায়গায় বিজেপি রাজনৈতিকভাবে এগোতে পারছে না, সেখানে ‘ইডি’কে ব্যবহার করা হচ্ছে।’