-
জম্মু-কাশ্মীরের কারা বিভাগের মহাপরিচালকের মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক
অক্টোবর ০৪, ২০২২ ০৮:৪১ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর কারা বিভাগের পুলিশের মহাপরিচালক (ডিজি) হেমন্ত কুমার লোহিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (সোমবার) দিবাগত গভীর রাতে তার বাসভবনে তাকে গলা কেটে হত্যা করা হয়। তাকে জম্মু শহরের উপকণ্ঠে একটি বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই ঘটনার পর হেমন্ত লোহিয়ার গৃহকর্মী ইয়াসীর আহমদ পলাতক রয়েছে।
-
৬ রাজ্যের ৭টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে ৩ নভেম্বর, ফল ঘোষণা ৬ নভেম্বর
অক্টোবর ০৩, ২০২২ ১৭:৫২ভারতে ৬টি রাজ্যের ৭টি বিধানসভা আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিহারের দু’টি আসনে এবং মহারাষ্ট্র, তেলেঙ্গানা, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং ওড়িশার একটি করে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ সব আসনে ভোট গ্রহণ করা হবে আগামী ৩ নভেম্বর এবং ফল ঘোষণা হবে ৬ নভেম্বর।
-
ভারতে বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি, অন্তর্ভুক্ত হল লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচন্ড'
অক্টোবর ০৩, ২০২২ ১৬:৩৫ভারতে 'প্রচন্ড' নামে দেশীয়ভাবে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ) এর প্রথম চালান ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
-
কোলকাতায় দুর্গাপুজোয় গান্ধীজিকে ‘অসুর’ হিসেবে দেখানোয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ক্ষোভ
অক্টোবর ০৩, ২০২২ ১৬:২৬ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার একটি দুর্গা পুজো মণ্ডপে ভারতের জাতির জনক গান্ধীজিকে ‘অসুর’ হিসেবে উপস্থাপন করার অভিযোগে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।
-
কাশ্মীরে জোড়া হামলায় পুলিশকর্মীসহ নিহত ২, আহত ১ সিআরপিএফ জওয়ান
অক্টোবর ০২, ২০২২ ১৭:৪৫জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় অজ্ঞাত গেরিলা হামলায় একজন পুলিশ সদস্য নিহত এবং আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর এক জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, আজ সোপিয়ানে গেরিলাদের ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নাসির আহমেদ ভাট নামে একজন গেরিলা নিহত হয়েছে।
-
দেশকে ‘অশুভ শক্তি’র হাত থেকে মুক্তি দিতে হবে: কুণাল ঘোষ
অক্টোবর ০১, ২০২২ ১৫:৫৬ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘গোটা দেশকে অশুভ শক্তির হাত থেকে মুক্তি দেওয়া দরকার।’তিনি আজ (শনিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১৭:৪৮ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মন্তেশ্বরে তৃণমূলের ব্লক সভাপতি পদে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। তার মতামতকে উপেক্ষা করে মন্তেশ্বরে ব্লক সভাপতি করাকে কেন্দ্র করে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
-
পশ্চিমবঙ্গে সরকারি আপত্তি খারিজ করে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচির অনুমতি
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১৬:০৬ভারতের পশ্চিমবঙ্গে পুলিশের আপত্তি খারিজ করে রাজধানী কোলকাতায় প্রাথমিক বিদ্যালয়ের চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান কর্মসূচিকে অনুমতি দিয়েছে কোলকাতা হাইকোর্ট।
-
ইরানের তেল রপ্তানি খাতে নতুন করে আমেরিকার নিষেধাজ্ঞা
সেপ্টেম্বর ৩০, ২০২২ ০৫:৫৫ইরানের তেল রপ্তানি প্রতিহত করতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের তেল রপ্তানিতে সহযোগিতা করার জন্য ১০টি কোম্পানি ও একটি তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
-
পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় কোলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১৮:৪৩ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’কে যুক্ত করা সংক্রান্ত কোলকাতা হাই কোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সম্পত্তি বৃদ্ধিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।