-
আফগানিস্তানে সংকট সৃষ্টি করে রাখতে চায় আমেরিকা: শামখানি
নভেম্বর ১০, ২০২১ ০৪:৫৬ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা উত্তেজনা ছড়িয়ে দেয়ার নীতি গ্রহণ করে এখনও মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে সংকট সৃষ্টির পাঁয়তারা করে যাচ্ছে। তিনি ভারতে অনুষ্ঠেয় আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছে এ মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে ১৬ নভেম্বর থেকে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু হবে : মমতা
নভেম্বর ০৯, ২০২১ ১৬:০৫ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী ১৬ নভেম্বর থেকে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু হবে। গাড়িতে করে বাড়ির সামনে রেশন পৌঁছে দেওয়া হবে। একটা পাড়ায় রেশন নিয়ে যাওয়া হবে, সেখান থেকে সবাই নিয়ে নিতে পারবেন। তিনি আজ (মঙ্গলবার) রাজ্য বিধানসভায় এ সংক্রান্ত ঘোষণা করেন।
-
অসমে হাতি ও বুলডোজার দিয়ে উচ্ছেদ, কমপক্ষে ২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত
নভেম্বর ০৯, ২০২১ ১৪:২৯ভারতের বিজেপিশাসিত অসমে হাতি ও বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযানে কমপক্ষে ২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল (সোমবার) রাজ্যের হোজাই জেলার লামডিং এলাকার চারটি গ্রামের প্রায় সাড়ে পাঁচশোর বেশি পরিবারের কমপক্ষে দু’হাজার মানুষকে উচ্ছেদ করেছে প্রশাসন।
-
আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
নভেম্বর ০৮, ২০২১ ১৬:৩১ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠেয় তৃতীয় আঞ্চলিক সম্মেলনে যোগ দেবেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি।
-
পেট্রোল-ডিজেলে ট্যাক্স কমানোর দাবিতে কোলকাতায় বিজেপি’র মিছিল; পুলিশের বাধা
নভেম্বর ০৮, ২০২১ ১৬:০৬ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় পেট্রোল-ডিজেলের উপর থেকে রাজ্য সরকারের ‘কর’কমানোর দাবিতে বিজেপি’র মিছিল আটকে দিল পুলিশ।
-
ছত্তিশগড়ে সহকর্মীর গুলিতে নিহত সিআরপিএফ-এর ৪ জওয়ান, আহত ৩
নভেম্বর ০৮, ২০২১ ১৬:০১ভারতের ছত্তিশগড়ে সহকর্মীর এলোপাথাড়ি গুলিবর্ষণের ফলে আধাসামরিক বাহিনী ‘সিআরপিএফ’-এর ৪ জওয়ান নিহত এবং অন্য ৩ জওয়ান আহত হয়েছেন।
-
আফগানিস্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় পাকিস্তান: ভারত
নভেম্বর ০৮, ২০২১ ০৪:৩৭আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে অংশগ্রহণ করতে পাকিস্তান যে অস্বীকৃতি জানিয়েছে সে ব্যাপারে ভারত ক্ষোভ প্রকাশ করেছে।
-
ভারত-আফগানিস্তানকে বিদায় করে সেমিফাইনালে নিউজিল্যান্ড
নভেম্বর ০৭, ২০২১ ১৬:০৬আফগানিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এতে গ্রুপ পর্ব থেকেই আফগানিস্তানের সঙ্গে ভারতের বিদায়ঘণ্টাও বেজে গেল! গ্রুপ টু’তে চ্যাম্পিয়ন হিসেবে পাকিস্তান আগেই শেষ চারে জায়গা করে নিয়েছে।
-
অসমে ফের উচ্ছেদ অভিযানের প্রস্তুতি, আতাউর রহমান মাজারভুঁইয়ার প্রতিক্রিয়া
নভেম্বর ০৭, ২০২১ ১৪:৩০ভারতের বিজেপিশাসিত অসমে ফের উচ্ছেদ অভিযান শুরু হতে যাচ্ছে ৮ ও ৯ নভেম্বর। হোজাই জেলার লামডিং রিজার্ভ বনাঞ্চলে আগামীকাল (সোমবার) সকাল থেকে ওই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ওই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে বেদখলকারীদের কবল থেকে ১ হাজার ৪১০ হেক্টর ভূমি উদ্ধার করা হবে।
-
কাশ্মীরের কমিউনিটি হলগুলো নিরাপত্তা ব্যারাক হিসেবে ব্যবহার: ক্ষুব্ধ ওমর-মেহবুবা
নভেম্বর ০৭, ২০২১ ০৯:১৫ন্যাশনাল কনফারেন্সের ভাইস-প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ বলেছেন, জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে, পূর্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর আমলে নির্মিত সামাজিক ভবনগুলো নিরাপত্তা বাহিনীর ব্যারাক হিসেবে ব্যবহার করা হচ্ছে। গতকাল (শনিবার) তিনি ওই মন্তব্য করেন।