-
দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল, মৃত ১, লালকেল্লায় উড়ল নয়া পতাকা
জানুয়ারি ২৬, ২০২১ ১৫:৫০ভারতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানী দিল্লিতে কৃষকরা ট্রাক্টর মিছিল করেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ট্রাক্টর দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। সাধারণত স্বাধীনতা দিবসে ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু আন্দোলনকারী কৃষকদের একাংশ সেই লালকেল্লাতেই তাদের সাংগঠনিক পতাকা উত্তোলন করায় বিতর্ক সৃষ্টি হয়েছে।
-
নাকু লায় ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ, ছোটোখাটো বলছে ভারতীয় সেনা
জানুয়ারি ২৫, ২০২১ ১৬:৩১ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাতের মধ্যে ফের দু’দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টিকে ‘ছোট সংঘর্ষ’ বলে অভিহিত করা করেছে। সেনাবাহিনী বলেছে, ২০ জানুয়ারি নাকু লা-য় ‘ছোট সংঘর্ষ’ ঘটেছিল। স্থানীয় সেনা কর্মকর্তারাই নিয়ম মেনে তার সমাধান করেছেন। গণমাধ্যমকে এ নিয়ে ‘অতিরঞ্জিত’ রিপোর্ট এড়ানোর পরামর্শও দিয়েছে সেনা।
-
আফগানিস্তানকে ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার দিচ্ছে ভারত
জানুয়ারি ২৫, ২০২১ ১৫:১৫আফগানিস্তানকে ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে দিচ্ছে ভারত। এর আগে বাংলাদেশ ও নেপালকে করোনার টিকা উপহার হিসেবে দিয়েছে নয়া দিল্লি।
-
জেলে থাকতে হলেও বিজেপি’র কাছে মাথানত করব না : মমতা বন্দ্যোপাধ্যায়
জানুয়ারি ২৫, ২০২১ ১৪:৪৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি’র কাছে মাথানত করব? তার থেকে নিজের গলা নিজে কেটে দেবো।’ তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের পুরশুড়ায় এক জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
‘অসমে মোদি সরকারই একমাত্র ‘অনুপ্রবেশ’ বন্ধ করতে পারে: অমিত শাহ
জানুয়ারি ২৪, ২০২১ ১৫:২৯ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি’র সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, ‘অসমে ‘অনুপ্রবেশ’কে যদি কেউ বন্ধ করতে পারে তা কেবল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নরেন্দ্র মোদি সরকার করতে পারে। কংগ্রেস-বদরউদ্দিন আজমল জুটি অসমকে অনুপ্রবেশকারীদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবে না। তিনি আজ (রোববার) অসমে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে তৃণমূল, ইঞ্চিতে ইঞ্চিতে ‘বদলা’ নেওয়া হবে : অভিষেক বন্দ্যোপাধ্যায়
জানুয়ারি ২৪, ২০২১ ১৪:২০সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিরোধীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল পুনরায় ক্ষমতায় আসবে এবং ইঞ্চিতে ইঞ্চিতে ‘বদলা’ নেওয়া হবে। তৈরি থাকো, কড়ায়গণ্ডায় জবাব দেবো। কত ক্ষমতা দেখবো? তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের কুলতলিতে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময়ে ওই মন্তব্য করেন।
-
মধ্য প্রদেশে কংগ্রেসের রাজভবন অভিযানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ
জানুয়ারি ২৩, ২০২১ ১৫:৫৮ভারতের বিজেপিশাসিত মধ্য প্রদেশে বিরোধীদল কংগ্রেসের পক্ষ থেকে রাজধানী ভোপালে রাজভবন অভিযানকে ব্যর্থ করতে পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও পানি কামান ব্যবহার করেছে।
-
কোলকাতাসহ দেশে ৪ টি রাজধানী চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
জানুয়ারি ২৩, ২০২১ ১৪:২৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোলকাতা শহরসহ দেশের ৪ টি শহরে রাজধানী হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে কোলকাতায় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
মার্কিন হুমকি সত্ত্বেও এস-৪০০’র প্রশিক্ষণ নিতে রাশিয়ায় সেনাদল পাঠাবে ভারত
জানুয়ারি ২২, ২০২১ ১৬:৪৪মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে প্রশিক্ষণ নিতে রাশিয়ায় একটি সেনা বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ এ তথ্য জানিয়েছেন।
-
পশ্চিমবঙ্গে নয়া দল গড়লেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী, মিশ্র প্রতিক্রিয়া
জানুয়ারি ২২, ২০২১ ০৯:৩২ভারতের পশ্চিমবঙ্গে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ (আইএসএফ) নামে নয়া দল গঠন করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যে এই প্রথম ফুরফুরা শরীফের কোনও পীরজাদার নেতৃত্বে দল গঠনের ঘোষণায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।