-
‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি’
ডিসেম্বর ০৯, ২০২৪ ১৫:০৯ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সুসম্পর্ক চায়। আজ (সোমবার) বিকেলে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
-
দিল্লি থেকে দূতাবাস ঢাকা অথবা প্রতিবেশী অন্য দেশে স্থানান্তর করুন: ড. ইউনূস
ডিসেম্বর ০৯, ২০২৪ ১৪:৫১বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন।
-
বাংলা-বিহার-ওড়িশা দখলের হুমকির জবাব, আমরা বসে ললিপপ খাব না: মমতা
ডিসেম্বর ০৯, ২০২৪ ১১:২১ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, যারা বলছেন বাংলা-বিহার-উড়িষ্যা দখল করবেন, তারা ভালো থাকবেন! আর একথা ভাববার কোনও কারণ নেই যে আমরা বসে ললিপপ খাব। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই। আমরা সবাই সবাইকে রক্ষা করব।'
-
অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডিসেম্বর ০৮, ২০২৪ ১১:৩০অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (রোববার) বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
-
ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিলেন বিএনপির ৩ সংগঠনের প্রতিনিধিরা
ডিসেম্বর ০৮, ২০২৪ ১০:৫৭ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন।
-
ভারতের বর্তমান পরিস্থিতি ১৯৪৭-এর চেয়ে খারাপ: দিল্লি জামে মসজিদের ইমাম
ডিসেম্বর ০৭, ২০২৪ ১৪:৫৬ভারতের বর্তমান পরিস্থিতি ১৯৪৭-এর চেয়ে খারাপ বলে মন্তব্য করেছেন দিল্লির জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি। গতকাল (শুক্রবার) জুমার নামাযের খুতবার তিনি এ মন্তব্য করেন।
-
ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেবে না বাংলাদেশ: প্রস্তাব বাতিল
ডিসেম্বর ০৭, ২০২৪ ১১:৩৯ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহে বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের প্রস্তাব বাতিল করে দিয়েছে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। কারণ হিসেবে ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা দুর্বল হতে পারে বলে জানানো হয়েছে।
-
ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা সাখাওয়াত
ডিসেম্বর ০৬, ২০২৪ ১৭:১৩নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা আছে, বাজারও আছে—সবই আছে।’ আজ শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন এম সাখাওয়াত হোসেন।
-
মুখ্যমন্ত্রীর শপথের পর জটিলতা মহারাষ্ট্রের মন্ত্রিসভা নিয়ে
ডিসেম্বর ০৬, ২০২৪ ১৪:৩২ভারতের মহারাষ্ট্রের মন্ত্রিসভা নিয়ে জটিলতা এখনও কাটেনি। টানা ১২ দিনের টানাপোড়েনের পর গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস। তার সঙ্গে শপথ নিয়েছেন শুধু দুই উপমুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার আর কোনও সদস্য শপথ নেননি। আসলে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে ঐক্যমতে পৌঁছলেও মহাজোটের তিন শরিক মন্ত্রণালয়ের বণ্টন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
-
'বাংলাদেশে যত মন্দির পোড়ানো হয়েছে, তার ১০০ ভাগ পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা'
ডিসেম্বর ০৫, ২০২৪ ১৪:৫৭ভারতের গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। আজ (বৃহস্পতিবার) প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।