• 'রংধনু আসরে আঙুর নিয়ে মতবিরোধ শীর্ষক গল্পটি ছিল অত্যন্ত শিক্ষণীয়'

    'রংধনু আসরে আঙুর নিয়ে মতবিরোধ শীর্ষক গল্পটি ছিল অত্যন্ত শিক্ষণীয়'

    ডিসেম্বর ২৮, ২০২২ ১৫:৩১

    সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। পত্রের প্রথমে আমার আন্তরিক শুভ কামনা এবং ধন্যবাদ জানবেন। রেডিও তেহরান এবং পার্সটুডে আমার প্রতিদিনের জ্ঞানসঙ্গী। সুদূর বাংলাদেশে বসেও ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান-এর অনুষ্ঠানমালা শুনে যতটুকু জ্ঞানের খোরাক মেটে তা খুবই বিরল।

  • 'পরম বন্ধু হিসেবে বারবার রেডিও তেহরানের কাছে ছুটে আসতে বাধ্য হয়েছি'

    'পরম বন্ধু হিসেবে বারবার রেডিও তেহরানের কাছে ছুটে আসতে বাধ্য হয়েছি'

    ডিসেম্বর ২৭, ২০২২ ১৪:৩১

    প্রিয়জন, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান আমাদের কেবল প্রিয় অনুষ্ঠানই নয় বরং আমাদের সুহৃদ, স্বজন, শিক্ষক আর পথ-প্রদর্শক। নব্বইয়ের দশকের প্রথম থেকে প্রতিদিন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সঙ্গে নিয়মিত একটি ঘণ্টা আনন্দময় ও প্রয়োজনীয় সময় কাটানোতে এতোটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ছাড়া আমাদের কোন একটি পূর্ণাঙ্গ দিনও ভাবতে পারি না।

  • 'যে কারণে রেডিও তেহরান আমার পছন্দের বেতার প্রতিষ্ঠান'

    'যে কারণে রেডিও তেহরান আমার পছন্দের বেতার প্রতিষ্ঠান'

    ডিসেম্বর ২৭, ২০২২ ১৩:২৯

    মহোদয়, চিঠির শুরুতেই সালাম, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি বসবাস করি প্রত্যন্ত গ্রামে। গ্রামে বসে খুব সহজে বিশ্বকে জানার একমাত্র নির্ভরযোগ্য গণমাধ্যম রেডিও।

  • 'রংধনু আসরে অলসতা নিয়ে বিশেষ অনুষ্ঠানটি খুব মজার ও শিক্ষণীয় ছিল'

    'রংধনু আসরে অলসতা নিয়ে বিশেষ অনুষ্ঠানটি খুব মজার ও শিক্ষণীয় ছিল'

    ডিসেম্বর ২৬, ২০২২ ১৫:২৯

    প্রিয় মহোদয়, প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের অনুষ্ঠান প্রতিদিনই শুনি। প্রতিটি পরিবেশনা এত শিক্ষণীয় এবং মনোমুগ্ধকর যে এর কোনো তুলনা হয় না। কোনটা ছেড়ে কোনটার মতামত জানিয়ে মেল বা চিঠি লিখব ভেবে পাই না।

  • 'অতীত দিনের স্মৃতি, কেউ ভোলে না কেউ ভোলে'

    'অতীত দিনের স্মৃতি, কেউ ভোলে না কেউ ভোলে'

    ডিসেম্বর ২৪, ২০২২ ১৭:৪৯

    ১৯৮২ সাল। মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছি বিজ্ঞান বিভাগে। পড়াশোনার যথেষ্ট চাপ থাকা সত্ত্বেও রেডিও শোনার নেশা কিন্তু ছাড়তে পারিনি। এরইমধ্যে বিবিসির বদৌলতে ইরান-ইরাক যুদ্ধের খবর আমাদের এই প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে। সন্ধ্যা ৭ টা বাজলেই নিজ বাড়িতে কিংবা মুদির দোকান ও চায়ের দোকান- সর্বত্র মানুষের ভিড় খবর শোনার জন্য। কারণ একটাই। ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যুদ্ধে কতটা জয়লাভ করল, কতটা ইরানের জায়গা দখল করল- তা জানা।

  • 'আন্তর্জাতিক বেতারগুলোর মধ্যে রেডিও তেহরানই সবথেকে বেশি শ্রোতাবান্ধব'

    'আন্তর্জাতিক বেতারগুলোর মধ্যে রেডিও তেহরানই সবথেকে বেশি শ্রোতাবান্ধব'

    ডিসেম্বর ২০, ২০২২ ১০:৩৯

    প্রিয় মহোদয়, রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলী ও শ্রোতৃবৃন্দকে আমার অন্তরের ভালোবাসা ও প্রীতিময় শুভেচ্ছা জানাই। পার্সটুডে ওয়েবসাইটের মাধ্যমে সারাদিন ধরে দেশ-বিদেশের খবরের মধ্যে থাকার সুযোগ করে দেওয়ার জন্য মন ভরে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

  • 'রেডিও তেহরান আমার অন্তরকে দিয়ে চলেছে চির প্রশান্তি'

    'রেডিও তেহরান আমার অন্তরকে দিয়ে চলেছে চির প্রশান্তি'

    ডিসেম্বর ১৯, ২০২২ ১৫:১৪

    সুপ্রিয় মহাশয়, একথা না বললে সত্যের অপলাপ হবে যে, রেডিও  তেহরানের বাংলা অনুষ্ঠান দিগ্বিজয়ী মধ্যাহ্নের সূর্যের মতো প্রখর, প্রভাতের  সূর্যের মতো স্নিগ্ধ ও নির্মল। আমার শয়নে বসনে চিন্তনে, মননে তুমি জাগ্রত, সুমহান আল্লাহর ইচ্ছায় মহিমান্বিত। প্রিয়জনে শ্রোতা সাধারণের নানা বিষয়ে আলোকিত লেখাগুলো যেন শত সহস্র ফুলঝুড়ি। ৫ ডিসেম্বরের  প্রিয়জনে সকলের সাথে আমার একটি ইমেলের উত্তর দেওয়ায় আমি  কৃতজ্ঞ।

  • 'রেডিও তেহরানকে যতটুকু ভালোবেসেছি, অন্য বেতারকে তত নয়'

    'রেডিও তেহরানকে যতটুকু ভালোবেসেছি, অন্য বেতারকে তত নয়'

    ডিসেম্বর ১৫, ২০২২ ১৪:৫৪

    আসসালামু আলাইকুম। তিন দশকেরও বেশি সময় ধরে আমার জীবনে রেডিও তেহরানকে যতখানি ভালোবেসেছি আর কোনো বেতারকে ততো ভালোবাসিনি, একথা মনেপ্রাণে স্বীকার করি। রেডিও তেহরান তার ভাষা, শব্দ চয়ন, মিষ্টতা, ধর্মীয় অনুভূতি, শিক্ষা সব দিয়ে আমার জীবনের একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিনিয়ত বিরাজমান থেকেছে, আজও আছে আর আগামীতেও থাকবে।

  • 'রংধনু আসর যেন আনন্দের একটি পাঠশালা'

    'রংধনু আসর যেন আনন্দের একটি পাঠশালা'

    ডিসেম্বর ১১, ২০২২ ১৪:৪৪

    প্রিয় প্রিয়জন, ৮ ডিসেম্বর প্রচারিত রেডিও তেহরানের পুরো অনুষ্ঠান শুনেছি। অনুষ্ঠানটি দারুণ এক মায়ায় আচ্ছন্ন করে রাখে পুরোটা সময়। এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে তৈরি করা আজকের পুরো রংধনু অনুষ্ঠান মোহবিষ্ট হয়ে শুনেছি

  • 'রেডিও তেহরান একটি বৈচিত্র্যময় বেতার'

    'রেডিও তেহরান একটি বৈচিত্র্যময় বেতার'

    ডিসেম্বর ১০, ২০২২ ১২:৪৩

    সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান ও ইরানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পার্সটুডের নিয়মিত আয়োজনের সাথেই আছি। ইরান পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু উপেক্ষা করে দেশের নিজস্ব ও ইসলামি সংস্কৃতি সমুন্নত রাখতে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা মুসলিম বিশ্বে ইরানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখেছে। ইরান সেক্ষেত্রে ইসলামি বিশ্বে অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে উঠছে দিন দিন।