-
মানুষকে সচেতন করতে এবার মাইক হাতে মমতা, লকডাউন মেনে চলার আহ্বান (ভিডিও)
এপ্রিল ২১, ২০২০ ১৪:৪৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি সম্পর্কে বলেছেন, ‘ভারতে এরকম লকডাউনের পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি। কখনও এভাবে ঘরবন্দি হয়ে মানুষকে থাকতে হয়নি। সেজন্য আজকে আমরা খুব কষ্টে আছি, দুঃখে আছি।’
-
পশ্চিমবঙ্গে লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখবে কেন্দ্র: রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া
এপ্রিল ২০, ২০২০ ১৪:৩৫ভারতের পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যের বিভিন্ন এলাকা সফর করবেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগেই ওই সফরের বিষয়ে রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধিদলের ওই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
-
সীমান্তে সতর্ক নজর রাখতে হবে, কাউকে ঢুকতে দেওয়া হবে না: মমতা
এপ্রিল ১৭, ২০২০ ১৬:২৭ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সীমান্তে কাউকে ঢুকতে দেওয়া হবে না। কে কোথা থেকে আসছে নজর রাখতে হবে।
-
পশ্চিমবঙ্গে করোনায় মৃত ৫, আক্রান্তের সংখ্যা ৮৩ : মমতা বন্দ্যোপাধ্যায়
এপ্রিল ০৯, ২০২০ ১৫:০৬ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৮৩ জন আক্রান্ত হয়েছে।
-
মহামারী কোনও ধর্ম-সম্প্রদায় দেখে হয় না: মমতা
এপ্রিল ০৮, ২০২০ ১৪:২২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মহামারী কোনও ধর্ম দেখে হয় না। তিনি আজ (বুধবার) বিকেলে করোনাভাইরাস ইস্যুতে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
করোনা নিয়ে আতঙ্ক নয়, নিজামুদ্দিনে যাওয়া লোকজনকে কোরেন্টাইনে রাখব: মমতা
এপ্রিল ০১, ২০২০ ১৬:৫৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কোভিড-১৯ -এর মোকাবিলা করতে সকলে সতর্ক থাকুন। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আমরা সর্বতভাবে আপনাদের পাশে আছি। সুস্থ থাকুন।’ তিনি আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে লকডাউনের মধ্যে জরুরি পরিসেবা চালু থাকবে : মমতা
মার্চ ৩০, ২০২০ ১৪:৫৮ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যে লকডাউনের মধ্যে জরুরি পরিসেবা চালু থাকবে। তিনি আজ (সোমবার) করোনা ভাইরাস মোকাবিলা সংক্রান্ত বিষয়ে রাজ্য সচিবালয় নবান্নে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় এ তথ্য জানান।
-
মমতার চিঠিতে আশার আলো দেখছেন কেরালার বাঙালি শ্রমিকরা
মার্চ ২৮, ২০২০ ১৪:২৩ভারতে করোনাভাইরাস ঠেকাতে লকডাউন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেরালার মুখ্যমন্ত্রীর কাছে যে চিঠি পাঠিয়েছেন তাতে আশার আলো দেখছেন কেরালায় কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকরা। আজ (শনিবার) কেরালায় বাঙালি শ্রমিকদের নেতা ইদ্রিস আলী মণ্ডল রেডিও তেহরানকে ওই তথ্য জানিয়েছেন।
-
করোনাভাইরাস ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না: মমতা বন্দ্যোপাধ্যায়
মার্চ ২১, ২০২০ ১১:২২করোনাভাইরাস ইস্যুতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সতর্ক করে দিয়ে ‘আগুন নিয়ে খেলবেন না’ বলে মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) বেসরকারি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে উদ্ভূত পরিস্থিতিতে এখনও বিভিন্ন ক্ষেত্রে লোক জমায়েত প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ওই মন্তব্য করেন।
-
করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে ২০০ কোটি টাকার তহবিল বরাদ্দ মমতার
মার্চ ১৬, ২০২০ ১৬:০৬করোনাভাইরাস মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০০ কোটি টাকার তহবিল ঘোষণা করেছেন। আজ (সোমবার) তিনি করোনা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ওই তথ্য জানিয়েছেন।