-
এনআরসির জাঁতাকলে পড়ে যারা ভুগছে তাদের জন্য খারাপ লাগছে: মমতা
সেপ্টেম্বর ০১, ২০১৯ ১৪:৫৯ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রকৃত ভারতীয় যাতে এনআরসি থেকে বাদ না পড়ে, তা কেন্দ্রীয় সরকারকে নিশ্চিত করতে হবে। অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি থেকে কয়েক লাখ মানুষের নাম বাদ পড়ায় মমতা তার তীব্র সমালোচনা করেন।
-
কাশ্মীরের মানুষের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে: মমতা
আগস্ট ১৯, ২০১৯ ১৫:৫৬কাশ্মীরের মানুষের অধিকার সম্পূর্ণ লঙ্ঘন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব মানবিকতা দিবস উপলক্ষে আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় মমতা ওই মন্তব্য করেন।
-
মমতা নির্বাচন নিরপেক্ষ করবেন এটা আমি বিশ্বাস করি না: অধীর চৌধুরী
জুলাই ২১, ২০১৯ ১৫:১২ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস এমপি অধীর চৌধুরী বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচন নিরপেক্ষ করবেন- এটা আমি বিশ্বাস করি না। আজ (রোববার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম বা ইলেকট্রনিক ভোট যন্ত্রের পরিবর্তে ব্যালটে নির্বাচনের যে দাবি জানিয়েছেন সে সম্পর্কে অধীর বাবু ওই মন্তব্য করেছেন।
-
বাংলা মাথানত করবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব: বিজেপির উদ্দেশে মমতা
জুলাই ২১, ২০১৯ ১৩:৩৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে বলেছেন, বিজেপি জেনে রাখো এই বাংলা মাথানত করবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় দলীয় কর্মসূচিতে বিশাল জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
বাংলাদেশ আত্রেয়ী নদীতে বাঁধ দেয়ায় আমাদের ক্ষতি হচ্ছে: মমতা
জুলাই ১০, ২০১৯ ১১:০৬আত্রেয়ী নদীতে বাংলাদেশ বাঁধ দেয়ার ফলে পশ্চিমবঙ্গের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল (মঙ্গলবার) বিধানসভায় আরএসপি বিধায়ক নর্মদাচন্দ্র রায়ের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ওই মন্তব্য করেন।
-
লোকসভায় চিটিংবাজি ও দুর্নীতির নির্বাচন হয়েছে: মমতার অভিযোগ
জুন ১৮, ২০১৯ ১১:৪৫ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচন প্রসঙ্গে বলেছেন, ‘এই নির্বাচনটা চিটিংবাজির নির্বাচন হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারির নির্বাচন হয়েছে।’ তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার নজরুল মঞ্চে কমপক্ষে তিন হাজার দলীয় কাউন্সিলরদের সঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে পর্যালোচনা বৈঠকে ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিলেন মমতা
জুন ১৭, ২০১৯ ১৬:৩৮ভারতের পশ্চিমবঙ্গে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে হাসপাতালের জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতি পালন করছিলেন তার অবসান হতে চলেছে। আজ (সোমবার) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডাক্তারদের মধ্যে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের যুক্তিসঙ্গত সমস্ত দাবি মেনে নিয়ে তাৎক্ষণিকভাবে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিলে জুনিয়র ডাক্তাররা সন্তোষ প্রকাশ করেন।
-
কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা: আন্দোলনরত ডাক্তারদের প্রতি মমতা
জুন ১৩, ২০১৯ ১৩:৩২ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তাসহ একাধিক দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ না দিলে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (বৃহস্পতিবার) কোলকাতার এসএসকেএম হাসপাতালে গিয়ে ৪ ঘণ্টার মধ্যে চিকিৎসকদের কাজে যোগ দেয়ার আল্টিমেটাম দেন।
-
বিজেপি বাংলায় দাঙ্গা বাধানোর চেষ্টা করছে: মমতা
জুন ১০, ২০১৯ ১৩:০৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে শুরু করে কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় সরকার ও তাদের দলীয় ক্যাডাররা দাঙ্গা বাধানোর সম্পূর্ণ চেষ্টা করছে। আমি তাদের অনুরোধ করব আগুন নিয়ে খেলবেন না। রাজ্যগুলোতে যদি দাঙ্গা হয়, কেন্দ্রীয় সরকারও কিন্তু তার দায় অস্বীকার করতে পারে না।’ তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
এই ঈদ আমাদের কাছে একটা নতুন সূর্যোদয়ের মতো : মমতা
জুন ০৫, ২০১৯ ১৩:২৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই ঈদ আমাদের কাছে একটা নতুন সূর্যোদয়ের মতো। কেউ যদি কখনো আপনাদের ক্ষতি করতে চায় তাহলে সে উপযুক্ত শিক্ষা পাবে।